ISL East Bengal: কেরালার বিরুদ্ধে ড্র, সমর্থকদের 'গো ব্যাক' স্লোগান শুনে কী বলছেন ইস্টবেঙ্গল কোচ?

ইস্টবেঙ্গলের ডেরায় এসেই ডেভিড কাটালা পরিকল্পনা করছিলেন লাল-হলুদ দলের বিরুদ্ধে। আর সেই পরিকল্পনাতে সফল হয়েও গেলেন তারা। লিগের শুরুতে টানা দুই ম্যাচ জিতে ইস্টবেঙ্গলের যে প্রত্যাশার পারদ চড়েছিল, তা ক্রমশ ফিকে হতে শুরু করেছে। ওড়িশা ও গোয়ার পর এবার ঘরের মাঠ যুবভারতীতে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধেও ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়ল অস্কার ব্রুজোর ছেলেরা। 

Advertisement
কেরালার বিরুদ্ধে ড্র, সমর্থকদের 'গো ব্যাক' স্লোগান শুনে কী বলছেন ইস্টবেঙ্গল কোচ?অস্কার ব্রুজো ও ইস্টবেঙ্গল সমর্থকরা
হাইলাইটস
  • উত্তেজিত ইস্টবেঙ্গল সমর্থকরা
  • কেরালার বিরুদ্ধে ড্র করার পর থেকেই 'গো ব্যাক' স্লোগান

ইস্টবেঙ্গলের ডেরায় এসেই ডেভিড কাটালা পরিকল্পনা করছিলেন লাল-হলুদ দলের বিরুদ্ধে। আর সেই পরিকল্পনাতে সফল হয়েও গেলেন তারা। লিগের শুরুতে টানা দুই ম্যাচ জিতে ইস্টবেঙ্গলের যে প্রত্যাশার পারদ চড়েছিল, তা ক্রমশ ফিকে হতে শুরু করেছে। ওড়িশা ও গোয়ার পর এবার ঘরের মাঠ যুবভারতীতে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধেও ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়ল অস্কার ব্রুজোর ছেলেরা। 

সমর্থকদের মিয়ে কী বললেন অস্কার?
ম্যাচের শুরুতেই এগিয়ে গিয়েও শেষরক্ষা করতে না পারায় সমর্থকদের একরাশ হতাশা নিয়ে ফিরতে হল। তবে তারা স্টেডিয়াম ছাড়ার আগে কিন্তু হতাশা প্রকাশও করে গেলেন। গ্যালারিতেই উঠল গো ব্যাক অস্কার ধ্বনি। তা শুনেই মাঠ ছাড়লেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ক্রুজো। ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে জানতে চাওয়া হলে কোচ জানিয়েছেন, 'সমর্থকদের রাগটা যথার্থ। তারা খরচ করে খেলা দেখতে এসেছে এরকম খেলা হলে রাগ হতাশা আসবেই। তারা দলের জয় দেখতে এসেছেন। তাই তাদের রাগ হওয়াটা যথার্থ।'
 

শুরুটা ভাল করলেও, শেষরক্ষা হল না

এদিন ম্যাচের শুরুটা বেশ ঝকঝকে করেছিল লাল-হলুদ ব্রিগেড। ম্যাচের ১ মিনিটের মাথাতেই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন ইউসেফ ইজ্জেজারি। ডান দিক থেকে এডমুন্ডের বাড়ানো নিখুঁত মাটিঘেঁষা বল যখন এজেজারি জালে ঠেলার অপেক্ষায়, তখনই তাঁকে পিছন থেকে অবৈধভাবে ট্যাকল করেন কেরালার আইবান। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে গোল করতে ভুল করেননি এজেজারি।

মাঝমাঠ থেকে আক্রমণভাগে বল পাঠানোর সময় বারবার খেই হারিয়ে ফেলছিলেন ফুটবলাররা। আনোয়ার আলি বা বিপিন সিংদের মধ্যে সেই চেনা রসায়ন এদিন দেখা যায়নি। এফসি গোয়ার ম্যাচের মতো এই ম্যাচেও বেশ কিছু সুযোগ হাতছাড়া করে ইস্টবেঙ্গল। প্রথমার্ধে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে কামব্যাক করে কেরালা ব্লাস্টার্স। ইস্টবেঙ্গলের ডিফেন্সের ফাঁক ফোকর গলিয়ে বারবার বক্সে হানা দিচ্ছিল তারা। অবশেষে কেরালার হয়ে সমতাসূচক গোলটি করেন মহম্মদ আজসল। এরপর আর গোলমুখ খুলতে পারেনি কোনও পক্ষই।

Advertisement

ম্যাচের হতাশাজনক পারফরম্যান্স নিয়ে কোচ অস্কার ব্রুজো জানিয়েছেন যে, 'আমরা ভাল পারফরম্যান্স করতে পারিনি। খুব খারাপ খেলেছি। তাই আমরাও হতাশ। কিন্তু আমরা ঘুরে দাঁড়াব।' অন্যদিকে ডেভিড কাটালা জানিয়েছেন, এই ম্যাচের থেকেও তার কাছে মোহনবাগান কঠিন চ্যালেঞ্জ ছিল। কারণ তিনি মনে করেন, মোহনবাগানে যে ফুটবলাররা রয়েছে তারা অনেক বেশি প্রতিভাবান। তবে ইস্টবেঙ্গলেরও প্রশংসা করলেন তিনি।

তাছাড়া এই ম্যাচই চলতি মরসুমে ডেভিড কাটালার দলকে উৎসাহ দেবে। এমনই মনে করছেন তিনি। তার কথায়, 'এটাই আমাদের ঘুরে দাঁড়ানোর ম্যাচ। আমরা পয়েন্ট পেয়েছি। এটাই আমাদের উৎসাহ।'

POST A COMMENT
Advertisement