ISL 2026 East Bengal: অস্কারকে এখনই ছাঁটছে না ইস্টবেঙ্গল, বোর্ড মিটিং-এ 'ওয়ার্নিং' পেলেন

জোর জল্পনার মাঝেই আপাতত ইস্টবেঙ্গল কোচ থেকে গেলেন অস্কার ব্রুজো। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে যুবভারতীতে ম্যাচ ড্র করার পরে জল্পনা শুরু হয়েছিল যে, এটাই হয়তো অস্কারের ইস্টবেঙ্গল কোচ হিসেবে শেষ ম্যাচ। বিশেষ করে ক্লাবের সাবেক কর্তাদের বিরুদ্ধে বিষোদগার করার কারণে অস্কারের উপরে ইমামি কর্তারাও অসন্তুষ্ট ছিলেন। 

Advertisement
অস্কারকে এখনই ছাঁটছে না ইস্টবেঙ্গল, বোর্ড মিটিং-এ 'ওয়ার্নিং' পেলেন অস্কার ব্রুজো ও ইমামি কর্তা আদিত্য আগারওয়াল

জোর জল্পনার মাঝেই আপাতত ইস্টবেঙ্গল কোচ থেকে গেলেন অস্কার ব্রুজো। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে যুবভারতীতে ম্যাচ ড্র করার পরে জল্পনা শুরু হয়েছিল যে, এটাই হয়তো অস্কারের ইস্টবেঙ্গল কোচ হিসেবে শেষ ম্যাচ। বিশেষ করে ক্লাবের সাবেক কর্তাদের বিরুদ্ধে বিষোদগার করার কারণে অস্কারের উপরে ইমামি কর্তারাও অসন্তুষ্ট ছিলেন। 

তবে সূত্র মারফত জানা যাচ্ছে শেষ স্পন্ত তাঁকে আরও একটা সুযোগ দেওয়া হয়েছে। মঙ্গলবার ইস্টবেঙ্গল অনুশীলনে দেখা যায় অস্কার তাঁর ছাত্রদের সঙ্গে মাঠের মাঝখানে প্রায় ৪০ মিনিট কথা বললেন। সূত্র মারফত জানা যাচ্ছে, সেখানে কোচ দলের ফুটবলারদের তাঁর পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন। শুধু তাই নয় তিনি ফুটবলারদের একথাও বলেছেন যে সবার কাছে হয়তো তাঁর ব্যবহার মনের মতো হয় না। 

তবে তারপরেও তারা যে দল হিসেবে একজেটি রয়েছেন এবং কোচকে সমর্থন করছেন তাঁর জন্য তিনি কৃতজ্ঞ। টিম সূত্র মারফত জানা যাচ্ছে, অস্কার দলকে বলেছেন, কেরালা ম্যাচ এ হলেও, এরপরে মহমেডান স্পোর্টিং এবং চেন্নাইয়ন এফসির বিরুদ্ধে জয় এলেই পরিস্থিতি বদলে যাবে। তাই ফুটবলারদের একযোগে লড়াই করতে বলেছেন তিনি। সঙ্গে অস্কার এ কথাও জানিয়েছেন, সে তিনি ভীতু নন এবং শেষ পর্যন্ত দলকে এগিয়ে নিয়ে যেতে লড়াই চালিয়ে যাবেন।

সূত্র মারফত জানা যাচ্ছে, মঙ্গলবার সকালে কোচের সঙ্গে ইমামি কর্তারা বৈঠকে বসেন। সেখানেই অস্কারকে কাজ চালিয়ে যাওয়ার ব্যাপারে সবুজ সংকেত দেওয়া হয়। যদিও জানা যাচ্ছে, ক্লাব কর্তাদের নিয়ে বিষোদগার করা নিয়ে অস্কাে সতর্ক করেছেন তাঁরা।

লিগ টেবিলের কোথায় ইস্টবেঙ্গল?
ইস্টবেঙ্গল দারুণ শুরু করলেও, পরপর ম্যাচে পয়েন্ট নষ্ট করায় চাপে অস্কার ব্রুজোর দল। পরপর তিন ম্যাচে পয়েন্ট হারাল তারা। ৫ ম্যাচে আট পয়েন্ট রয়েছে তাদের ঝুলিতে। তবে বারবার এগিয়ে গিয়েও গোল খাওয়ার প্রবণতা বেশ সমস্যায় ফেলতে পারে লাল-হলুদ ক্লাবকে। এর মধ্যেই ক্লাব কর্তাদের একাংশের দিকে অসহযোগিতার অভিযোগ তুলে আলোচনার কেন্দ্রে অস্কার। এর মধ্যে দলও সেভাবে পারফর্ম করতে পারছে না। ফলে চাপ বাড়ছে। শনিবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে এগিয়ে থেকে ড্র-এর পর অস্কারকে গো ব্যাক স্লোগানও শুনতে হয়েছে। ফলে ইস্টবেঙ্গলের পরিস্থিতি কিছুটা হলেও চাপের।

Advertisement

ইস্টবেঙ্গলের পরের ম্যাচ মহমেডান স্পোর্টিং-এর বিরুদ্ধে। ফলে সেই ম্যাচে পুরো পয়েন্ট তুলে নেওয়াই চ্যালেঞ্জ ইস্টবেঙ্গলের। এখনও অবধি মহমেডান একটাও ম্যাচ জিততে পারেনি। ফলে অবনমন বাঁচানোর লড়াইয়ে এই ম্যাচ জিততে চাইবে মেহেরাজউদ্দিন ওয়াডুর ছেলেরা।  

POST A COMMENT
Advertisement