ISL 2026 East Bengal: ইস্টবেঙ্গলের আনোয়ার খেলবেন চেন্নাইয়েন ম্যাচে? হংকং ম্যাচে চোট পেয়েছিলেন

এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জনকারী পর্বের শেষ ম্যাচে ভারত জিতলেও, ম্যাচের একেবারে শেষ দিকে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন তারকা ভারতীয় ডিফেন্ডার আনোয়ার আলি। আর সে কারণেই চিন্তার ভাঁজ ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে। কারণ ইতিমধ্যেই চোটের কবলে কেভিন সিবিলে। তিনি কবে মাঠে নামতে পারবেন তা অজানা। এর মধ্যে আনোয়ার না থাকলে সমস্যা আরও বাড়বে।

Advertisement
ইস্টবেঙ্গলের আনোয়ার খেলবেন চেন্নাইয়েন ম্যাচে? হংকং ম্যাচে চোট পেয়েছিলেনআনোয়ার আলী, আনোয়ার আলী বিতর্ক, এআইএফএফ খেলোয়াড় সাসপেনশন আদেশ, দিল্লি হাইকোর্ট, দিল্লি এফসি, ফুটবল সংবাদ

এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জনকারী পর্বের শেষ ম্যাচে ভারত জিতলেও, ম্যাচের একেবারে শেষ দিকে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন তারকা ভারতীয় ডিফেন্ডার আনোয়ার আলি। আর সে কারণেই চিন্তার ভাঁজ ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে। কারণ ইতিমধ্যেই চোটের কবলে কেভিন সিবিলে। তিনি কবে মাঠে নামতে পারবেন তা অজানা। এর মধ্যে আনোয়ার না থাকলে সমস্যা আরও বাড়বে।

চেন্নাইয়েন ম্যাচে খেলতে পারবেন আনোয়ার?
১১ এপ্রিল চলতি ইন্ডিয়ান সুপার লিগের গুরুত্বপূর্ণ অ্যাওয়ে ম্যাচে চেন্নাইয়ন এফসির মুখোমুখি হবে অস্কার ব্রুজোর ইস্টবেঙ্গল। দলের তারকা বিদেশি ডিফেন্ডার কেভিন সিবিলে প্রায় সুস্থ হয়ে উঠেছেন। দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করছেন তিনি। এরই মাঝে আনোয়ারের চোট ভাবাচ্ছিল সকলকে। তবে সূত্র মারফত জানা যাচ্ছে, তাঁর চোট তেমন গুরুতর নয়। শুক্রবার কলকাতায় তাঁর চোটের জায়গায় এমআরআই করা হবে। সেই রিপোর্ট সন্তোষজনক এলে আগামী শনি অথবা রবিবার দলের অনুশীলনে যোগ দেবেন আনোয়ার।

এদিকে কলকাতা ডার্বি এবং পঞ্জাব ম্যাচের দিন পরিবর্তন হওয়ার পাশাপাশি, ইস্টবেঙ্গলের ওড়িশার বিরুদ্ধে ম্যাচের ভেন্যু পরিবর্তন হল। ৩ মে-র পরিবর্তে এবারের কলকাতা ডার্বি অনুষ্ঠিত হবে আগামী ১৭ মে। এছাড়া ২৪ এপ্রিলের পঞ্জাব এফসি ম্যাচটি দিন পরিবর্তন হয়ে ১১ মে করা হয়েছে। পাশাপাশি ২৮ এপ্রিল ওড়িশা এফসির বিরুদ্ধে মাচটি কলকাতার পরিবর্তে গোয়ার ফাতোরদা স্টেডিয়ামে খেলবে ইস্টবেঙ্গল। 

পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের কারণে এই পরিবর্তন করা হয়েছে। প্রসঙ্গত ২৮ এপ্রিল কলকাতার বাইরে মাত্র দুটি মাঠ ফাঁকা পাওয়া যাচ্ছিল। জামশেদপুর এবং গোয়া। সূত্র মারফত জানা যাচ্ছে লাল-হলুদ কোচের পছন্দে গোয়াতেই ওড়িশার ম্যাচ খেলার কথা ইস্টবেঙ্গলের। যদিও অবাক করা বিষয়, গোয়া ফুটবল ফেডারেশনের অনুমতি পাওয়ার আগেই সর্বভারতীয় ফুটবল সংস্থা ফতোরদার নাম ঘোষণা করে দিয়েছে। এরপরে যদি মাঠের অনুমতি না পাওয়া যায় সেক্ষেত্রে কী হবে তা কেউ জানে না।

Advertisement

POST A COMMENT
Advertisement