East Bengal: চেন্নাই ম্যাচের আগে 'ফিট' ইস্টবেঙ্গলের সিবিলে, খেলাবেন অস্কার?

মহমেডানের বিরুদ্ধে ৭-০ গোলে জয়ের পর আন্তর্জাতিক বিরতিতে গেছে ইস্টবেঙ্গল। ছুটি নিয়েছেন কোচ অস্কার ব্রুজো-সহ দলের বাকি ফুটবলাররা। তবে ছুটি পাননি কেভিন সিবিল্লে। প্রতিদিন দু'বেলা করে তাঁকে অনুশীলনের নিদান দিয়ে গিয়েছেন ইস্টবেঙ্গলের হেডস্যার। তবে শুধু কোচের নির্দেশেই নয় চেন্নাইন ম্যাচে মাঠে ফিরতে নিজের তাগিদেই একশ শতাংশ দিয়ে অনুশীলন করছেন ইস্টবেঙ্গলের আর্জেন্টাইন ডিফেন্ডার।

Advertisement
চেন্নাই ম্যাচের আগে 'ফিট' ইস্টবেঙ্গলের সিবিলে, খেলাবেন অস্কার?কেভিন সিবিলে

মহমেডানের বিরুদ্ধে ৭-০ গোলে জয়ের পর আন্তর্জাতিক বিরতিতে গেছে ইস্টবেঙ্গল। ছুটি নিয়েছেন কোচ অস্কার ব্রুজো-সহ দলের বাকি ফুটবলাররা। তবে ছুটি পাননি কেভিন সিবিল্লে। প্রতিদিন দু'বেলা করে তাঁকে অনুশীলনের নিদান দিয়ে গিয়েছেন ইস্টবেঙ্গলের হেডস্যার। তবে শুধু কোচের নির্দেশেই নয় চেন্নাইন ম্যাচে মাঠে ফিরতে নিজের তাগিদেই একশ শতাংশ দিয়ে অনুশীলন করছেন ইস্টবেঙ্গলের আর্জেন্টাইন ডিফেন্ডার।

কেভিন সিবিলে কবে মাঠে নামতে পারেন?
গাড়ি করে মাঠে এসে সময় নষ্ট না করে দ্রুত প্র্যাকটিস কিট পরে মাঠে নেমে পড়েন কেভিন। প্রথমে কিছুক্ষণ চিকিৎসকের পরামর্শ মেনে রিহ্যাবে মনোযোগ দেন তিনি। ঠিক সেই সময়ই যুবভারতী ক্রীড়াঙ্গনে বৃষ্টি নামলেও তাতে থামেননি কেভিন। বৃষ্টি উপেক্ষা করেই অনুশীলন চালিয়ে যান তিনি। বল পায়ে নিয়ে পুরো মাঠে দু'বার দৌড়নোর পর গতি বাড়ানোর দিকে মন দেন। মাঠে লম্বালম্বি ভাবে একাধিকবার স্প্রিন্ট রান করতে দেখা যায় তাঁকে।

ডিফেন্সে শক্তি বাড়াতে তৈরি আর্জেন্টাইন
অনুশীলন শেষে চেন্নাইয়ের বিরুদ্ধে মাঠে নামা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'আমি সম্পূর্ণ ফিট, মাঠে নামার জন্য প্রস্তুত। ১১ তারিখের ম্যাচে খেলতে আমি তৈরি। বাকিটা কোচের উপর, তিনিই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।' এরপর হাসিমুখে আইসবাথ নিতে এগিয়ে যান কেভিন। তিনি লাল-হলুদের অন্যতম ভরসা। ডিফেন্সে তিনি না থাকায় জিকসন সিংকে স্টপার করে দেওয়া ছাড়া উপায় ছিল না কোচ অস্কার ব্রুজোর। ছোট মরসুম ফলে পয়েন্ট নষ্ট করলেই সমস্যা বাড়বে। কিন্তু ইস্টবেঙ্গল ইতিমধ্যেই বেশ কিছুটা পিছিয়ে পড়েছে। 

কিছুটা চাঙ্গা ইস্টবেঙ্গল শিবির
মহমেডানের বিরুদ্ধে সাত গোলে জয় কিছুটা হলেও দলকে চাঙ্গা করেছে। ফলে ঘুরে দাঁড়ানোর এই সুযোগ হাতছাড়া করতে চাইবেন না অস্কার। ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে চার নম্বরে লাল-হলুদ। তিন নম্বরে জামশেদপুর, দুই নম্বরে মোহনবাগান সুপার জায়েন্ট। দুই দলেরই পয়েন্ট ১৩। আর ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে মুম্বই সিটি এফসি। অর্থাৎ খুব বেশি পার্থক্য নেই। পরপর ম্যাচ জিততে পারলে শীর্ষে উঠে আসাও সম্ভব।

Advertisement

POST A COMMENT
Advertisement