ISL 2026: এফসি গোয়া ম্যাচের আগে মাঠের বাইরে ৩ তারকা, খেলবেন সল?

আইএসএলের আজকের ম্যাচে এফসি গোয়ার মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল। জামশেদপুরের কাছে হারের পর এই ম্যাচটি লাল-হলুদ শিবিরের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ জামশেদপুরের বিরুদ্ধে হারতে হয়েছে। বুধবার অনুশীলনে দলকে নিয়ে দীর্ঘক্ষণ রণকৌশল সাজাতে দেখা গেল কোচ অস্কার ব্রুজোকে। তবে সবথেকে বেশি নজর কেড়েছে দলের তিন গুরুত্বপূর্ণ সদস্যের মাঠের বাইরে ফিটনেস ট্রেনিং।

Advertisement
এফসি গোয়া ম্যাচের আগে মাঠের বাইরে ৩ তারকা, খেলবেন সল?ইস্টবেঙ্গল

আইএসএলের আজকের ম্যাচে এফসি গোয়ার মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল। জামশেদপুরের কাছে হারের পর এই ম্যাচটি লাল-হলুদ শিবিরের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ জামশেদপুরের বিরুদ্ধে হারতে হয়েছে। বুধবার অনুশীলনে দলকে নিয়ে দীর্ঘক্ষণ রণকৌশল সাজাতে দেখা গেল কোচ অস্কার ব্রুজোকে। তবে সবথেকে বেশি নজর কেড়েছে দলের তিন গুরুত্বপূর্ণ সদস্যের মাঠের বাইরে ফিটনেস ট্রেনিং।

আর্জেন্টাইন ডিফেন্ডার কেভিন সিবিয়েকে দলের রক্ষণের স্তম্ভ হিসেবে দেখা হচ্ছে। তবে চোটের কারণে তিনি বর্তমানে সাইডলাইনে রিহ্যাব করছেন। প্রশিক্ষকের তত্ত্বাবধানে তাঁকে হালকা অনুশীলন করতে দেখা গিয়েছে। সুত্রের খবর, ফিফা আন্তর্জাতিক উইন্ডোর পর তিনি মূল দলে ফিরতে পারেন। সিবিল্পের পাশাপাশি প্রভাত লাকড়া এবং জেসিন টিকে-ও নিজেদের চোট সারিয়ে মাঠে ফেরার অপেক্ষায় রয়েছেন।

ইস্টবেঙ্গলের মাঝমাঠের অন্যতম ভরসা নাওরেম মহেশ সিং এবং সল ক্রেস্পোকে এদিন বেশ চনমনে মেজাজে দেখা গিয়েছে। এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচে এই দুই ফুটবলারই টিম লিস্টে থাকতে পারেন বলে জোরালো সম্ভাবনা রয়েছে। তাঁদের পাসিং ও গেম রিডিং নিয়ে আলাদাভাবে কাজ করেছেন ব্রুজো।

গোয়ার শক্তিশালী অ্যাটাকিং লাইনআপকে রুখতে রক্ষণভাগের ওপর বিশেষ জোর দিচ্ছেন লাল-হলুদ কোচ। এদিনের অনুশীলনে মূলত 'পজেশন ফুটবল' এবং দ্রুত কাউন্টার অ্যাটাকের ওপর জোর দেওয়া হয়েছে। জামশেদপুর ম্যাচে করা ভুলগুলো যাতে পুনরাবৃত্তি না হয়, সেদিকেই সজাগ দৃষ্টি রাখা হচ্ছে।

গোলে শুরু করবেন প্রভসুখন গিল। রাইট ব্যাকে ফিরতে পারেন মহম্মদ রাকিপ। দুই সেন্টার ব্যাকে আনোয়ার ও জিকসন। লেফট ব্যাকে জয় গুপ্তা। মাঝমাঠে রশিদের পাশে শুরু করতে পারেন নাওরেম। দুই প্রান্তে বিপিন ও এডমুন্ড। আক্রমণে মিগুয়েল ও ইউসেফ।

মরশুমের শুরুতে ইস্টবেঙ্গলের পারফরম্যান্স মিশ্র থাকলেও গোয়া ম্যাচের মাধ্যমে জয়ের ধারায় ফিরতে মরিয়া গোটা দল। সিবিল্পের অনুপস্থিতিতে ডিফেন্স কতটা জমাট থাকে এবং মহেশ-সল জুটি কতটা কার্যকর হয়, সেদিকেই অকিয়ে রয়েছে লক্ষ লক্ষ লাল-হলুদ সমর্থক।

Advertisement

POST A COMMENT
Advertisement