ISL 2026 East Bengal vs Odisha FC: শুনানিতে শাস্তি কমল মিগুয়েলের? ওড়িশা ম্যাচে নেই ইস্টবেঙ্গল তারকা

আইএসএলের খেতাব দৌড়ে থাকতে ২৮ এপ্রিল ওড়িশা এফসির বিরুদ্ধে ম্যাচটা ভীষণই জরুরি ইস্টবেঙ্গলের। গোয়ায় প্র্যাক্টিস মাঠের অভাব থাকলেও সেখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে কালই মারগাঁও পৌঁছে যাচ্ছে লাল হলুদ বাহিনী। গত ম্যাচে লালকার্ড দেখা মিগুয়েল ফিগুয়েরা কি আদৌ খেলবেন ওড়িশা ম্যাচে? শুক্রবার শুনানি ছিল এ বিষয়, লাল-হলুদ আইনজীবীদের কথা শুনেছে এআইএফএফ শৃঙ্খলারক্ষা কমিটি।

Advertisement
শুনানিতে শাস্তি কমল মিগুয়েলের? ওড়িশা ম্যাচে নেই ইস্টবেঙ্গল তারকা মিগুয়েল ফিগুয়েরা

আইএসএলের খেতাব দৌড়ে থাকতে ২৮ এপ্রিল ওড়িশা এফসির বিরুদ্ধে ম্যাচটা ভীষণই জরুরি ইস্টবেঙ্গলের। গোয়ায় প্র্যাক্টিস মাঠের অভাব থাকলেও সেখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে কালই মারগাঁও পৌঁছে যাচ্ছে লাল হলুদ বাহিনী। গত ম্যাচে লালকার্ড দেখা মিগুয়েল ফিগুয়েরা কি আদৌ খেলবেন ওড়িশা ম্যাচে? শুক্রবার শুনানি ছিল এ বিষয়, লাল-হলুদ আইনজীবীদের কথা শুনেছে এআইএফএফ শৃঙ্খলারক্ষা কমিটি।  

ওড়িশা ম্যাচ খেলতে গোয়া যাচ্ছে ইস্টবেঙ্গল
ওড়িশার বিরুদ্ধে ম্যাচটা ইস্টবেঙ্গলের হোম ম্যাচ ছিল। কিন্তু বাংলায় বিধানসভা নির্বাচনের জন্য এখানে ম্যাচটা করার অনুমতি দেয়নি পুলিশ। আগে ঠিক ছিল ম্যাচটা ভুবনেশ্বরে হবে। কিন্তু ওডিশার হোমগ্রাউন্ড কলিঙ্গ স্টেডিয়ামে সংস্কারের কাজ শুরু হয়েছে। ফলে সেখানেও মেলেনি মাঠ। তাই নিরপেক্ষে ভেন্যুতে গোয়াতে হবে এই ম্যাচ। খেতাব দৌড়ে টিকে থাকতে এই ম্যাচটা জিততেই হবে অস্কার ব্রুজোর টিমকে। চলতি মরশুমে আইএসএল সিঙ্গল লেগ হওয়ায় এ বার এখনও গোয়ার মাঠে খেলেননি সৌভিক, রাকিপরা। তাই গোয়ার মাঠে সমর্থকহীন অবস্থায় খেলাটা একটু চাপের। আগের ম্যাচ বেঙ্গালুরুর বিরুদ্ধে লাল কার্ড দেখেছেন মিগুয়েল। তাঁর শাস্তি তোলা নিয়ে ফেডারেশনকে চিঠি দিলেও শুক্রবার পর্যন্ত কোনও জবাব আসেনি। তাই মিগুয়েলকে ছাড়াই টিম গোছানোর চেষ্টা করছেন কোচ অস্কার। 

মোহনবাগানের চিন্তা বাড়াল এফসি গোয়া
শুক্রবার প্র্যাক্টিস ছিল না। আজ শনিবার ওডিশা ম্যাচের প্রস্তুতি নেবেন রশিদ-ক্রেসপোরা। এই ম্যাচের পরে ইস্টবেঙ্গলকে মুম্বইয়ের মাঠে মুম্বই এফসির বিরুদ্ধে খেলতে হবে ইস্টবেঙ্গলকে। এ দিকে, মোহনবাগান টিমের ফুটবলারদের মাথাতেও গোয়া। এফসি গোয়ার বিরুদ্ধে মোহনবাগান তাদের পরের ম্যাচ মারগাওয়ের ফাতোরদা স্টেডিয়ামে ৯ মে। দিমিত্রি-কামিংসরা আপাতত ছুটিতে। সোমবার তাঁরা নামবেন সন্দেশদের মোকাবিলা করার গেমপ্ল্যান গড়তে। 

শুক্রবার গুয়াহাটির মাঠে নর্থইস্ট ইউনাইটেডকে ২-০ হারিয়েছে গোয়া। গোল দেজান দ্রাজিচ ও মহম্মদ ইয়াসিরের। ১০ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে মোহনবাগানের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে গোয়া। ৯ ম্যাচে মোহনবাগানের পয়েন্ট ২০। ব্যবধান ধরে রাখতে গোয়ার বিরুদ্ধে ম্যাকলারেনদের জিততেই খেতাবের হবে। অন্য দাবিদার মুম্বই আগের ম্যাচে হেরেছে গোয়ার কাছে। আজ শনিবার ছাংতেদের সামনে ফের কঠিন লড়াই। মুম্বইয়ের প্রতিপক্ষ সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি।
 

Advertisement

POST A COMMENT
Advertisement