ISL 2026: 'ওরা ক্লাবের ক্যানসার...' পঞ্জাব ম্যাচের আগে কাদের টার্গেট করলেন ইস্টবেঙ্গল কোচ?

পরের মরসুমে তিনি থাকছেন না তা আগেই জানিয়ে দিয়েছেন অস্কার ব্রুজো। ফলে শেষ মুহূর্তে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে চলেছেন ইস্টবেঙ্গল হেডকোচ। পঞ্জাব এফসি-র বিরুদ্ধে ম্যাচে নামার আগে আরও একবার সেই কাজটাই ফের করলেন লাল-হলুদ কোচ। তিন প্রাক্তন ফুটবলারকে আক্রমণ করলেন তিনি। আইএসএল-এর খুব গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এই মন্তব্যে ঝড় উঠেছে সমর্থকদের মধ্যে।

Advertisement
'ওরা ক্লাবের ক্যানসার...' পঞ্জাব ম্যাচের আগে কাদের টার্গেট করলেন ইস্টবেঙ্গল কোচ?অস্কার ব্রুজো

পরের মরসুমে তিনি থাকছেন না তা আগেই জানিয়ে দিয়েছেন অস্কার ব্রুজো। ফলে শেষ মুহূর্তে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে চলেছেন ইস্টবেঙ্গল হেডকোচ। পঞ্জাব এফসি-র বিরুদ্ধে ম্যাচে নামার আগে আরও একবার সেই কাজটাই ফের করলেন লাল-হলুদ কোচ। তিন প্রাক্তন ফুটবলারকে আক্রমণ করলেন তিনি। আইএসএল-এর খুব গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এই মন্তব্যে ঝড় উঠেছে সমর্থকদের মধ্যে।

সাংবাদিক সম্মেলনে তাঁকে প্রশ্ন করা হয়েছিল কেরালা ব্লাস্টার্স ম্যাচের পর কোন মন্ত্রে দল ঘুরে দাঁড়িয়েছে? উত্তরটা দেওয়ার জন্য ব্রুজো যেন মুখিয়েই ছিলেন। তিনি বললেন, 'আলভিটো ডি'কুনহা, রহিম নবি, সন্দীপ নন্দী দলের ক্ষতি করার চেষ্টা করেছে ৷ এরা ক্লাবের ক্যানসার ৷ ক্লাব থেকে এদের দূরে রাখতে হবে ৷ ক্লাবের অন্দরে ফুটবলারদের কমিশন চাওয়ার যে প্রচেষ্টা রয়েছে সেটাও বন্ধ করা দরকার ৷ মানোলো মার্কুয়েজের মন্তব্য যেমন ফেডারেশন কাটছাঁট করেছে, আমার মন্তব্য তেমনটা করবেন না।'

দল হিসেবে পঞ্জাব এফসি যে যথেষ্ট শক্তিশালী, তা ফের মনে করিয়ে দিলেন তিনি৷ অস্কার বলছেন, 'ওদের বেশ কয়েকজন ভালো ফুটবলার রয়েছে ৷ এফিয়ং ভালো স্ট্রাইকার ৷ আমাদের নজরে রাখতে হবে ৷ আমাদের সতর্ক থাকতে হবে। সাজঘরের আবহে এখন পঞ্জাব ছাড়া আর কিছু নেই ৷'

প্রায় একইসঙ্গে তাঁর সংযোজন, 'আমরা একটা করে ম্যাচ নিয়ে ভাবছি। মরশুমে আমরা দু'টো ফাইনাল টাইব্রেকারে হেরেছি। এবার কোনও চাপ নেই ৷ খোলা মনে সবাই পরিস্থিতি উপভোগ করছে ৷' পিভি বিষ্ণুকে নিয়ে পঞ্জাব এফসি কোচ প্রশংসা করেছেন ৷ তবে প্রতিপক্ষ কোচের প্রশংসায় বাড়তি আবেগতাড়িত নন অস্কার ব্রুজো ৷ তবে পিভি বিষ্ণুকে যে গতবছরই জাতীয় দলে নেওয়া উচিত ছিল, তা ফের মনে করিয়ে দিলেন তিনি। তবে সব ছাপিয়ে পঞ্জাব ম্যাচের আগে ইস্টবেঙ্গলের প্রাক্তনীদের নিয়ে ব্রুজোর বিষোদগারে ময়দান সরগরম।

পরিস্থিতি যা তাতে ডার্বি ম্যাচ না জিতলেও, চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ থাকছে ইস্টবেঙ্গলের সামনে। তবে তাঁদের পঞ্জাব ও ইন্টার কাশী ম্যাচ জিততে হবে। মোহনবাগানকে সেখানে সব ম্যাচ জিততে হবে। দুই দলই ১০ ম্যাচ খেলে ২১ পয়েন্ট পেয়েছে। তবে গোল পার্থক্যের বিচারে অনেকটাই এগিয়ে লাল-হলুদ। তাই ডার্বি না হেরে গেলে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ইস্টবেঙ্গলের সামনেই সবচেয়ে বেশি এ ব্যাপারে কোনও সন্দেহ নেই। 

Advertisement

POST A COMMENT
Advertisement