ISL 2026: ইস্টবেঙ্গলের এজ্জাজারেকে চ্যালেঞ্জ মোহনবাগানের ম্যাকলরেনের, ডার্বির আগেই শুরু টক্কর

ডার্বির আগে এখনও অনেকটা সময় আছে। ম্যাচও হাতে রয়েছে বেশ কিছু। তবুও বিপক্ষ শিবির ইস্টবেঙ্গলের নাম না করে হলেও টিপন্নি কাটতে ছাড়লেন না মোহনবাগানের জেমি ম্যাকলরেন। 

Advertisement
ইস্টবেঙ্গলের এজ্জাজারেকে চ্যালেঞ্জ মোহনবাগানের ম্যাকলরেনের, ডার্বির আগেই শুরু টক্করম্যাকলরেন ও এজেজারি

ডার্বির আগে এখনও অনেকটা সময় আছে। ম্যাচও হাতে রয়েছে বেশ কিছু। তবুও বিপক্ষ শিবির ইস্টবেঙ্গলের নাম না করে হলেও টিপন্নি কাটতে ছাড়লেন না মোহনবাগানের জেমি ম্যাকলরেন। 

গতবার গোল্ডেন বুট জিতেছিলেন আলাদিন আজারে। এবার তিনি ভারতীয় কোনও দলেই নেই। তবে ইস্টবেঙ্গল জার্সিতে প্রথম মাচ থেকেই গোল করে নজর কেড়েছেন ইউসেফ এজেজারি। তাঁর সঙ্গে লড়ে গোল্ডেন বুটটা জিতে নিতে পারবেন?‌ ম্যাকলারেন বলেন, ‘‌ এজেজারি ভাল ফুটবলার। তেকাঠি ভালই চেনে। ও নিজের দলের জন্য গোল পেতে চেষ্টা করবে, আমি করব মোহনবাগানের জন্য। দেখা যাক, শেষপর্যন্ত এজেজারি বা অন্য কেউ আমার থেকে বেশি গোল করে কিনা?‌ গোল্ডেন বুট পেলে ভালই লাগবে, তবে একজন ফুটবলারের ওটাই আসল লক্ষ্য হতে পারে না। আমি যেমন শুধু নিজের গোলের কথা ভাবি না, দলের জন্য খেলি। আমি স্বার্থপর নই, আগে লক্ষ্য থাকে দলের সাফল্য, তারপর ব্যক্তিগত লক্ষ্যপূরণ। সেটা বদলাচ্ছে না। চাই এবারও যেন আমরা লিগ শিল্ড জিতি।’‌

দিমিত্রি পেত্রাতোসের সঙ্গে আপনার জুটি বেশ জমেছে?‌ এটা নিয়ে কী বলবেন?‌ ম্যাকলারেন জানালেন, ‘‌ দিমিত্রির সঙ্গে বোঝাপড়া বেশ ভালই জমেছে। ২০১৫ মরশুমে ব্রিসবেন রোয়ার্স এফসিতে দিমিত্রির সঙ্গে খেলেছিলাম সাফল্যের সঙ্গে। সেই দিলগুলোর কথা মনে পড়িয়ে দিচ্ছে। তারপর ১০ বছর কেটে গেছে। কিন্তু মনে হচ্ছে, যেন পুরোন দিলগুলোতে ফিরে গিয়েছি আমরা। নিজেকেও ২০১৫র মতো চনমনে লাগছে। আসলে নিজের খেলা উপভোগ করছি। খেলা ছাড়ার সময় এগিয়ে আসছে। তার আগে নিজের সেরাটা উজাড় করে দিতে চাই।’‌

দুই মরসুম হল আইএসএল-এ খেলছেন এ লিগের তারকা জেমি ম্যাকলরেন। মহমেডানের বিরুদ্ধে নামার আগে জানিয়ে দিলেন আইএসেল-এ প্রতিদ্বন্দ্বিতা অস্ট্রেলিয়ান লিগের থেকেও বেশি। ম্যাকলারেন বলেন, ‘‌ এ লিগের ডিফেন্ডারদের থেকে এদেশে আইএসএলে খেলা ডিফেন্ডারদের মোকাবিলা করা কঠিন মনে হয়েছে। বিশেষ করে বিভিন্ন দলে থাকা স্প্যানিশ ডিফেন্ডাররা। ওদের মধ্যে যে নাছোড়বান্দা মনোভাব দেখেছি, তা এ লিগের ডিফেন্ডার মনোভাবে কম ছিল। মোহনবাগান এসে এখানকার খেলার কৌশলের সঙ্গে মানাতে কোনও সমস্যা হয়নি। আমার সতীর্থ ভাগ্য খুব ভাল। কোচও ভাল পেয়েছি। এবার নতুন কোচ লোবেরার পরিকল্পনার সঙ্গে মানিয়ে নিতে সময় লাগেনি। লক্ষ্য তো একটাই, ভাল খেলে ম্যাচ জেতা। সেটাই করছি।’‌
 

Advertisement

POST A COMMENT
Advertisement