সের্জিও লোবেরাসের্জিও লোবেরা মোহনবাগান সুপার জায়েন্টের দায়িত্ব নেওয়ার পর অনেকেই ভেবেছিলেন দল দারুণ ফুটবল খেলবে। তবে যত সময় যাচ্ছে, সার্জিও লোবেরার ওপর থেকে আস্থা হারাচ্ছেন মোহনবাগান সমর্থকরা। কেন? মরসুমের শুরু থেকে চ্যাম্পিয়ন হওয়া স্বপ্ন দেখতে বলছেন স্প্যানিশ কোচ।
এখনও চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন মোহনবাগানের
তিনি বলেছিলেন, সব ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হতে চাই। আইএসএল যত এগিয়েছে, পরিস্থিতি পাল্টেছে। তবু লোবেরা নিজের জায়গায় অনড়। এই যেমন শনিবার ইস্পাতনগরীতে জামশেদপুরের বিরুদ্ধে ২ পয়েন্ট ফেলে আসার পর তিনি বললেন, 'এদিন জিততে না পারলেও লিগের শেষে আমরা আমাদের লক্ষ্যে ঠিক পৌঁছে যাব। দলের ওপর আমার পূর্ণ আস্থা আছে।' লক্ষ্যে কীভাবে পৌঁছবেন? শুধুমাত্র আপনার ওপর যে দলের খেতাব জয় আর নির্ভর করছে না। জামশেদপুর, বেঙ্গালুরুর সঙ্গে মোহনবাগানও ৭ম্যাচে ১৪ পয়েন্টে আছে। রবিবার লালিনজুয়ালা ছাংতের গোলে ওড়িশা এফসিকে ১-০ ব্যবধানে হারিয়েছে মুম্বই সিটি এফসি। ৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে মুম্বই। চ্যাম্পিয়নশিপ থেকে মোহনবাগানের দূরত্ব ক্রমশ বাড়ছে।
৭ বছর ভারতীয় ফুটবলে কাজ করছেন লোবেরা
৭ বছর সময়টা নেহাত কম নয়। এত দিন ভারতীয় ফুটবলে কাজ করার সুবাদে এখানকার ফুটবলের ধরন, ফুটবলারদের ক্ষমতা সংক্রান্ত খুঁটিনাটি বিষয় ওঁর নখদর্পণে থাকা উচিত। তাহলে লিগের অন্যতম সেরা দল হাতে পেয়েও কেন বেঙ্গালুরু, মুম্বই, জামশেদপুরের মতো দলগুলিকে হারাতে পারছেন না লোবেরা? এটাই তাঁর রণনীতি নিয়ে প্রশ্ন তোলার জন্য যথেষ্ট। বল পজেশন রেখে ম্যাচ নিয়ন্ত্রণ করা ও প্রচুর পাস খেলা তাঁর ফুটবল দর্শনের অংশ। তাহলে সেটার কার্যকারিতা শেষ তিন ম্যাচে পাওয়া গেল মোহনবাগানের খেলা ধরে ফেলেছে দেওয়ার কোনও চেষ্টা দেখা যাচ্ছে না। যে কোচ ২ গোল হজম করে ৫ গোল দেওয়ার কথা বলে, তাঁর দল শেষ তিন ম্যাচে মাত্র এক গোল করেছে। তাও লিস্টন কোলাসোর ব্যক্তিগত নৈপুণ্যে।
কোন দলের পয়েন্ট কত?
১২ এপ্রিল আরও একটি কঠিন ম্যাচ। প্রতিপক্ষ পঞ্জাবের সংগ্রহে ৬ ম্যাচে ১১ পয়েন্ট। সেই ম্যাচেও চাকা না ঘুরলে দলে ওঁর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য। আর তা হবে নাই বা কেন? প্রতিপক্ষ বুঝে পাল্টা চাল রবি-ভোরে শহরে ফিরেছে মোহনবাগান। এদিন অনুশীলন ছুটি ছিল। আজ, সোমবার থেকে পঞ্জাব ম্যাচের প্রস্তুতি শুরু হওয়ার কথা।