Kolkata Derby: সেটপিস থেকে গোল নেই, ডার্বির আগে বিরাট চিন্তায় মোহনবাগান

আধুনিক ফুটবলে গোলের অন্যতম উৎস সেটপিস। একটি কর্নার বা ফ্রিকিক থেকে মুহূর্তে ম্যাচের রং পাল্টে যেতে পারে। তাই বিশ্বের তাবড় দলগুলি সেটপিসের জন্য বিশেষজ্ঞ কোচ রাখে। মোহনবাগানে সেই দায়িত্বে দাভিদ দেওগ্রাসিয়া মারকোয়েজ। ডেপুটি হিসেবে তাঁকে বাগানে এনেছেন সার্জিও লোবেরা। সেটপিস ট্রেনিংয়ে পূর্ণ স্বাধীনতা দেওয়া হচ্ছে দাভিদকে। কিন্তু, তিনি যে প্রত্যাশা পূরণে ব্যর্থ, তা পরিসংখ্যানে স্পষ্ট।

Advertisement
সেটপিস থেকে গোল নেই, ডার্বির আগে বিরাট চিন্তায় মোহনবাগান  ইস্টবেঙ্গল ও মোহনবাগান

আধুনিক ফুটবলে গোলের অন্যতম উৎস সেটপিস। একটি কর্নার বা ফ্রিকিক থেকে মুহূর্তে ম্যাচের রং পাল্টে যেতে পারে। তাই বিশ্বের তাবড় দলগুলি সেটপিসের জন্য বিশেষজ্ঞ কোচ রাখে। মোহনবাগানে সেই দায়িত্বে দাভিদ দেওগ্রাসিয়া মারকোয়েজ। ডেপুটি হিসেবে তাঁকে বাগানে এনেছেন সার্জিও লোবেরা। সেটপিস ট্রেনিংয়ে পূর্ণ স্বাধীনতা দেওয়া হচ্ছে দাভিদকে। কিন্তু, তিনি যে প্রত্যাশা পূরণে ব্যর্থ, তা পরিসংখ্যানে স্পষ্ট।

মোহনবাগান সুপার জায়েন্ট সেটপিসে ব্যর্থ
চলতি আইএসএলে যে ম্যাচগুলিতে মোহনবাগান পয়েন্ট নষ্ট করেছে, সেগুলির কথা একবার ভাবুন। আইএসএল ওয়েবসাইট অনুযায়ী, বেঙ্গালুরুর বিরুদ্ধে ৪টি ও মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ১৭টি কর্নার পেয়েছিলেন জেমি ম্যাকলারেনরা। জামশেদপুর, এফসি গোয়া ও ইন্টার কাশীর বিরুদ্ধে সংখ্যাটা ৮। প্রতিযোগিতায় ১১ ম্যাচে সবমিলিয়ে বাগানের পাওয়া কর্নারের সংখ্যা ১০০। গোল ০! এখনও পর্যন্ত কর্নার থেকে গোল করতে ব্যর্থ দলের তালিকায় নর্থইস্ট ইউনাইটেড ও স্পোর্টিং দিল্লির পরেই মোহনবাগানের নাম। বক্সের বাইরে বিপজ্জনক জায়গা থেকে ফ্রিকিক ধরলে মোট ১২৮টি সেটপিস থেকে মাত্র ২টি গোল করেছে সবুজ-মেরুন। উল্লেখ্য, গত মরসুমে আলবার্তো রডরিগেজ, টম অলড্রেড ও শুভাশিস বসু শুধুমাত্র রক্ষণের এই তিন ফুটবলার সেটপিস থেকে ১৫-র বেশি গোল করেছিলেন। এখনও পর্যন্ত একটিও পেনাল্টি পায়নি মোহনবাগান। অবশ্য, পেনাল্টি পাওয়ার মতো পরিস্থিতি তৈরিও হয়নি। কারণ বক্সে একা পড়ে যাচ্ছেন ম্যাকলারেন। তাছাড়া পেনাল্টি আদায়ের জন্য যে স্কিলের প্রয়োজন, সেটা গ্রেগ স্টুয়ার্টের দল ছাড়ার সঙ্গে বাগান থেকে উধাও। 

অনুশীলন পদ্ধতি নিয়ে প্রশ্ন

তাঁকে ছাড়া গত মরসুমে সেটপিস পরিকল্পনার অংশ যাঁরা ছিলেন, তাঁরা বর্তমান দলেও আছেন। তাহলে সেটপিসে গোল করার ক্ষেত্রে সমস্যা হচ্ছে কেন? উত্তর লুকিয়ে অনুশীলন পদ্ধতিতে। হোসে মোলিনা জমানায় স্প্যানিশ কোচ নিজেই সেটপিস থেকে গোলের কৌশল তৈরি করতেন। পরামর্শদাতার ভূমিকায় থাকতেন তৎকালীন সহকারী কোচ ইগর ভাসেভস্কি। ম্যাচের দু'দিন আগে প্রথম একাদশের ফুটবলারদের নিয়ে দীর্ঘক্ষণ চলত সেটপিস প্র্যাকটিস। দুই প্রান্ত থেকে শর্ট ও লং কর্নার, বক্সের বাইরে নানা কোণ থেকে ফ্রিকিক, তেকাঠির সোজাসুজি ফ্রিকিক পেলে সেখান থেকে সরাসরি গোল করার অনুশীলনের পাশাপাশি বিপক্ষের সেটপিস সামলানোর প্র্যাকটিসও হত। এমনকী মানবপ্রাচীরে কে, কোথায় দাঁড়াবে, সেটাও বুঝিয়ে দিতেন মোলিনা। প্রাক মরশুম প্রস্তুতিতেও সেটপিসে বিশেষ জোর দেওয়া হত।

Advertisement

এবার লোবেরা জমানায় আইএসএলের আগে প্রাক মরসুম প্রস্তুতি চলাকালীন সেটপিস নিয়ে তিনি বিশেষ মাথা ঘামাননি। ম্যাচের একদিন আগে মাত্র আধ ঘণ্টা সেটপিস ট্রেনিং করান দাভিদ। তাতে ফ্রিকিক নয়, শুধুমাত্র কর্নারের প্র্যাকটিস হয়। সেটাও কেবল বাঁদিক থেকে। সেই সময় বক্সে যাঁরা গোল করার চেষ্টা করেন, তাঁরা ম্যাচে একসঙ্গে খেলেন না। অজ্ঞাত কারণে উল্টোদিক থেকে কর্নার নিতে দেখা যায় না। দিমিত্রি পেত্রাতোস, লিস্টন কোলাসো, জেসন কামিন্স ও রবসন রবিনহোরা ঘুরিয়ে-ফিরিয়ে কর্নার থেকে বল ভাসান। স্থিরতার অভাবে বোঝাপড়ায় ঘাটতি স্পষ্ট। সেটপিস থেকে গোল আটকানোর প্র্যাকটিসের পথে পা-ই বাড়ায় না বাগানের থিঙ্কট্যাঙ্ক।

লিগ শেষ হতে চলল। এখনও কোচ লোবেরা বলছেন, 'সেটপিসে উন্নতি করতে হবে।' কিন্তু কীভাবে, সেই প্রশ্নের উত্তর কি আদৌ খোঁজা হচ্ছে?

POST A COMMENT
Advertisement