ISL Mohun Bagan vs FC Goa: FC Goa-র পাশাপাশি গরমের সঙ্গেও লড়াই মোহনবাগানের, দল কেমন হতে পারে?

এফসি গোয়ার বিরুদ্ধে চলতি ইন্ডিয়ান সুপার লিগের সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে জোড়া চিন্তা নিয়ে গোয়ায় পা রাখল মোহনবাগান সুপর জায়েন্ট। মোহনবাগান হেড কোচ সার্জিও লোবেরার একটি চিন্তা যদি হয়, সোয়ার আবহাওয়া। তবে অন্য চিন্তাটি হল অবশ্যই প্রতিযোগিতার সব থেকে গুরুত্বপূর্ণ সময়ে দলের পরপর ম্যাচ পড়ে যাওয়ায় দলের ক্লান্তি। 

Advertisement
FC Goa-র পাশাপাশি গরমের সঙ্গেও লড়াই মোহনবাগানের, দল কেমন হতে পারে?মোহনবাগান
হাইলাইটস
  • কাল এফসি গোয়ার বিরুদ্ধে নামছে মোহনবাগান
  • গোয়ায় ব্যাপক গরমে সমস্যা বাড়ছে সবুজ-মেরুনের

এফসি গোয়ার বিরুদ্ধে চলতি ইন্ডিয়ান সুপার লিগের সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে জোড়া চিন্তা নিয়ে গোয়ায় পা রাখল মোহনবাগান সুপর জায়েন্ট। মোহনবাগান হেড কোচ সার্জিও লোবেরার একটি চিন্তা যদি হয়, সোয়ার আবহাওয়া। তবে অন্য চিন্তাটি হল অবশ্যই প্রতিযোগিতার সব থেকে গুরুত্বপূর্ণ সময়ে দলের পরপর ম্যাচ পড়ে যাওয়ায় দলের ক্লান্তি। 

গরম চিন্তার কারণ
বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় অনুশীলন করে কলকাতা থেকে বিমান ধরে গোয়ায় পৌঁছে যখন টিম হোটেলে পা রাখেন কামিন্স, মনবীররা তখন বাজে প্রায় বিকেল পৌনে পাঁচটা। এই ধকলের ফলে ফুটবলারদের ক্লান্তি আসা স্বাভাবিক। এদিকে গোয়ার আবহাওয়াও বেশ শুষ্ক। তাই দু'দিন আগে গোয়ায় এসে বাগান শিবির পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও, বিকেল পাঁচটার ম্যাচ যে যথেষ্ট কঠিন হবে তা ভালমতোই জানেন লোবেরা।

লিগ টেবিলের কী অবস্থা?
এছাড়া বাগানের পরবর্তী ম্যাচ ১২ এবং ১৭ তারিখে অনুষ্ঠিত হবে। সেখানে তাদের প্রতিপক্ষ আন্তোনিও লোপেজ হাবাসের ইন্টার কাশী এবং চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল। তাই এই দুই ম্যাচের আগে গোয়া ম্যাচে ফুটবলারদের কীভাবে ব্যবহার করবেন সেই ব্যাপারে কিছুটা হলেও চিন্তায় বাগান কোচ। তার প্রধান কারণ চ্যাম্পিয়নশিপের দৌড়ের শেষ ল্যাপে এসে যদি কোন ফুটবলার চোট পান, সেক্ষেত্রে পরবর্তী দুটি ম্যাচে বিপদে পড়তে পরে বাগান। তবে এই বাধা-বিপত্তি সত্ত্বেও জিততে মরিয়া আলবার্তো, থাপারা। 

কেমন হতে পারে মোহনবাগানের দল?
শেষ অনুশীলন অনুযায়ী বাগানের প্রথম একাদশ এমন হতে পারে। ডিফেন্সে দুই বিদেশি আলবার্তো এবং টম। দুই সাইড ব্যাক হতে পারেন শুভাশিস এবং অভিষেক সিং। সামনে দুই ডিফেন্সিভ স্ক্রিনে খেলতে পারেন অনিরুদ্ধ থাপা এবং আপুইয়া রালতে। দুই উইংয়ে খেলতে পারেন লিস্টন এবং রবসন। নম্বর টেন পজিশনে শুরু করতে পারেন সাহাল। সামনে আক্রমণে খেলতে পারেন জেমি ম্যাকলারেন। তবে আপুইয়া যদি না খেলেন সেক্ষেত্রে দলে বেশ কিছু পরিবর্তন আসতে পারে।

Advertisement

POST A COMMENT
Advertisement