আলবার্তো রদ্রিগেজ ও আপুইয়া রালতেএই মুহুর্তে লিগ টেবিলের শীর্ষে মোহনবাগান সুপার জায়েন্ট এবং দ্বিতীয় এফসি গোয়া। শুক্রবার জামশেদপুরের বিরুদ্ধে গোয়া যদি জয় পায় তবে শীর্ষস্থান দখল করবে তারা। এই গোয়ার বিরুদ্ধেই ৯ তারিখ তাদের ঘরের মাঠে নামতে চলেছে সবুজ-মেরুন। অনুশীলনে ফিরলেন আলবার্তো রদ্রিগেজ। তবে চিন্তা আপুইয়া রালতেকে নিয়ে।
লিগ জিততে গেলে এই ম্যাচে তিন পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ লোবেরার দলের জন্য। তাই এখনই শিরোপার কথা না ভেবে ম্যাচ প্রতি ম্যাচে নজর দিতে বদ্ধপরিকরন সবুজ- মেরুন শিবির।
বৃহস্পতিবার অনুশীলনে প্রত্যেক দিনের মতই কম সময় কিন্তু জোড়ালো অনুশীলনে ঘাম ঝড়ালেন মোহনবাগান ফুটবলাররা। খুশির খবর দলের সঙ্গে অনুশীলনে ফিরলেন আলবার্তো রদ্রিগেজ। পুরোদমে দলের সঙ্গে অনুশীলন করলেন তিনি। যদিও একদম শেষের দিকে দলকে দুই ভাগে ভাগ করে ম্যাচ প্র্যাকটিসের সময় আলবার্তকে দেখা যায় দলের ফিজিও
সের্জির সঙ্গে নিজের ফিটনেস বাড়িয়ে নেবার প্রক্রিয়ায় মনোনিবেশ করতে। সুত্রের খবর আলবার্তোকে নিয়ে কালো মেঘ একেবারেই কেটে গেছে। তাকে গোয়া ম্যাচে নামান নিয়ে কোন অসুবিধাই নেই কোচের। এবার দেখার কোচ তাকে প্রথম থেকে ব্যাবহার করে নাকি পরিবর্তিত ফুটবলার হিসেবে।
আলবার্তকে নিয়ে চিন্তামুক্ত হলেও আপুইয়াকে নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে। গোয়ার বিরুদ্ধে জয় পেতে গেলে মাঝমাঠ দখল করা বেশ গুরুত্বপূর্ণ। সেই পরিস্থিতিতে মোহনবাগান মাঝ মাঠে আপুইয়ার প্রয়োজনীয়তা অপরিসীম। কিন্তু আপুইয়াকে নিয়ে এখনও আশার আলো দেখতে পাচ্ছেনা মোহনবাগান মারফত খবর গোয়া উড়ে যাওয়ার আগে কলকাতায় ৫ দিন অনুশীলন করবে দল, একদিন অনুশীলন করবে গোয়াতে এই অনুশীলনে আপুইয়ার ফিটনেস দেখেই তারপর সিদ্ধান্ত নেবেন কোচ সার্জিও লোবেরা।
মোহনবাগান সুপার জায়েন্টের সামনে এফসি গোয়া ছাড়াও তিন ম্যাচ বাকি। সের্জিও লোবেরার দলকে খেলতে হবে ইন্টার কাশী, হায়দরাবাদ এফসি ও ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। ফলে লড়াই কিছুটা সহজ তাদের সামনে। যদিও, পরপর ম্যাচ জিততে হবে। আর ডার্বির জন্যও সতর্ক থাকতে হবে সবুজ-মেরুনকে।