ISL 2026 Points Table: মুম্বইয়ের কাছে হেরে ২ নম্বরে নামল মোহনবাগান, ইস্টবেঙ্গল-মহমেডান কে কোথায়?

মোহনবাগান সুপার জায়েন্টের বিরুদ্ধে জিতে আইএসএল জমিয়ে দিয়েছে মুম্বই সিটি এফসি। তাঁরা লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে। দুই নম্বরে নেমে গিয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। গত মরসুমে তাঁরাই ছিল চ্যাম্পিয়ন। তবে এবার কঠিন চ্যালেঞ্জের মুখে মোহনবাগান। তবে প্রশ্ন হল, বাকি দল কে কোথায়? 

Advertisement
মুম্বইয়ের কাছে হেরে ২ নম্বরে নামল মোহনবাগান, ইস্টবেঙ্গল-মহমেডান কে কোথায়?ইস্টবেঙ্গল, মোহনবাগান সুপার জায়েন্ট ও মহমেডান স্পোর্টিং
হাইলাইটস
  • লিগ শীর্ষে উঠে এল মুম্বই
  • চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে পিছিয়ে পড়ল মোহনবাগান

মোহনবাগান সুপার জায়েন্টের বিরুদ্ধে জিতে আইএসএল জমিয়ে দিয়েছে মুম্বই সিটি এফসি। তাঁরা লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে। দুই নম্বরে নেমে গিয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। গত মরসুমে তাঁরাই ছিল চ্যাম্পিয়ন। তবে এবার কঠিন চ্যালেঞ্জের মুখে মোহনবাগান। তবে প্রশ্ন হল, বাকি দল কে কোথায়? 

এ মরসুমে লিগ অনেকটাই ছোট। ১৩ রাউন্ডেই হবে নিষ্পত্তি। ফলে সব ম্যাচ জিততে হবে। ম্যাজিক ফিগার ২৮ থেকে ৩০-এর মধ্যে ঘোরাফেরা করতে পারে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ যে দল আগে ২৮ বা ৩০ পয়েন্টে পৌঁছে যেতে পারবে, তাঁরাই চ্যাম্পিয়ন হয়ে যাবে। ফলে সমর্থকরা বারবার নজর রাখছেন লিগ টেবিলের দিকে। প্রতি ম্যাচের পরেই সাপ-লুডো খেলার মতো বদলে যাচ্ছে পরিস্থিতি। কিছুদিন আগে অবধি মোহনবাগানের প্রধান প্রতিপক্ষ ছিল জামশেদপুর এফসি। তবে তাদের সরিয়ে উঠে আসে মুম্বই। আর এখন তারাই  শীর্ষে।

দল ম্যাচ পয়েন্ট
মুম্বই সিটি এফসি ১৪
মোহনবাগান সুপার জায়েন্ট ১৩
জামশেদপুর এফসি ৬  ১৩
এফসি গোয়া
ইস্টবেঙ্গল
বেঙ্গালুরু এফসি
নর্থ ইস্ট ইউনাটেড এফসি
ওড়িশা এফসি
ইন্টার কাশি
রাউন্ডগ্লাস পঞ্জাব এফসি
চেন্নাইয়েন এফসি
হায়দরাবাদ এফসি 
কেরালা ব্লাস্টার্স
মহমেডান স্পোর্টিং


কত নম্বরে ইস্টবেঙ্গল ও মহমেডান?
ইস্টবেঙ্গল শুরুটা দারুণ করেছিল। পরপর দুই ম্যাচ জিতলেও হোঁচট খেতে হয় অস্কার ব্রুজোর দলকে। একটা ম্যাচ হার আর দু'টো ম্যাচ হারের ফলে এখন লিগ টেবিলের পাঁচ নম্বরে রয়েছে লাল-হলুদ ব্রিগেড। আর শেষে রয়েছে কলকাতার আরও এক প্রধান মহমেডান স্পোর্টিং। চার ম্যাচে একটাও পয়েন্ট পায়নি সাদা-কালো শিবির। চাপে রয়েছে তারা। একজনও বিদেশিকে সই করাতে পারেনি মহমেডান। ফলে চার ম্যাচের চারটিতেই হারতে হয়েছে। এ মরসুম থেকে আইএসএল-এ অবনমন চালু হয়েছে। ফলে অবনমনের লড়াই লড়তে হচ্ছে মেহেরাজউদ্দিন ওয়াডুর দল।      

POST A COMMENT
Advertisement