ISL Mohun Bagan: আলবার্তো ছিটকে গেলেন, ডিফেন্সে আরও সমস্যা বাড়ল মোহনবাগানের?

টানা তিন ম্যাচে পয়েন্ট নষ্ট করার পর অবশেষে স্বস্তি ফিরেছে মোহনবাগান সুপ[[আর জায়েন্ট শিবিরে। পঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে জয় হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে এনেছে সার্জিও লোবেরার দলে। পাশাপাশি ঘরের মাঠে এই ম্যাচ চিন্তাও বাড়িয়েছে সবুজ-মেরুন ব্রিগেডের জন্য। পঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচের ১৭তম মিনিটে গুরুতর চোট নিয়ে মাঠ ছাড়েন আলবার্তো রদ্রিগেজ। তিনি বাকি মরসুম খেলতে পারবেন তো? 

Advertisement
আলবার্তো ছিটকে গেলেন, ডিফেন্সে আরও সমস্যা বাড়ল মোহনবাগানের?আলবার্তো রড্রিগেজ

টানা তিন ম্যাচে পয়েন্ট নষ্ট করার পর অবশেষে স্বস্তি ফিরেছে মোহনবাগান সুপ[[আর জায়েন্ট শিবিরে। পঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে জয় হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে এনেছে সার্জিও লোবেরার দলে। পাশাপাশি ঘরের মাঠে এই ম্যাচ চিন্তাও বাড়িয়েছে সবুজ-মেরুন ব্রিগেডের জন্য। পঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচের ১৭তম মিনিটে গুরুতর চোট নিয়ে মাঠ ছাড়েন আলবার্তো রদ্রিগেজ। তিনি বাকি মরসুম খেলতে পারবেন তো? 

যখন তিনি জার্সিতে মুখ গুজে উঠে যাচ্ছেন, তখনই আশঙ্কা করা হয়েছিল লম্বা সময়ের জন্য ছিটকে যেতে পারেন এই স্প্যানিশ ডিফেন্ডার। ম্যাচ শেষেও তাঁর গোড়ালিতে ব্যান্ডেজ ছিল। ফলে অনুমান করা গিয়েছিল, অন্তত দুই একটি ম্যাচ তাঁকে বাইরেই থাকতে হবে। কিন্তু শেষ অবধি অনুশীলনে এসেছেন আলবার্তো। যদিও হাতে ক্রাচ নিয়ে। ডান পায়ের গোড়ালিতে মোটা করে ব্যান্ডেজ বাঁধা রয়েছে। বোঝাই যাচ্ছে গোড়ালির চোটে কাবু রদ্রিগেজ। 

আগামী ১৯ এপ্রিল নথইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে আরও একটা অ্যাওয়ে ম্যাচ খেলবে মোহনবাগান। সেই ম্যাচে আলবার্তোকে দেখতে পাওয়ার সম্ভবনা নেই। অন্যদিকে, আগে চোট পাওয়া আপুইযাকে নিয়ে নিয়ে ক্ষীণ আশার আলো দেখা যাচ্ছে মোহনবাগানের অন্দরে। পঞ্জাব ম্যাচের আগেই অনুশীলনে আচমকা চোট পেয়েছিলেন তিনি। হ্যামস্ট্রিংয়ের চোট হলেও, ধীরে ধীরে নিজেকে সুস্থ করে তুলছেন এই এ বাগান মিডফিল্ডার। 

স্বাভাবিকভাবেই হেঁটে অনুশীলনে এলেন তিনি। সূত্র মারফত খবর, সাজঘরে মেডিকেল টিমের তত্ত্বাবধানে রয়েছেন আপুইয়া। পরবর্তী ম্যাচে আপুইয়াকে খেলানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে মোহনবাগানের মেডিকেল টিম। যদিও তার সম্ভবনা খুবই এ কম। তবে সবকিছু ঠিকঠাক থাকলে এফসি গোয়ার বিরুদ্ধে আবারও দলে ফিরতে পারেন আপুইয়া। ফলে মিডফিল্ড সমস্যা সামলে উঠলেও, ডিফেন্স সমস্যার সমাধান করতে পারেনি মোহনবাগান। 

পঞ্জাব ম্যাচভে দুই গোল খেয়ে যাওয়া যে চিন্তায় রেখেছে তা সের্জিও লোবেরাও স্বীকার করে নিয়েছেন। এর মধ্যেই ডিফেন্সের স্তম্ভ আলবার্তো চোট এবং তাঁর না থাকা সবচেয়ে চিন্তার স্প্যানিশ কোচের কাছে। বারবার প্রতিপক্ষ দুই প্রান্ত দিয়ে আক্মন করলে ডিফেন্সের ফাঁকফোঁকর সামনে চলে আসছে। সেটা থেকাতে ঙ্গিয়ে এক লাইনে দাঁড়িয়ে পড়ছেন মোহনবাগান ডিফেন্ডাররা। গোল ফাঁকা হয়ে যাচ্ছে। আলবার্তো সেখানে একজন নেতার ভূমিকা পালন করতে পারেন। তাই তাঁর না থাকা সমস্যা বাড়াবে মোহনবাগানের। 

Advertisement

POST A COMMENT
Advertisement