ISL Mohun Bagan Super Giant Transfer News: পঞ্জাব এফসির ঘর ভাঙল মোহনবাগান, দলে সই বসনিয়ার তারকার

বসিনিয়া হারজেগোভনিয়া জাতীয় দলে খেলা ফুটবলার সামীর জেলজোকোভিক (Samir Zeljkovic) এবার খেলবেন সবুজ মেরুন জার্সিতে। সদ্য সমাপ্ত ইন্ডিয়ান সুপার লিগে (Indian Super League) পঞ্জাব এফ সি-র (Punjab FC) জার্সিতে দু্র্দান্ত ফুটবল উপহার দিয়েছিলেন এই ফুটবলার। মূলত সেন্ট্রাল ডিফেন্সিভ মিডিও হলেও স্টপার পজিশনেও খেলতে পারেন সামীর। মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) তারকা সমৃদ্ধ দলে তাঁকে নেওয়ার অন্যতম কারণ হল তাঁর দুটি পজিশনে সমানতালে খেলার অভিজ্ঞতা। 

Advertisement
পঞ্জাব এফসির ঘর ভাঙল মোহনবাগান, দলে সই বসনিয়ার তারকারসামীর জেলজোকোভিক

বসিনিয়া হারজেগোভনিয়া জাতীয় দলে খেলা ফুটবলার সামীর জেলজোকোভিক (Samir Zeljkovic) এবার খেলবেন সবুজ মেরুন জার্সিতে। সদ্য সমাপ্ত ইন্ডিয়ান সুপার লিগে (Indian Super League) পঞ্জাব এফ সি-র (Punjab FC) জার্সিতে দু্র্দান্ত ফুটবল উপহার দিয়েছিলেন এই ফুটবলার। মূলত সেন্ট্রাল ডিফেন্সিভ মিডিও হলেও স্টপার পজিশনেও খেলতে পারেন সামীর। মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) তারকা সমৃদ্ধ দলে তাঁকে নেওয়ার অন্যতম কারণ হল তাঁর দুটি পজিশনে সমানতালে খেলার অভিজ্ঞতা। 

ছয় ফুট উচ্চতার আঠাশ বছর বয়সী সামীর হঠাৎ হঠাৎ উঠে গিয়ে আক্রমণভাগকে সাহায্য করতেও সিদ্ধহস্ত। বসনিয়া প্রিমিয়ার লিগ বা উজবেকিস্তানের যে লিগে যখন খেলেছেন তখনই গোল করেছেন এবং করিয়েছেন। সদ্য সমাপ্ত জাতীয় লিগেও দু'টি গোল করার পাশাপাশি তিনটি গোলের বলও বাড়িয়েছেন সামীর। 

মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে দু বছরের জন্য চুক্তিবদ্ধ হওয়ার পর এমবি এসজি মিডিয়াকে সামীর জেলজোকোভিক বলেছেন, “ভারতে খেলতে আসার পর থেকেই মোহনবাগান সুপার জায়ান্টের ধারাবাহিক সাফল্যের কথা শুনেছি। আইএসএল-এ যুবভারতীতে বিপক্ষ দলের জার্সি পরে খেলতে নেমে দেখেছি ক্লাবের প্রতি মোহনবাগান সদস্য সমর্থকদের উন্মাদনা ও ভালবাসা। এরকম একটা ঐতিহ্যশালী ও শতাব্দীপ্রাচীন ক্লাবের জার্সিতে খেলার সুযোগ পেয়ে আমি আপ্লুত ও রোমাঞ্চিত। সবুজ মেরুনের সমর্থকরা আমার খেলা দেখেছেন। মোহনবাগান দেশের সেরা ক্লাব। সেই সফল দলের সতীর্থদের সঙ্গে যখন নামব তখন আরও ভাল খেলব, এই প্রতিশ্রুতি দিচ্ছি। আমি চ্যাম্পিয়ন হওয়ার মানসিক প্রস্তুতি নিয়ে কলকাতায় খেলতে আসছি। আই এস এল তো বটেই সব ট্রফি জিততে চাই।'

মরসুম শেষ হতেই দল গঠনের কাজে নেমে পড়েছে মোহনবাগান সুপার জায়েন্ট। কোচের নাম এখনও ঠিক করা গেলেও, ফুটবলারদের সইয়ের কাজটা দ্রুত শেষ করে ফেলতে মরিয়া মোহনবাগান। গত মরসুমে গোল পার্থক্যের বিচারে আইএসএল হারাতে হয়েছে। তার থেকেও বড় কথা হল, লিগ জিতেছে চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল। ফলে বদলা নিতে মাঠে নেমে পড়েছেন মোহনবাগান রিক্রুটাররা।    

Advertisement

POST A COMMENT
Advertisement