স্ট্রেচারে মাঠ ছাড়ছেন ইসমেইল কাতারের বিরুদ্ধে ম্যাচে গুরুতর চোট পেলেন কানাডার ফুটবলার ইসমাইল কোনে। ঘটনাটা ঘটে ম্যাচের ৫৩তম মিনিটে। কাতারের আসিম মাদিবুর মারাত্মক ট্যাকলের শিকার হন তিনি। ঘটনার পরপরই যন্ত্রণায় কাতরাতে দেখা যায় ২৪ বছর বয়সী এই মিডফিল্ডারকে। নিজের গোড়ালি চেপে ধরে মাঠে পড়ে থাকেন কোনে। দ্রুত মাঠে প্রবেশ করে কানাডার মেডিকেল টিম, আর সতীর্থরা তাকে ঘিরে দাঁড়ান।
কীভাবে ঘটল এই ঘটনা?
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্যাকলের ফলে কোনের গোড়ালি মারাত্মকভাবে মচকে গেছে কিংবা ভেঙেও যেতে পারে। যদিও তার চোটের প্রকৃত অবস্থা এখনো নিশ্চিত করা হয়নি। ঘটনার পর ম্যাচের রেফারি ক্রিস্টিয়ান গারাই সরাসরি লাল কার্ড দেখান কাতারের মিডফিল্ডার আসিম মাদিবুকে। এর ফলে ম্যাচের বাকি প্রায় ৪০ মিনিট কাতারকে ৯ জন নিয়ে খেলতে হয়।
চোটের কারণে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয় কোনেকে। তার শরীরের নিচের অংশ ঢেকে রাখা হয়েছিল, যা চোটের ভয়াবহ অবস্থারই ইঙ্গিত দেয়। মাঠ ছাড়ার সময় গ্যালারিতে উপস্থিত কানাডিয়ান সমর্থকেরা তাঁর নাম ধরে স্লোগান দিতে থাকেন। সমর্থকদের ভালোবাসার জবাবে স্ট্রেচারে শুয়েই ‘থাম্বস আপ’ দেখান এই মিডফিল্ডার।
বিশ্বকাপের বাকি ম্যাচ খেলতে পারবেন ইসমাইল?
কানাডার জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য কোনে। ২০২২ বিশ্বকাপেও কানাডার হয়ে সব ম্যাচ খেলেছিলেন তিনি। চলতি বিশ্বকাপেও ঘরের মাঠে প্রথম দুই ম্যাচে শুরুর একাদশে ছিলেন এই মিডফিল্ডার। এখন তাঁর চোট কতটা গুরুতর এবং বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে তিনি খেলতে পারবেন কি না, সেটিই কানাডা শিবিরের সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
বড় ব্যবধানে জয় কানাডার
কানাডার বিরুদ্ধে একেবারেই দাঁড়াতে পারেনি কাতার। ৬ গোলে ম্যাচ হেরে যায় গতবারের বিশ্বকাপ আয়োজকরা। হ্যাটট্রিক করে রেকর্ড বই ওলট-পালট করে দিয়েছেন জোনাথন ডেভিড। তবে এই ঐতিহাসিক আনন্দ কিছুটা ফিকে হয়ে গেছে ম্যাচের ৫০তম মিনিটে কানাডিয়ান মিডফিল্ডার ইসমায়েল কোনে-র এক ভয়াবহ ও মারাত্মক লেগ ইনজুরিতে।
কোনেকে গুরুতর আহত করার অপরাধে অসীম মাদিবোকে লাল কার্ড দেখালে কাতার পরিণত হয় ৯ জনের দলে (ম্যাচের প্রথমার্ধেই লাল কার্ড পেয়েছিলেন হোমাম আহমেদ)। ম্যাচে সাইডলাইন থেকে এসে আলফোনসো ডেভিসও মাঠ মাতিয়েছেন।