World Cup 2026: ব্রাজিল নয়, এগিয়ে আর্জেন্টিনা, নেইমারদের চাপে রাখতেই কৌশল জাপান কোচের

নক আউটে ব্রাজিলের বিরুদ্ধে খেলতে নামার আগে হুঙ্কার জাপানের। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল দলকে সমীহ করলেও, নেইমারদের বিরুদ্ধে জিতলে তা যে কোনও অঘটন নয়, তাই বোঝানোর চেষ্টা করছেন জাপান কোচ হাজিমে মোরিয়াসু। 

Advertisement
ব্রাজিল নয়, এগিয়ে আর্জেন্টিনা, নেইমারদের চাপে রাখতেই কৌশল জাপান কোচের ফিফা বিশ্বকাপ ২০২৬, ব্রাজিল, ভিনিসিয়াস জুনিয়র, স্কটল্যান্ড, ব্রাজিলের রেফারি বিতর্ক, ব্রাজিল বনাম স্কটল্যান্ড, ভিনিসিয়াস জুনিয়রের বাতিল গোল, সিবিএফ-এর অভিযোগ, সিজার রামোস, জিয়ান্নি ইনফান্তিনো, ফুটবল সংবাদ, সকার সংবাদ, ক্রীড়া সংবাদ

নক আউটে ব্রাজিলের বিরুদ্ধে খেলতে নামার আগে হুঙ্কার জাপানের। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল দলকে সমীহ করলেও, নেইমারদের বিরুদ্ধে জিতলে তা যে কোনও অঘটন নয়, তাই বোঝানোর চেষ্টা করছেন জাপান কোচ হাজিমে মোরিয়াসু। 

ভালাসে সুইডেনের বিরুদ্ধে ড্র করে বিশ্বকাপের নক আউট পর্বে পৌঁছে গিয়েছে জাপান। এবার তাদের সামনে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। মহাশক্তিবর ব্রাজিলের বিরুদ্ধে মোকাবিলায় নামার আগে মোটেই ভীত নন জাপান কোচ হাজিমে মোরিয়াসু। সুইডেন ম্যাচের পরই তাঁর সামনে প্রশ্ন ধেয়ে এসেছিল ব্রাজিল মাচ নিয়ে। 

ব্রাজিল নিয়ে যথেষ্ট শ্রদ্ধাশীল জাপান কোচ। কিন্তু নিজে আত্মবিশ্বাসে ভরপুর। তিনি বললেন, "ওরা ভীষণই নিখুঁত। কিন্তু আমাদেরও সুযোগ রয়েছে। আর ব্রাজিলের মতো বিশ্বের অন্যতম সেরা দলের বিরুদ্ধে খেলাটাই বিরাট অভিজ্ঞতা। ওরা অসাধারণ দল। আমাদের সামনেও জেতার সুযোগ রয়েছে। মোরিয়াসুর এই আত্মবিশ্বাসের পিছনে যথেষ্ট কারণও রয়েছে। কিছুদিন আগেই ফিফা ফ্রেন্ডলি ম্যাচে জাপানের কাছে হেরে গিয়েছিল কার্লো আনসালোত্তির ব্রাজিল।

তবে ব্রাজিল নয়, সাম্প্রতিক ফর্মের বিচারে লিওনেল মেসির আরজেন্টিনাকেই এগিয়ে রাখছেন জাপান কোচ। তবে কি প্রতিপক্ষকে চাপে রাখার চেষ্টা? মোরিয়াসু বলেন, 'আমি এখন চোখ বন্ধ রেখে রাখা আশা করব যে, এখানে অন্য কোনো দেশের সাংবাদিক নেই। তবে আমি বলব, বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দারুণ খেলছে। তবে এই কথা বলার জন্য ব্রাজিলের কাছে ক্ষমা চাইছি।' 

তবে নক আউট পর্বে ব্রাজিল  যে ভয়ঙ্কর তা স্বীকার করে নিয়েছেন জাপান কোচ। ফলে দলকে সতর্ক থাকার পরামর্শও দিয়েছেন। মোরিয়াসু বলেন, 'ব্রাজিল দল বিশ্বের অন্যতম সেরা একটি দল এবং আমরা তাদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। ম্যাচে শেষ পর্যন্ত কী ঘটবে তা আমরা জানি না, তবে আমাদেরও জেতার সুযোগ থাকবে।' 

কীভাবে নক আউটে জাপান?
প্রথম ম্যাচে সুইডেনের সঙ্গে ১-১ গোলে ড্র করে জাপান। এরপর টিউনিশিয়াকে ৪-০ গোলে হারিয়ে নেদারল্যান্ডের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করে মোরিয়াসুর দল। তাতেই নক আউট নিসচিত করে জাপান।

Advertisement

POST A COMMENT
Advertisement