Kolkata Derby: ডার্বি শেষ হতেই মাঠে শুয়ে পড়লেন বিপিন, হাসপাতালে ভর্তি ইস্টবেঙ্গল তারকা

ডার্বি ম্যাচ শেষে স্ট্রেচারে করে মাথ ছাড়তে হল ইস্টবেঙ্গল তারকা বিপিন সিংকে। অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে ভর্তি করতে হল তাঁকে। তবে তাঁর ঠিক কোথায় চোট লেগেছে তা এখনও পরিস্কার নয়। গোটা ম্যাচে প্রচুর ওয়ার্কলোড নিয়ে খেলেছেন বিপিন। বার কয়েক গোলের সুবর্ণ সুযোগ হাতছাড়া করেছেন তিনি। তবে তাঁর ঠিক কী হয়েছে তা জানতে উদগ্রীব ইস্টবেঙ্গল জনতা।

Advertisement
ডার্বি শেষ হতেই মাঠে শুয়ে পড়লেন বিপিন, হাসপাতালে ভর্তি ইস্টবেঙ্গল তারকাহাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বিপিনকে

ডার্বি ম্যাচ শেষে স্ট্রেচারে করে মাথ ছাড়তে হল ইস্টবেঙ্গল তারকা বিপিন সিংকে। অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে ভর্তি করতে হল তাঁকে। তবে তাঁর ঠিক কোথায় চোট লেগেছে তা এখনও পরিস্কার নয়। গোটা ম্যাচে প্রচুর ওয়ার্কলোড নিয়ে খেলেছেন বিপিন। বার কয়েক গোলের সুবর্ণ সুযোগ হাতছাড়া করেছেন তিনি। তবে তাঁর ঠিক কী হয়েছে তা জানতে উদগ্রীব ইস্টবেঙ্গল জনতা।

কী হয়েছে বিপিনের?
যুবভারতীতে তখনও গ্যালারি ছেড়ে একজনও সমর্থক বেরোননি। টানটান উত্তেজনায় চলছে শেষ মুহূর্তের খেলা। এবং সেখানেই বিপিন সিং বসে পড়েন মাঠের মধ্যে এবং তারপর খেলা যখন শেষ বাঁশি বাজে ঠিক তখনই ফিজিওরা দৌড়ে আসেন, তাকে জল খাওয়ান। কিন্তু বিপিন মাটিতে যে সে লুটিয়েছিল সে উঠে দাঁড়াতে পারেননি। ওই অবস্থাতেই পড়ে থাকেন। 

দীর্ঘক্ষণ শুশ্রূষা করার পরও কিন্তু কোনরকম উন্নতি হয়নি। মাঠ থেকে বেরোতে পারেনি এমনকি ভিক্টরি ল্যাপও দিতে পারেননি এবং সেই সময় দলের সমস্ত সাপোর্ট স্টাফরা আসেন এবং তার অবস্থা গুরুতর হওয়ায় অ্যাম্বুলেন্সে করে তাঁকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়। রশিদ টিম স্পিরিট যে কতটা সেটাও দেখালেন। বিপিনকে যখন স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে তখন নিজে সেই স্ট্রেচার বয়ে নিয়ে যান এবং অ্যাম্বুলেন্স পর্যন্ত বিপিনকে তুলে দিতে সাহায্য করেন। 

দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তে এডমুন্ডের করা গোলে এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। তবে সেই অগ্রগমন ধরে রাখতে ব্যর্থ হয় ইস্টবেঙ্গল। কর্নার থেকে জেসন কামিন্সের গোলে সমতা ফেরায় মোহনবাগান। জিততে পারলে চ্যাম্পিয়ন হওয়ার অনেকটা কাছে পৌঁছে যেত ইস্টবেঙ্গল। মোহনবাগানের কাছে সেক্ষেত্রে অঙ্কের বিচারে ছাড়া বাস্তব অর্থে চ্যাম্পিয়ন হওয়ার কোনও সুযোগই আসত না। তবে ম্যাচ ড্র হওয়ায় একটা ক্ষীণ সুযোগ আছে সবুজ-মেরুনের সামনে। বড় ব্যবধানে পরের ম্যাচ জিততে হবে তাদের। অন্যদিকে ইস্টবেঙ্গলকে লিগ জিততে গেলে শেষ ম্যাচ জিততে হবে। ড্র করলে আবার গোল পার্থক্য একটা বড় ফ্যাক্টর হতে পারে। সেদিক থেকে ইস্টবেঙ্গল যদিও ওনেক্টাই এগিয়ে।  

Advertisement

POST A COMMENT
Advertisement