World Cup 2026 Fra vs Par: 'হাত নোংরা করতেও প্রস্তুত...' প্যারাগুয়েকে হারিয়ে হুঙ্কার এমবাপের

একের পর এক কড়া ট্যাকেল, ফাউল, কার্ড সব মিলিয়ে বারবার ম্যাচের ছন্দ নষ্ট হয়েছে। বাদ যায়নি সংঘর্ষ বা হাতাহাতির ঘটনাও। ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচে যখন সবাই ভাল ফুটবলের আশায় ছিলেন, তখন রাত জেগে এমন ফুটবল দেখে অনেকেই বিরক্ত। শেষ অবধি ফ্রান্স কিলিয়ান এমবাপের গোলে জিতলেও অনেক প্রশ্ন থেকে গেল দিদিয়ার দেশঁর দল নিয়ে।

Advertisement
'হাত নোংরা করতেও প্রস্তুত...' প্যারাগুয়েকে হারিয়ে হুঙ্কার এমবাপের  এমবাপে নন, ফ্রান্স বনাম প্যারাগুয়ে বিশ্বকাপের ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার জিতলেন এই তারকা

একের পর এক কড়া ট্যাকেল, ফাউল, কার্ড সব মিলিয়ে বারবার ম্যাচের ছন্দ নষ্ট হয়েছে। বাদ যায়নি সংঘর্ষ বা হাতাহাতির ঘটনাও। ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচে যখন সবাই ভাল ফুটবলের আশায় ছিলেন, তখন রাত জেগে এমন ফুটবল দেখে অনেকেই বিরক্ত। শেষ অবধি ফ্রান্স কিলিয়ান এমবাপের গোলে জিতলেও অনেক প্রশ্ন থেকে গেল দিদিয়ার দেশঁর দল নিয়ে।

ফিলাডেলফিয়ার লিংকন ফিন্যান্সিয়াল ফিল্ডে পেনাল্টি থেকে একমাত্র গোল করে শেষ পর্যন্ত ফ্রান্সকে কোয়ার্টার ফাইনালে তুলেছেন অধিনায়ক কিলিয়ান এমবাপে। কিন্তু ফল ছাপিয়ে প্যারাগুয়ের বিপক্ষে অপ্রত্যাশিত ঘটনাগুলোই বেশি সামনে আসছে। 


 
এমবাপে অবশ্য স্বীকার করেছেন, নোংরা ফুটবল খেলেই শেষ আটে জায়গা করে নিয়েছে তার দল। ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদের এই তারকা স্ট্রাইকার বলেছেন, ‘ওরা ভেবেছিল, আমরা বুঝি শুধু সুন্দর ফুটবল খেলতে মাঠে নামব। কিন্তু না; প্রয়োজন হলে আমরাও কঠিন ও নোংরা ফুটবল খেলতে জানি। এমবাপের দাবি, ম্যাচ জুড়ে দুই দলের মনস্তাত্ত্বিক লড়াই চলেছে। সেই লড়াইয়েও ফ্রান্সই এগিয়ে ছিল, ‘প্রয়োজনে আমরা হাত নোংরা করতেও প্রস্তুত। সেই নোংরা খেলাতেও আমরা ওদের চেয়ে ভালো ছিলাম। ওরা আমাদের মানসিকভাবে অস্থির করার চেষ্টা করেছিল। কিন্তু আমরাই উল্টো ওদের মাথা গরম করে দিয়েছি।’ 

ম্যাচে মোট চারটি হলুদ কার্ড দেখিয়েছেন উজবেক রেফারি ইলগিজ তানতাশেভ। এর মধ্যে তিনটিই দেখেছে ফ্রান্স। প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে যে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে, সেটি আগে থেকেই জানা ছিল এমবাপ্পের, ‘আমরা জানতাম, কী ধরনের ম্যাচ অপেক্ষা করছে। আমার মনে হয়, আজ আমরা সেটি খুব ভালোভাবেই সামলেছি। ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে আগামী বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালে মরক্কোর মুখোমুখি হবে ফ্রান্স। ২০২২ সালে কাতার বিশ্বকাপের সেমিফাইনালেও মুখোমুখি হয়েছিল এই দুই দল। মরক্কোকে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছিল ফ্রান্স।  

POST A COMMENT
Advertisement