Lionel Messi: বিশ্বকাপের আগে মাথায় হাত, মেসির বিরুদ্ধে ৬৫ কোটি টাকার মামলা, কী কারণে?

লিওনেল মেসির (Lionel Messi) বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। বিশ্বকাপের (FIFA World Cup 2026) আগে প্রস্তুতি ম্যাচ খেলতে না যাওয়ায়, ৭ মিলিয়ন মার্কিন ডলারের (ভারতীয় মুদ্রায় ৬৫ কোটি ৩০ লক্ষ ৪৭ হাজার ৫০০ টাকা) চুক্তি ভঙ্গের অভিযোগে আর্জেন্টাইন (Argentina) তারকার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মায়ামির এক ইভেন্ট প্রোমোটার ‘ভিড মিউজিক গ্রুপ’-এর পক্ষ থেকে। 

Advertisement
বিশ্বকাপের আগে মাথায় হাত, মেসির বিরুদ্ধে ৬৫ কোটি টাকার মামলা, কী কারণে?ম্যাচে আর্জেন্টিনা জাম্বিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে।
হাইলাইটস
  • বড় অঙ্কের জরিমানা হতে পারে মেসির
  • ৬৫ কোটি টাকার প্রতারণার মামলা

লিওনেল মেসির (Lionel Messi) বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। বিশ্বকাপের (FIFA World Cup 2026) আগে প্রস্তুতি ম্যাচ খেলতে না যাওয়ায়, ৭ মিলিয়ন মার্কিন ডলারের (ভারতীয় মুদ্রায় ৬৫ কোটি ৩০ লক্ষ ৪৭ হাজার ৫০০ টাকা) চুক্তি ভঙ্গের অভিযোগে আর্জেন্টাইন (Argentina) তারকার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মায়ামির এক ইভেন্ট প্রোমোটার ‘ভিড মিউজিক গ্রুপ’-এর পক্ষ থেকে। 

কী কারণে মেসি ও আর্জেন্টাইন ফুটবল সংস্থার বিরুদ্ধে অভিযোগ?
মেসির বিরুদ্ধে অভিযোগ, টাকা নিলেও তিনি খেলতে নামেননি। আর সেই কারণেই তাঁর বিরুদ্ধে মামলা করা হল।  চুক্তিতে আরও উল্লেখ ছিল, চোট না থাকলে প্রতিটি ম্যাচে অন্তত ৩০ মিনিট করে মেসিকে মাঠে থাকতে হবে। ম্যাচ দু’টি ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে হওয়ার কথা ছিল। এই কারণেই তাঁর বিরুদ্ধে প্রতারণা ও চুক্তিভঙ্গের অভিযোগ আনা হয়েছে আদালতে। এর আগে একই ধরনের অভিযোগ তুলেছিলেন কেরলমের ক্রীড়ামন্ত্রী ভি আবদুরাহিমানও।

চোট না থাকলেও মেসি নামেননি বলে অভিযোগ
অভিযোগ, ২০২৫ সালের অক্টোবর মাসে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে আর্জেন্টিনার দু’টি প্রীতি ম্যাচ আয়োজন ও প্রচারের একচেটিয়া স্বত্ব দেওয়া হয়েছিল ওই সংস্থাকে। চুক্তি অনুযায়ী টিকিট বিক্রি, সম্প্রচার ও স্পনসরশিপ থেকে বড় অঙ্কের আয় হওয়ার কথা ছিল তাদের। ১০ অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে মেসি খেলেননি। এরপরের দিনই তিনি ইন্টার মায়ামির হয়ে মাঠে নেমে দু’টি গোল করেন। ফলে চোটের বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে। অন্যদিকে ১৪ অক্টোবর পুয়ের্তো রিকোর বিপক্ষে ম্যাচে মেসি খেলেন। ম্যাচটি প্রথমে শিকাগোতে হওয়ার কথা ছিল। কিন্তু কম টিকিট বিক্রি ও নিরাপত্তাজনিত সমস্যার কারণে ম্যাচটি পরে ফ্লোরিডায় স্থানান্তর করা হয়।

মেসি না থাকায় দর্শক হচ্ছে না
আর্জেন্টাইন ফুটবল সংস্থার দাবি, ভেন্যু পরিবর্তনের কারণে ফ্লোরিডার ছোট স্টেডিয়ামে ম্যাচটি পুরোপুরি হাউসফুল হয়নি। টিকিটের দাম কমিয়ে ২৫ ডলার করা হলেও প্রত্যাশিত দর্শক টানতে ব্যর্থ হয় আয়োজকরা। এদিকে ভিড মিউজিক গ্রুপের অভিযোগ, একটি ম্যাচে মেসির অনুপস্থিতি এবং অন্য ম্যাচে প্রত্যাশিত দর্শক না পাওয়ার কারণে তাদের কয়েক মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। যদিও কত টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে, তা স্পষ্ট করেনি সংস্থাটি। এই বিষয়ে এখনও মেসি বা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।
 

Advertisement

POST A COMMENT
Advertisement