Messi Retirement : অবসর ঘোষণা মেসির, আর দেখা যাবে না আর্জেন্টিনার জার্সিতে

আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘ এবং বর্ণময় কেরিয়ারে আর্জেন্টিনার হয়ে ১৮৫টিরও বেশি ম্যাচ খেলেছেন মেসি। দেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের জায়গা পাকা করেছেন।

Advertisement
অবসর ঘোষণা মেসির, আর দেখা যাবে না আর্জেন্টিনার জার্সিতে  মেসি
হাইলাইটস
  • আর্জেন্টিনা জাতীয় দল থেকে আনুষ্ঠানিকভাবে অবসরের নিলেন লিওনেল মেসি
  • ৩৯ বছর বয়সি কিংবদন্তি নিজেই অবসরের কথা ঘোষণা করেছেন

আর্জেন্টিনা জাতীয় দল থেকে আনুষ্ঠানিকভাবে অবসরের নিলেন লিওনেল মেসি। ৩৯ বছর বয়সি কিংবদন্তি নিজেই অবসরের কথা ঘোষণা করেছেন। অর্থাৎ আর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিতে দেখা যাবে না এল এম টেন-কে। 

আন্তর্জাতিক ফুটবলের মঞ্চ থেকে বিদায় নেওয়ার সময় মেসির ঝুলিতে রয়েছে একাধিক ঐতিহাসিক সাফল্য। তাঁর নেতৃত্বে ২০২২ সালের ফিফা বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। পাশাপাশি টানা দু’বার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছে নীল-সাদারা।

আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘ এবং বর্ণময় কেরিয়ারে আর্জেন্টিনার হয়ে ১৮৫টিরও বেশি ম্যাচ খেলেছেন মেসি। দেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের জায়গা পাকা করেছেন। একই সঙ্গে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এই আর্জেন্টাইন মহাতারকা।

আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্তের কথা নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম প্রোফাইলে জানিয়েছেন লিওনেল মেসি। তিনি জানিয়েছেন, বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের দু’দিন পরই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত তাঁর বাবার মৃত্যুও এই সিদ্ধান্তকে প্রভাবিত করেছে বলে জানান আর্জেন্টাইন মহাতারকা।

মেসি লিখেছেন, 'ফাইনালের পর থেকে এতদিন কেটে গিয়েছে। অনেক ভেবেচিন্তে এবার সবাইকে জানাতে চাই, আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি।'

তিনি আরও লেখেন, 'এই সিদ্ধান্ত নিতে গিয়ে কষ্ট হয়েছে, এখনও গভীরভাবে কষ্ট হয়। কিন্তু আমি বুঝতে পারছি, এটাই সঠিক সময়। আমি শপথ করে বলতে পারি, সবসময় নিজের সবটুকু দিয়েছি। শুধু গত কয়েক বছর নয়, যখন আমরা সবকিছু জিতেছি, তার আগেও। এই জার্সির জন্য সবসময় লড়াই করেছি এবং নিজের সবটা দিয়েছি- ফুটবলের মাধ্যমে আপনাদের আনন্দ দিতে এবং আর্জেন্টাইন হিসেবে আপনাদের গর্বিত করতে।'

মেসি বলেন, 'সময় খুব কম বাকি এবং জীবনের কিছু অধ্যায় ধীরে ধীরে শেষ হতে শুরু করেছে। এটিও এমন একটি অধ্যায়, যা আমাকে ভীষণ কষ্ট দেয়। আমি জাতীয় দলের অংশ হতে ভালোবাসি, ভালোবেসেছি এবং চিরকাল ভালোবাসব। নিজের সবটুকু দিয়েছি, দেওয়ার মতো আর কিছু অবশিষ্ট নেই। তাছাড়া, দারুণ কিছু তরুণ খেলোয়াড় উঠে আসছে, যারা নিজেদের সুযোগ পাওয়ার যোগ্য।' 

Advertisement

গত ২০ বছর ধরে সমর্থনের জন্য ভক্তদের ধন্যবাদ জানিয়ে মেসি লেখেন, 'এই ২০ বছর ধরে আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ। স্টেডিয়ামের ভিতর থেকে আপনাদের আওয়াজ শোনা আমি খুব মিস করব। এবার আমি আপনাদেরই একজন হয়ে বাইরে থেকে সবসময় সমর্থন ও উৎসাহ দেব, ভালো সময়ে যেমন, খারাপ সময়েও, বরং খারাপ সময়েই আরও বেশি।' 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Leo Messi (@leomessi)

পরিবারের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি। মেসির কথায়, 'এই সুন্দর অথচ কঠিন যাত্রায় সবসময় পাশে থাকার এবং আমার সঙ্গে থাকার জন্য পরিবারকে ধন্যবাদ। প্রত্যেক কোচ, সতীর্থ এবং আধিকারিককেও ধন্যবাদ, যাঁদের সঙ্গে এই যাত্রা ভাগ করে নেওয়ার সুযোগ পেয়েছি। আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছি অমলিন কিছু স্মৃতি ও মুহূর্ত।' 

মেসি আরও বলেন,'মনের শান্তি এবং গর্ব নিয়েই বিদায় নিচ্ছি। সতীর্থদের সঙ্গে আপনাদের এমন কিছু মুহূর্ত উপহার দিতে পেরেছি, যা আমরা শুধু স্বপ্নেই ভাবতে পারতাম। আপনাদের সঙ্গে সবকিছু অনুভব করা ছিল অবিশ্বাস্য। আমি আপনাদের ভালোবাসি!' 

এরপর তিনি লেখেন, 'আমাকে আর্জেন্টাইন হিসেবে জন্ম দেওয়ার জন্য ঈশ্বরকে ধন্যবাদ। চলো, আর্জেন্টিনা।' 

উল্লেখ্য, আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসি অবশ্য ক্লাব ফুটবল চালিয়ে যাবেন। মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে খেলছেন তিনি। ক্লাবটির সঙ্গে এখনও তাঁর চুক্তি রয়েছে।
 

POST A COMMENT
Advertisement