বিশ্বকাপের প্রথম ম্যাচে নামছে আর্জেন্টিনা, মেসি কি খেলবেন? চোট সংক্রান্ত আপডেট রইল

ভারতীয় সময় সকাল সাড়ে ৬টায় আলজেরিয়ার বিরুদ্ধে মাঠে নামবে মারাদোনা-মেসির দেশ। কিন্তু লিওনেল মেসি কি নিজে আগামীকাল মাঠে নামবেন?

Advertisement
বিশ্বকাপের প্রথম ম্যাচে নামছে আর্জেন্টিনা, মেসি কি খেলবেন? চোট সংক্রান্ত আপডেট রইল
হাইলাইটস
  • প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে আর্জেন্টিনার ম্যানেজার চোট নিয়ে কথা বললেন।
  • কিছুটা চিন্তা তৈরি হয়েছিল আর্জেন্টিনা শিবিরে।
  • সাড়ে ৬টায় আলজেরিয়ার বিরুদ্ধে মাঠে নামবে মারাদোনা-মেসির দেশ।

বিশ্বকাপ ২০২৬-এ নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে আর্জেন্টিনা। ভারতীয় সময় সকাল সাড়ে ৬টায় আলজেরিয়ার বিরুদ্ধে মাঠে নামবে মারাদোনা-মেসির দেশ। কিন্তু লিওনেল মেসি কি নিজে আগামীকাল মাঠে নামবেন?

জল্পনা উসকে দিচ্ছে চোট

বিশ্বকাপের আগে ৬ জুন হন্ডুরাসের বিরুদ্ধে আর্জেন্টিনার প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি মেসি। ম্যাচের আগে ওয়ার্ম-আপ করলেও শেষ পর্যন্ত বিশ্রাম দেওয়া হয় ফুটবলের রাজপুত্রকে। পরে জানা যায়, বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে অস্বস্তির কারণে সতর্কতা হিসেবে তাঁকে মাঠে নামানো হয়নি। সেই সময় তাঁর শারীরিক অবস্থা নিয়ে কিছুটা চিন্তা তৈরি হয়েছিল আর্জেন্তিনা শিবিরে। তাহলে এখন মেসি কেমন আছেন, এই চিন্তাই ঘুরছে ফুটবলপ্রেমীদের মাথায়।

চোট কী বললেন ম্যানেজার?

প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে আর্জেন্টিনার ম্যানেজার লিওনেল স্কালোনি বলেন, "শুধুমাত্র আর্জেন্তিনা নয়, সারা বিশ্বের মানুষ চায় মেসি মাঠে নামুক, সকলেই ওর খেলা দেখতে চায়। মেসি বিভিন্ন পরিস্থিতিতে খেলেছে, ও সবসময় আমাদের পাশে ছিল। এবং আমাদের টিমের জন্যও অপরিহার্য। এখন মেসি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, সবচেয়ে বড় বিষয় ওঁকে পুরো ঠিক দেখাচ্ছে।"

লিওনেল মেসি কী চোট থেকে সেরে উঠেছেন?

মেসির ক্লাব ম্যানেজার বাম হ্যামস্ট্রিংয়ের চোটকে ক্লান্তিজনিত বলে উল্লেখ করেছিলেন। জানা গিয়েছে, সেই চোট পুরোপুরি সেরে গিয়েছে। স্কালোনি জানিয়েছেন, তাঁর টিমে বর্তমানে কোনও চোটজনিত সমস্যা নেই। যদিও ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকো এখনো দলের সঙ্গে পুরোপুরিভাবে মানিয়ে নিতে পারেননি।

লিওনেল জাতীয় দলের শিবিরে যোগ দেওয়ার আগে নিজের ক্লাব ইন্টার মায়ামির (Inter Miami) হয়ে মেজর লিগ সকারের (MLS) একটি ম্যাচে খেলেছিলেন। ফিলাডেলফিয়া ইউনিয়নের (Philadelphia Union) বিরুদ্ধে সেই ম্যাচে কিছুটা অস্বস্তি অনুভব করেছিলেন তিনি। তবে এখন সেই সমস্যা অনেকটাই কাটিয়ে উঠেছেন বলে মনে হচ্ছে। 

আর্জেন্তিনার পরবর্তী ম্যাচ কবে?

১৬ জুনের পর মেসির আর্জেন্টিনার পরের ম্যাচ রয়েছে ২২ জুন অস্ট্রিয়ার বিরুদ্ধে। এর পরবর্তী ম্যাচ রয়েছে ২৭ জুন জর্ডনের বিরুদ্ধে।

Advertisement

 

POST A COMMENT
Advertisement