Lionel Messi Injury Update: হ্যামস্ট্রিং-এ চোট নিয়ে সংশয়, আলজিরিয়া ম্যাচে খেলবেন মেসি?

বিশ্বকাপ (FIFA World Cup 2026) শুরু হওয়ার আগে লিওনেল মেসির (Lionel Messi) হ্যামস্ট্রিংয়ে চোট সমস্যায় ফেলে দিয়েছিল আর্জেন্টিনাকে (Argentina)। তবে গতবারের চ্যাম্পিয়নদের অনুশীলন দেখে একেবারেই মনে হচ্ছে না অন্তত প্রথম ম্যাচে মেসির খেলা নিয়ে কোনও সংশয় রয়েছে। উল্টে তাঁকে দেখে আরও বেশি চনমনে লাগছিল। 

Advertisement
হ্যামস্ট্রিং-এ চোট নিয়ে সংশয়, আলজিরিয়া ম্যাচে খেলবেন মেসি?  লিওনেল মেসি

বিশ্বকাপ (FIFA World Cup 2026) শুরু হওয়ার আগে লিওনেল মেসির (Lionel Messi) হ্যামস্ট্রিংয়ে চোট সমস্যায় ফেলে দিয়েছিল আর্জেন্টিনাকে (Argentina)। তবে গতবারের চ্যাম্পিয়নদের অনুশীলন দেখে একেবারেই মনে হচ্ছে না অন্তত প্রথম ম্যাচে মেসির খেলা নিয়ে কোনও সংশয় রয়েছে। উল্টে তাঁকে দেখে আরও বেশি চনমনে লাগছিল। 

ফিটনেস নিয়ে কী আপডেট?
দৌড়, পেনাল্টি অনুশীলন থেকে শুরু করে ম্যাচের বিভিন্ন পরিস্থিতির প্রস্তুতি— সব কিছুতেই ছিল তাঁর বাড়তি মনোযোগ। সাম্প্রতিক ফিটনেস সমস্যাও অনেকটাই কাটিয়ে উঠেছেন মেসি। তাই বিশ্বকাপের প্রথম ম্যাচে শুরু থেকেই তাঁকে মাঠে দেখার সম্ভাবনাই সবচেয়ে বেশি। আলাবামার (Alabama) জর্ডন-হেয়ার স্টেডিয়ামে (Jordan-Hare Stadium) আইসল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ৭০ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন মেসি। এর পর একটি পেনাল্টি থেকে গোলও করেন তিনি।

হন্ডুরাস ম্যাচে কেন খেলেননি মেসি?
বিশ্বকাপের আগে ৬ জুন হন্ডুরাসের (Honduras) বিরুদ্ধে আর্জেন্তিনার প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি মেসি। ম্যাচের আগে ওয়ার্ম-আপ করলেও শেষ পর্যন্ত তাঁকে বিশ্রাম দেওয়া হয়। বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে অস্বস্তির কারণে সতর্কতা হিসেবে তাঁকে মাঠে নামানো হয়নি। সেই সময় তাঁর শারীরিক অবস্থা নিয়ে কিছুটা চিন্তা তৈরি হয়েছিল আর্জেন্তিনা শিবিরে।

মেসি জাতীয় দলের শিবিরে যোগ দেওয়ার আগে নিজের ক্লাব ইন্টার মায়ামির (Inter Miami) হয়ে মেজর লিগ সকারের (MLS) একটি ম্যাচে খেলেছিলেন। ফিলাডেলফিয়া ইউনিয়নের (Philadelphia Union) বিরুদ্ধে সেই ম্যাচে কিছুটা অস্বস্তি অনুভব করেছিলেন তিনি। তবে এখন সেই সমস্যা অনেকটাই কাটিয়ে উঠেছেন বলে মনে হচ্ছে। অনুশীলনে তাঁর সক্রিয় উপস্থিতি এবং আইসল্যান্ডের বিরুদ্ধে মাঠে নেমে গোল করা আর্জেন্তিনা শিবিরকে স্বস্তি দিয়েছে। ফলে আলজেরিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে মেসিকে নিয়েই মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

 

POST A COMMENT
Advertisement