Lionel Messi: পেনাল্টি মিস করেও রেকর্ড মেসির, অস্ট্রিয়ার বিরুদ্ধে গোল করে টপকালেন ক্লোজেকে

প্রথমে পেনাল্টি মিস। তারপর ওপেন প্লে থেকে প্রতিশোধ নিলেন লিওনেল মেসি। ৩৯ মিনিটে গোল করে অস্ট্রিয়ার বিরুদ্ধে এগিয়ে আর্জেন্টিনা। শুধু তাই নয়, মেসি ছুঁয়ে ফেললেন জার্মানির মিরোস্লাভ ক্লোজেকে।  

Advertisement
পেনাল্টি মিস করেও রেকর্ড মেসির, অস্ট্রিয়ার বিরুদ্ধে গোল করে টপকালেন ক্লোজেকে  লিওনেল মেসি ও ক্লোজে
হাইলাইটস
  • ১৭ গোল করে ফেললেন মেসি
  • ভাঙলেন ক্লোজের রেকর্ড

প্রথমে পেনাল্টি মিস। তারপর ওপেন প্লে থেকে প্রতিশোধ নিলেন লিওনেল মেসি। ৩৯ মিনিটে গোল করে অস্ট্রিয়ার বিরুদ্ধে এগিয়ে দিলেন আর্জেন্টিনাকে। শুধু তাই নয়, মেসি পেরিয়ে গেলেন জার্মানির মিরোস্লাভ ক্লোজেকে। ১৭ গোল করে ফেললেন তিনি।  

অস্ট্রিয়ার বিরুদ্ধে ম্যাচের শুরুতেই পেনাল্টি পেয়ে যায় আর্জেন্টিনা। তবে সেখান থেকে গোল করতে ব্যর্থ হন লিওনেল মেসি (Lionel Messi)। প্রথম ম্যাচে আলজিরিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক, আত্মবিশ্বাসে টগবগ করে ফোটার কথা আর্জেন্টাইন তারকার। ফলে সেখানে পেনাল্টি পেলে সেখান থেকে তিনি গোল করবেন সেটাই স্বাভাবিক। তবে কয়েক মিনিট পরেই এল সেই কাঙ্খিত গোল। 

লিওনেল মেসি টানা ছয়টি বিশ্বকাপ ম্যাচে গোল করে ইতিহাসের অন্যতম বিরল এক রেকর্ডে নাম লিখিয়েছেন। তিনি এখন বিশ্বকাপে টানা সর্বাধিক ম্যাচে গোল করার রেকর্ডে যৌথভাবে শীর্ষে। এর আগে এই কীর্তি গড়েছিল ফরাসি কিংবদন্তি জাঁ ফঁতে এবং ব্রাজিলিয়ান কিংবদন্তি জর্জিনিও।

লিওনেল মেসি
লিওনেল মেসি

জার্মানির মিরোস্লাভ ক্লোজা ২০০২ থেকে ২০১৪—চারটি বিশ্বকাপে ২৪ ম্যাচ খেলে ১৬ গোল করেছিলেন। ২০১৪ বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে সেমিফাইনালে গোল করে তিনি ব্রাজিলিয়ান রোনাল্ডো নাজারিওকে ছাড়িয়ে এককভাবে শীর্ষে উঠেছিলেন। এক যুগ ধরে অক্ষত ছিল সেই রেকর্ড।

মেসির বিশ্বকাপ অভিষেক ২০০৬ সালে। ২০২২ কাতার বিশ্বকাপ শেষে তার গোল ছিল ১৩টি। চলতি ২০২৬ বিশ্বকাপে ‘জে’ গ্রুপের প্রথম ম্যাচেই আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে তিনি ১৬ গোলে পৌঁছান। অর্থাৎ ক্লোজাকে ছুঁতে মেসির লেগেছে ২৭ ম্যাচ—ক্লোজার চেয়ে ৩ ম্যাচ বেশি।

এর আগেও বিভিন্ন ম্যাচে পেনাল্টি মিস করেছেন মেসি। তবে তাতে কোনওভাবেই ফুটবলার হিসেবে তাঁর কৃতিত্ব ছোট হয়ে যায় না। পেনাল্টি মিসের ক্ষেত্রে অনেক বড় নামই রয়েছেন। তাও আবার বড় বড় ম্যাচে। তাই ফুটবলে এমনটা হতেই পারে।  পরিসংখ্যান বলছে, ক্লাব ও জাতীয় দল মিলিয়ে মেসি ক্যারিয়ারে ৩০টির বেশি পেনাল্টি মিস করেছেন।

লিগের ম্যাচে ১২টি মিস
২০১২-১৩ মরসুম থেকে শুরু করলে দেখা যাবে, বার্সেলোনা ও পিএসজির হয়ে লা লিগা ও লিগ ওয়ানে মেসি মোট ১২টি পেনাল্টি মিস করেছেন। এর মধ্যে ২০১৫-১৬ মরসুমে বার্সার হয়ে এক মৌসুমেই ৪টি পেনাল্টি নষ্ট করেন। এরপর ২০১৩-১৪, ২০১৪-১৫, ২০১৬-১৭, ২০১৮-১৯ মরসুমে ১টি করে; ২০১৭-১৮ ও ২০২০-২১ মরসুমে ২টি করে পেনাল্টি মিস করেন।

Advertisement

তবে পিএসজিতে: ২০২১-২২ ও ২০২২-২৩ মরসুমে লিগ ওয়ানের ম্যাচে কোনো পেনাল্টি মিস করেননি মেসি।

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ৩টি মিস
চ্যাম্পিয়নস লিগে মেসি ৩টি পেনাল্টি মিস করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য ২০২০-২১ মরসুমে পিএসজির বিপক্ষে বার্সেলোনার হয়ে, আর ২০২১-২২ মরসুমে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে মিস। চাপের ম্যাচে মিস হওয়ায় এগুলো বেশি আলোচিত।

কোপা দেল রে: ৬টি মিস
কোপা দেল রে-তে মেসি ৬টি পেনাল্টি নষ্ট করেছেন।

৩১ জানুয়ারি ২০০৮: ভিয়ারিয়ালের বিপক্ষে ডিয়েগো লোপেজের বিরুদ্ধে
১২ নভেম্বর ২০০৮: বেনিডর্মের বিরুদ্ধে ৮৬ মিনিটে
১৯ জানুয়ারি ২০১১: রিয়াল বেতিসের বিপক্ষে
১ ফেব্রুয়ারি ২০১২: ভ্যালেন্সিয়ার বিপক্ষে ডিয়েগো আলভেসের বিরুদ্ধে
২১ জানুয়ারি ২০১৫: আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ইয়ান ওবলাকের বিরুদ্ধে
১৭ জানুয়ারি ২০১৮: এস্পানিওলের বিপক্ষে ডিয়েগো লোপেজের বিরুদ্ধে

জাতীয় দল ও বিশ্বকাপ
আর্জেন্টিনার জার্সিতে সবচেয়ে আলোচিত মিস ২০১৬ কোপা আমেরিকা ফাইনালে চিলির বিপক্ষে টাইব্রেকারে। শট আকাশে মারেন, আর্জেন্টিনা ফাইনালে হারে। ২০২২ বিশ্বকাপে পোল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বে ভয়চেক শেজনি তাঁর বিরুদ্ধে পেনাল্টি ঠেকান, তবে আর্জেন্টিনা ম্যাচটি ২-০ জেতে। ২০১৮ বিশ্বকাপে আইসল্যান্ডের বিপক্ষেও মিস করেন।

সফলতার হার
মেসি ক্যারিয়ারে ১১৫-১১৬টি পেনাল্টি গোল করেছেন। মিসের সংখ্যা ৩০+ হলেও সফলতার হার প্রায় ৭৮-৮০%। 

POST A COMMENT
Advertisement