Lionel Messi Kolkata Visit: যুবভারতীতে ফের মেসি আসছেন, কথাবার্তা চলছে, যা জানা যাচ্ছে...

২০২৫ সালের ডিসেম্বর মাসে মেসির কলকাতা সফর ঘিরে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, তা এখনও শহরের ফুটবলপ্রেমীদের মনে তাজা। সেই সফরে মেসিকে দীর্ঘক্ষণ মাঠে দেখতে না পেয়ে প্রবল ক্ষোভ ছড়িয়েছিল। পরবর্তীতে মেসির দলের পক্ষ থেকেও নিরাপত্তা ও নির্ধারিত প্রোটোকল ভাঙার অভিযোগ সামনে আসে।

Advertisement
যুবভারতীতে ফের মেসি আসছেন, কথাবার্তা চলছে, যা জানা যাচ্ছে...২০২৭-এ মেসি ফিরছেন যুবভারতীতে?

যুবভারতীর মেসিকাণ্ড সম্ভবত সাম্প্রতিক কালে বাংলার ক্রীড়া ইতিহাসের সবচেয়ে অন্ধকারময় অধ্যায়। লিওনেল মেসির কলকাতা সফরে হওয়া বেনজির বিশৃঙ্খলা নিয়ে কম জলঘোলা হয়নি রাজ্যে। এই বিষয়ে সম্প্রতি বড় বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনায় ৩৩,০০০ দর্শককে টিকিটের টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি রাজ্যের ক্রীড়া বাজেট থেকে টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছেন। এদিকে মেসিকে যাতে ফের কলকাতায় ফিরিয়ে আনা যায় সে চেষ্টা করা হবে বলে পালা বদলের পর আশ্বাস দিয়েছেন একাধিক বিজেপি নেতা-নেত্রী। এবার বোধহয় ফের একবার সেই  সুযোগ আসতে চলেছে। সব ঠিক চললে আগামী বছর কলকাতার মাঠে নামতে পারেন লিওনেল মেসি। সেই ইঙ্গিত স্বয়ং দিয়েছেন মেসির ‘গোট’ টুরের আয়োজক শতদ্রু দত্ত।

কী বলছেন শতদ্রু দত্ত?
২০২৫ সালের ডিসেম্বর মাসে মেসির কলকাতা সফর ঘিরে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, তা এখনও শহরের ফুটবলপ্রেমীদের মনে তাজা। সেই সফরে মেসিকে দীর্ঘক্ষণ মাঠে দেখতে না পেয়ে প্রবল ক্ষোভ ছড়িয়েছিল। পরবর্তীতে মেসির দলের পক্ষ থেকেও নিরাপত্তা ও নির্ধারিত প্রোটোকল ভাঙার অভিযোগ সামনে আসে। এদিকে সোমবার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন মেসি। তাঁর এই সিদ্ধান্তে গোটা বিশ্বে মেসিভক্তদের চোখে জল। প্রিয় তারকাকে বিদায় জানাতে মন চাইছে না তাঁদের। সেই ঘটনার পরও হাল ছাড়েননি শতদ্রু। ২০২৬ সালের বিশ্বকাপ চলাকালীনও তিনি ইঙ্গিত দিয়েছিলেন, আবার মেসিকে কলকাতায় আনার চেষ্টা চলছে। তাঁর সাম্প্রতিক সোশ্যাল পোস্টে সেই জল্পনাই কার্যত আরও জোরাল হয়েছে। এর আগেও শতদ্রু জানিয়েছিলেন, মেসিকে ভারত ও বাংলাদেশে আনার জন্য তিনি কাজ করছেন। 

অক্টোবরে মেসি-শতদ্রু সাক্ষাৎ
 যুবভারতীতে মেসির দর্শন পাননি বহু মানুষ। এবার আরও একবার সুযোগ আসতে পারে মেসিকে সামনে থেকে দেখার। সামনের বছর আবার কলকাতায় আসতে পারেন বিশ্বজয়ী আর্জেন্টাইন লেজেন্ড। এই প্রসঙ্গে শতদ্রু দত্ত bangla.aajtak.in-কে জানান,'অক্টোবরের শেষ সপ্তাহে মেসির সঙ্গে আমার দেখা হবে। মেসিকে ফের কলকতা সহ দুটি শহরে আনার ইচ্ছে রয়েছে।' শতদ্রু শাবাদী আগামী বছর ফের মেসিকে আনতে পারবেন কলকাতায়। তিনি ফুটবলার হিসাবেই আসবেন তিলোত্তমার বুকে।

Advertisement

প্রসঙ্গত, আগামী বছর ইন্টার মায়ামি দক্ষিণ এশিয়ায় প্রাক-মরশুম প্রস্তুতি শিবির করতে পারে বলে খবর। সেই সফরের তালিকায় কলকাতা এবং বাংলাদেশকে রাখার সম্ভাবনা রয়েছে। আর ইন্টার মায়ামির সঙ্গে মেসির উপস্থিতি থাকলে স্বাভাবিকভাবেই কলকাতার দর্শকদের সামনে ফের তাঁকে দেখার সুযোগ তৈরি হবে।‌এই সফর নিয়ে শতদ্রুর উদ্যোগেই ইন্টার মায়ামির সঙ্গে আলোচনা চলছে বলে জানা গিয়েছে। ফলে ফের একবার সল্টলেক স্টেডিয়ামে মেসির খেলা দেখার জন্য আশায় বুক বাঁধতেই পারেন মেসি ফ্যানেরা।

POST A COMMENT
Advertisement