লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদোলিওনেল মেসি (Lionel Messi) না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) সেরা কে? তা নিয়ে গত এক দশক ধরে নানা বিতর্ক চলেছে। অনেকেই অনেক যুক্তি দিয়েছেন, তবে বিশ্বকাপের মঞ্চে প্রথম হ্যাটট্রিক করার পর, তাঁর শ্রেষ্ঠত্ব নিয়ে আর কোনও সংশয় নেই বলেই মনে করেন রোনাল্ডো। তবে ক্রিশ্চিয়ানো নন, রোনাল্ডো নাজারিও (Ronaldo Nazario)। ব্রাজিলের (Brazil) শেষ বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর এই সুপারস্টার স্ট্রাইকারের এমন মন্তব্য ঝড় তুলেছে।
কেন মেসিকে এগিয়ে রাখছেন রোনাল্ডো?
মেসি যেখানে আলজিরিয়ার বিরুদ্ধে তিন তিনটে গোল করে আর্জেন্টিনাকে (Atgentina) জেতাচ্ছেন, তখনই রোনাল্ডোর দল পর্তুগাল (Portugal) ড্র করছে কঙ্গোর (Cpongo Republic) বিরুদ্ধে। গোল পাচ্ছেন না সিআর সেভেন। আর এই সময়ই ব্রাজিল তারকার এই মন্তব্য পর্তুগাল সমর্থকদের কাঁটা ঘায়ে নুনের ছিটে দেওয়ার মতোই। ২০০২ সালের বিশ্বকাপজয়ী ব্রাজিলের এই প্রাক্তন ফুটবলার বলেন, ‘এ বার আর লুকিয়ে থাকার সুযোগ নেই কারও। বিশ্বের সবাইকে মেনে নিতে হবে যে মেসিই সর্বকালের সেরা ফুটবলার। প্রতি মরশুমে এবং বিশ্বকাপেও মেসি নিজেকে প্রমাণ করে চলেছে। তবুও যদি কারও সন্দেহ থাকে, তা হলে এই ম্যাচে সেটার উত্তর পেয়ে গিয়েছে আশা করি। ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে এই ম্যাচ।’
ব্রাজিলের রোনাল্ডোকে টপকে গেলেন মেসি
মেসি এই হ্যাটট্রিক করে টপকে গিয়েছেন ব্রাজিলের কিংবদন্তিকে। বিশ্বকাপে গোলের সংখ্যার বিচারে তিনি যখন মিরোশ্লাভ ক্লোজেকে ছুঁয়ে ফেলছেন, তখন সিআর সেভেন অনেকটাই পেছনে। বিশ্বকাপে ১৫টা গোল হয়ে গেল এলএম ১০-এর। ব্যক্তিগত রেকর্ড নিয়ে বেশি উচ্ছ্বসিত নন মেসি।
আলজিরিয়া ম্যাচের পর তিনি বলেন, ‘এটা অবশ্যই সম্মানের। কিন্তু এই সংখ্যাগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। শুধু পরিসংখ্যান হিসেবেই দেখি।’ তবে রোনাল্দো নাজ়ারিওর মতো কিংবদন্তি ফুটবলারের বক্তব্যের মধ্যে দিয়ে যে GOAT নিয়ে বিতর্কের অবসান হলো, এমনটাই মনে করছেন ফুটবলপ্রেমীদের একাংশ।