FIFA World Cup 2026: প্রথম ম্যাচেই ৩ লাল কার্ড, দঃ আফ্রিকাকে উড়িয়ে দিল মেক্সিকো

বিশ্বকাপের প্রথম ম্যাচেই ৩ টে লাল কার্ড? এমন নজির খুব বেশি নেই। ২০২৬-এর বিশ্বকাপের প্রথম ম্যাচে মেক্সিকোর মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকা। সেখানেই ঘটল এই ঘটনা। দক্ষিণ আফ্রিকার সিথোল প্রথম লাল কার্ড দেখেন।

Advertisement
প্রথম ম্যাচেই ৩ লাল কার্ড, দঃ আফ্রিকাকে উড়িয়ে দিল মেক্সিকোমেক্সিকো

বিশ্বকাপের প্রথম ম্যাচেই ৩ টে লাল কার্ড? এমন নজির খুব বেশি নেই। ২০২৬-এর বিশ্বকাপের প্রথম ম্যাচে মেক্সিকোর মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকা। সেখানেই ঘটল এই ঘটনা। দক্ষিণ আফ্রিকার সিথোল প্রথম লাল কার্ড দেখেন। সেই ধাক্কা সামলানোর আগেই আরও এক খেলোয়াড়কে হারায় দক্ষিণ আফ্রিকা। দুই খেলোয়াড় হারিয়ে মেক্সিকোর বিপক্ষে দল ৯ জনের দলে নেমে আসে। ম্যাচের এক পর্যায়ে মেক্সিকোর রবার্তো আলভারাদোর সঙ্গে বলের লড়াইয়ে জড়িয়ে পড়েন দক্ষিণ আফ্রিকার জোয়ানে। ঘটনার পর ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (VAR) থেকে সংকেত পেয়ে মাঠের পাশের মনিটরে গিয়ে ফুটেজ পর্যালোচনা করেন রেফারি।

রিপ্লে দেখে তিনি সিদ্ধান্তে পৌঁছান, জোয়ানে হাত চালিয়ে আলভারাদোর মুখে আঘাত করেছেন। ফলে সরাসরি লাল কার্ড দেখিয়ে তাকে মাঠের বাইরে পাঠানো হয়। এর ফলে ম্যাচের বাকি সময় মাত্র নয়জন খেলোয়াড় নিয়ে খেলতে হয় দক্ষিণ আফ্রিকাকে।

২০০৬ সালে পর্তুগাল ও নেদারল্যান্ডসের মধ্যে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচের পর এই প্রথমবার তিনটি লাল কার্ড দেখানো হলো.মেক্সিকো সিটির আসতেকা স্টেডিয়ামে মেক্সিকোর বিপক্ষে ম্যাচটি দক্ষিণ আফ্রিকার জন্য ছিল এক বিভীষিকাময় অভিজ্ঞতা। ফুটবল বিশ্বকাপের ৮৬ বছরের দীর্ঘ পথচলায় এমন ঘটনা আগে কখনো ঘটেনি। বিশ্বকাপে এই প্রথম কোনো ম্যাচে মোট তিনটি লাল কার্ড দেখার সাক্ষী হলো ফুটবল বিশ্ব। এই অনাকাঙ্ক্ষিত রেকর্ডের ম্যাচে ২-০ গোলে মেক্সিকোর জয়ের চেয়েও মাঠের শৃঙ্খলা ও কার্ডের বিতর্কই এখন আলোচনার কেন্দ্রে।

প্রথমার্ধের মতোই দ্বিতীয়ার্ধেও একক আধিপত্য মেক্সিকোর। একের পর এক আক্রমণে আফ্রিকান গোলকিপারের কঠিন পরীক্ষা নিচ্ছেন স্বাগতিকরা। বিশেষ করে ৫০তম মিনিটে দশ জনের দলে পরিণত হওয়ার পর অনেকটাই ম্যাচ থেকে ছিটকে যায় আফ্রিকা। ৬৭তম মিনিটেই মেক্সিকোকে রাউল হিমিনেজ গোল করলে ব্যবধান দ্বিগুণ হয় মেক্সিকোর।

এর আগে শুরু থেকেই বেশ আক্রমণাত্মক ছিল মেক্সিকো। তাতে প্রথমার্ধেই বেশ কিছু সুযোগ তৈরি হয়। তৃতীয় মিনিটে প্রথম গোলের সুযোগ হাতছাড়া করেন রাউল জিমিনেজ। তার বা পায়ের জোড়ালো শট ঠেকিয়ে দেন আফ্রিকান গোলকিপার রোনেন উইলিয়ামস। 

Advertisement

৩টি বা তার বেশি লাল কার্ড পাওয়া ম্যাচগুলোর তালিকা
৪টে লাল কার্ড - ব্রাজিল বনাম চেকস্লোভাকিয়া, ১৯৩৮- Zezé Procópio, Machado; জান রিহা
৩ টে লাল কার্ড- হাঙ্গেরি বনাম ব্রাজিল,১৯৫৪- জোসেফ বোজসিক; হাম্বারতো, নিলটন সান্তোস
৩ টে লাল কার্ড - ডেনমার্ক বনাম দক্ষিণ আফ্রিকা, ১৯৯৮- মিক্লোস মোলনার, মর্টেন উইগোর্স্ট; আলফ্রেড ফিরি
৩ টে লাল কার্ড - অস্ট্রেলিয়া বনাম ক্রোয়েশিয়া, ২০০৬- ব্রেট এমারটন; দারিও সিমিক, জোসিপ সিমুনিক
৩ টে লাল কার্ড- ইতালি বনাম আমেরিকা, ২০০৬- ড্যানিয়েল ডি রসি; পাবলো মাস্ত্রোয়েনি, এডি পোপ
৪ টে লাল কার্ড- পর্তুগাল বনাম নেদারল্যান্ডস, ২০০৬- কস্টিনহা, ডেকা; খালিদ বোলাহরুজ, জিওভানি ভ্যান ব্রঙ্কহর্স্ট
৩ টে লাল কার্ড - মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা, ২০০৬- সিজার মন্টেস; ইয়ায়া সিথোল, থেম্বা জাওয়ানে

POST A COMMENT
Advertisement