ব্রাজিল দলরাউন্ড অফ ১৬-এ আর্লিং হাল্যান্ডের নরওয়ের বিরুদ্ধে নামার আগে ধাক্কা খেল ব্রাজিল (Brazil Team) দল। চোট পেলেন লুকাস পাকেতা (Lucas Paqueta)। হ্যামস্ট্রিং-এ চোট পেয়েছেন তিনি। এর আগে স্ট্রাইকার রাফিনহা (Rafinha) হ্যামস্ট্রিং চোটের জন্যই ছিটকে গিয়েছেন বিশ্বকাপ (FIFA World Cup 2026) থেকে। এবার পাকেতার চোট সমস্যা অনেকটাই বাড়াল।
গোটা বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন পাকেতা?
মঙ্গলবার রাতে একটি বিবৃতি প্রকাশ করে ব্রাজিল শিবির জানিয়েছে, চোটের কবলে পড়েছেন লুকাস পাকেতা। তাঁর বাঁ পায়ের উরুর পেশিতে চোট রয়েছে। আপাতত তাঁকে থাকতে হবে চিকিৎসকের কড়া পর্যবেক্ষণে। তাঁকে দ্রুত সুস্থ করতে বদ্ধপরিকর ব্রাজিল শিবির। শোনা গিয়েছে, এই চোটের ফলে বিশ্বকাপ থেকে একপ্রকার বাদই পড়েছেন পাকেতা। তাঁর বিশ্বকাপ যাত্রা একপ্রকার শেষ হয়ে গিয়েছে।
নেইমার সুযোগ পাবেন?
তবে এসবের মধ্যে শোনা গিয়েছে একটি বড় খবর। খুব সম্ভবত নরওয়ের বিরুদ্ধে শুরু থেকে খেলতে পারেন নেইমার জুনিয়র। হয়ত, তাঁকে প্রথম থেকেই খেলতে পারেন ব্রাজিল কোচ। যদিও, যেহেতু তাঁর শরীর এখনও সুস্থ নয়, তাই তিনি কতটা ম্যাচে টাইম দিতে পারবেন, তাই নিয়ে প্রশ্ন উঠছে।
দলে আর কী বদল হতে পারে?
খুব সম্ভবত, এন্ড্রিক এবার শুরু থেকে নামতে পারবেন। তাঁর সঙ্গে সম্ভবত থাকবেন নেইমারও। সেই ক্ষেত্রে মিডফিল্ড সামলাতে হতে পারে ম্যাথিউজ কুনহাকে। রাফিনহা ও নেইমারের চোটে ইতিমধ্যেই জর্জরিত ব্রাজিল শিবির। তার সঙ্গে এবার নাম জুড়ল লুকাস পাকুয়েতারও। আগামী ৬ জুলাই নরওয়ের বিরুদ্ধে খেলতে নামবে ব্রাজিল। সেই ম্যাচে হাল্যান্ডকে কিভাবে আটকান ব্রাজিল ডিফেন্ডাররা, সেই দিকে নজর থাকবে সবার।
জাপানের বিরুদ্ধে রাউন্ড অফ ৩২-র লড়াইয়ে শুরুতে পিছিয়ে পড়েছিল কার্লো আনসালোত্তির ছেলেরা। তবে প্রথমে ক্যাসেমিরোর গোলে সমতা ফেরায় ব্রাজিল। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গ্যাব্রিয়েল মার্টিনালির গোলে নির্ধারিত সময়েই ম্যাচ জিতে নেয় পাঁচবারের চ্যাম্পিয়নরা। তবে এই ম্যাচেই চোট পান পাকেতা।