Manchester United Win League Cup: ৬ বছরের খরা কাটল, লিগ কাপ চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড

ওয়েম্বলি স্টেডিয়ামে ৩৩ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন ক্যাসেমিরো। ৩৯ মিনিটে ব্যবধান আরও বাড়ান সোভেন বটম্যান।

Advertisement
৬ বছরের খরা কাটল, লিগ কাপ চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডনিউক্যাসলকে হারিয়ে লিগ কাপ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড
হাইলাইটস
  • ৩৩ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন ক্যাসেমিরো
  • ৩৯ মিনিটে ব্যবধান আরও বাড়ান সোভেন বটম্যান

অবশেষে লিগ কাপ জয়ের খরা কাটাল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United)। রবিবার রাতে নিউক্যাসল ইউনাইটেডকে (Newcastle United) ২-০ গোলে হারিয়ে লিগ কাপের (League Cup) শিরোপা জিতেছে তারা। এই ট্রফির জন্য তাদের ৬ বছরের অপেক্ষার অবসানও ঘটেছে। ওয়েম্বলি স্টেডিয়ামে ৩৩ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন ক্যাসেমিরো। ৩৯ মিনিটে ব্যবধান আরও বাড়ান সোভেন বটম্যান।

এদিকে, ১৯৫৫ সালে এফএ কাপ জেতার পর প্রথম বড় ঘরোয়া ট্রফির জন্য নিউক্যাসলের লড়াই অব্যাহত রয়েছে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জন্য গত ৬ বছর কোনও সংকটের থেকে কম ছিল না। কিন্তু এখন একটা বিশ্বাস আছে যে টেন হ্যাগ হৃত গৌরব ফিরিয়ে আনতে পারেন।

আরও পড়ুন: WNCL Final: শেষ ওভারে দরকার ৪ রান পড়ে গেল ৫ উইকেট, দেখুন VIDEO

নিউক্যাসল দ্বিতীয়ার্ধে গোলের জন্য ঝাঁপিয়ে পড়ে। যদিও তাতে কিছু লাভ হয়নি। জালে বল ঢোকাতে পারেনি তারা।

POST A COMMENT
Advertisement