Lionel Messi vs Cristiano Ronaldo: কঠিন লড়াইয়ের সামনে পর্তুগাল, আর্জেন্টিনার অঙ্ক সহজ, কোয়ার্টার ফাইনালে মুখোমুখি মেসি-রোনাল্ডো?

দুই তারকারই শেষ হয়ত বিশ্বকাপ। বিশ্ব ফুটবলের দুই কিংবদন্তি লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দ্বৈরথ কি দেখা যাবে এবারের বিশ্বকাপে? সেটাই বড় প্রশ্ন ছিল সমর্থকদের মনে। বিশ্বকাপের গ্রুপ পর্বের তৃতীয় রাউন্ডে এসে সেই সম্ভাবনা কিছুটা হলেও উজ্জ্বল হচ্ছে।  শীর্ষে থেকেই গ্রুপ পর্বের ম্যাচ শেষ করতে চলেছে পর্তুগাল ও আর্জেন্টিনা। আর সেটাই এই ঐতিহাসিক ম্যাচের সম্ভাবনা আরও বাড়িয়েছে।

Advertisement
কঠিন লড়াইয়ের সামনে পর্তুগাল, আর্জেন্টিনার অঙ্ক সহজ, কোয়ার্টার ফাইনালে মেসি vs রোনাল্ডো?কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবেন মেসি-রোনাল্ডো?
হাইলাইটস
  • দুই তারকাই দারুণ ছন্দে
  • কোয়ার্টার ফাইনালে হতে পারে স্বপ্নের ম্যাচ

দুই তারকারই শেষ হয়ত বিশ্বকাপ (FIFA World Cup 2026)। বিশ্ব ফুটবলের দুই কিংবদন্তি লিওনেল মেসি (Lionel Messi) ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) দ্বৈরথ কি দেখা যাবে এবারের বিশ্বকাপে? সেটাই বড় প্রশ্ন ছিল সমর্থকদের মনে। বিশ্বকাপের গ্রুপ পর্বের তৃতীয় রাউন্ডে এসে সেই সম্ভাবনা কিছুটা হলেও উজ্জ্বল হচ্ছে।  শীর্ষে থেকেই গ্রুপ পর্বের ম্যাচ শেষ করতে চলেছে পর্তুগাল (Portugal) ও আর্জেন্টিনা (Argentina)। আর সেটাই এই ঐতিহাসিক ম্যাচের সম্ভাবনা আরও বাড়িয়েছে।

রাউন্ড অফ ৩২তে পর্তুগালের সামনে কারা?
গ্রুপের শেষ ম্যাচ এখনও বাকি। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের শেষ ম্যাচে হারাতে হবে কলম্বিয়াকে। তবেই তারা গ্রুপ শীর্ষে থেকে পরের রাউন্ডে যেতে পারবে। তবে নক আউটের রাস্তা বেশ কঠিন তাঁদের সামনে। সেক্ষেত্রে রাউন্ড অফ ৩২-তে পর্তুগালের সামনে প্যারাগুয়ে। সেই ম্যাচ জিতলে মিলবে রাউন্ড অফ ১৬-এর ছাড়পত্র। সেখানে খেলতে হতে পারে বেলজিয়ামের বিরুদ্ধে। আর বাকি সব ঠিক থাকলে শেষ আটের লড়াইয়ে মুখোমুখি হতে পারে পর্তুগাল ও আর্জেন্টিনা। 

তবে কলম্বিয়া ম্যাচ ড্র হলে দ্বিতীয় হিসেবে রাউন্ড অফ ৩২তে যাবে পর্তুগাল। সেক্ষেত্রে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ম্যাচ হবে না। 
 
আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা?
গ্রুপ পর্বে দারুণ ছন্দে গতবারের চ্যাম্পিয়নরা। গ্রুপের শীর্ষস্থান ইতিমধ্যেই নিশ্চিত করে ফেলেছেন লিওনেল মেসিরা। নক আউটের প্রাথমিক দুই পর্বে সহজ প্রতিপক্ষ পেতে চলেছে আর্জেন্টিনা। রাউন্ড অফ ৩২তে তাঁদের বিরুদ্ধে খেলতে নামবে এবারে প্রথম বিশ্বকাপে খেলতে আসা কেপ ভার্দে। এরপর তাউন্ড অফ ১৬-এ তাঁদের প্রতিপক্ষ হতে পারে মিশর। এই দুই ম্যাচ জিতলে আর অন্যদিকে পর্তুগাল সব ম্যাচ জিতলে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে পারেন দুই কিংবদন্তি। 

এখনও অনেক যদি ও কিন্তুর মাঝে দাঁড়িয়ে দুই দলের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হওয়ার সম্ভাবনা। তবে ফ্যানরা আশা ছাড়তে নারাজ। দুই ফুটবলারের মধ্যে কে শ্রেষ্ঠ তা নিয়ে লড়াই চলেছে বছরের পর বছর। সোশ্যাল মিডিয়ায় অগুন্তিবার তর্কে জড়াতে দেখা গিয়েছে দুই ফুটবলারের ফ্যানদের। কোয়ার্টার ফাইনালে ফলাফল যাই হোক, সেটাই হয়ত এই দুই জনের মধ্যে একজনের 'দ্য লাস্ট ডান্স'। আবেগ যেমন থাকবে, তেমনই থাকবে উত্তেজনা। ফলে এই রোমাঞ্চ মিস করতে চাইবেন না বিশ্বের কোনও ফুটবলপ্রেমী জনতা। আর সেই কারণেই হয়ত বারবার সূচি মিলিয়ে দেখছেন অনুরাগীরা। 

Advertisement

POST A COMMENT
Advertisement