World Cup 2026: ৯২ বছরে প্রথম জয়, নিউজিল্যান্ডকে উড়িয়ে ফ্যানদের সঙ্গে সেকী নাচ সালাহর, দেখুন

দীর্ঘ ৯২ বছরের অপেক্ষা। বিশ্বকাপে (FIFA World Cup 2026) প্রথম জয়। আর সেই সেলিব্রেশন যে মাত্রা ছাড়াবে তা বলাই বাহুল্য। আর যদি সাধারণ দর্শকদের সঙ্গে যোগ দেন অন্যতম নায়ক, তা হলে যা হয় তা দেখতে পেল কানাডার ভ্যাঙ্কুভার। দলের সমর্থকদের সঙ্গে আনন্দে মাতলেন খোদ মহম্মদ সালাহ (Mohammed Salah)। নিজে সর্বোচ্চ পর্যায়ে প্রচুর ট্রফি জিতেছেন। তবে দেশের প্রতিনিধিত্ব সব সময়ই আলাদা। 

Advertisement
৯২ বছরে প্রথম জয়, নিউজিল্যান্ডকে উড়িয়ে ফ্যানদের সঙ্গে সেকী নাচ সালাহর, দেখুনমহম্মদ সালাহর সেলিব্রেশন

দীর্ঘ ৯২ বছরের অপেক্ষা। বিশ্বকাপে (FIFA World Cup 2026) প্রথম জয়। আর সেই সেলিব্রেশন যে মাত্রা ছাড়াবে তা বলাই বাহুল্য। আর যদি সাধারণ দর্শকদের সঙ্গে যোগ দেন অন্যতম নায়ক, তা হলে যা হয় তা দেখতে পেল কানাডার ভ্যাঙ্কুভার। দলের সমর্থকদের সঙ্গে আনন্দে মাতলেন খোদ মহম্মদ সালাহ (Mohammed Salah)। নিজে সর্বোচ্চ পর্যায়ে প্রচুর ট্রফি জিতেছেন। তবে দেশের প্রতিনিধিত্ব সব সময়ই আলাদা। 

লিভারপুলের হয়ে একের পর ট্রফি জিতে মিশরের নাম উজ্জ্বল করেছেন। তবে বিশ্বকাপে একটাও জয় ছিল না। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাই জেতার পর, রাস্তায় মিশরীয় সমর্থকদের সঙ্গে উদ্দাম উদ্‌যাপন ও পার্টিতে মেতেছিলেন মহম্মদ সালা। নিউজিল্যান্ডের বিপক্ষে ফিফা বিশ্বকাপের ইতিহাসে নিজেদের প্রথম জয়ের পর, ভ্যাঙ্কুভারের বারার্ড স্ট্রিট এবং শহরের বিভিন্ন রাস্তায় হাজার হাজার উচ্ছ্বসিত সমর্থকের সঙ্গে তাঁকে নাচতে ও উল্লাস করতে দেখা যায়। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। 

ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে প্রথমে পিছিয়ে পড়েও, মিশরের জাতীয় দল দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৩-১ গোলে নিউজিল্যান্ডকে পরাজিত করে। ম্যাচে একটি দুর্দান্ত গোল করে দলের জয়ে বড় অবদান রাখেন লিভারপুলের এই তারকা। এই জয়ের পর সমর্থকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। এই ঐতিহাসিক জয়ের পর স্টেডিয়ামের বাইরে নেমে আসে আনন্দ মিছিল। সমর্থকদের সঙ্গে রাস্তায় নেচে এই মুহূর্তটি উদ্‌যাপন করেন সালা ও তাঁর সতীর্থরা। 

এই জয়ের ফলে মিশর গ্রুপ ‘জি’র পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে। তবে এখনও তাদের নকআউট পর্ব নিশ্চিত হয়নি। আগামী শুক্রবার সিয়াটেলে ইরানের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে অন্তত একটি ড্র হলেই তারা পরের রাউন্ডে যাবে। মিশর তাদের চতুর্থ বিশ্বকাপে অংশ নিচ্ছে। এর আগে কাতার বিশ্বকাপে তারা খেলেনি। সালাহ ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে দুটি গোল করেছিলেন। 

Advertisement

POST A COMMENT
Advertisement