Mohun Bagan: কেরল ম্যাচেই দলে রানাওয়াডে? সেট পিসে ভরসা মোহনবাগানের

আইএসএল শুরু হতে আর মাত্র একটা দিন। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সার্জিও লোবেরার মোহনবাগান সুপার জায়েন্ট। বৃহস্পতিবারের অনুশীলনে প্রথমে নিজেদের মধ্যে হালকা পাসিং ও ফিজিক্যাল ট্রেনিং সেরে সেটপিসে বিশেষ জোর দিতে দেখা গেল সবুজ-মেরুন শিবিরকে। ফ্রি-কিক, কর্নার কিক এবং পেনাল্টি-তিন ক্ষেত্রেই আলাদা করে দীর্ঘ সময় অনুশীলন করেন ফুটবলাররা। 

Advertisement
কেরল ম্যাচেই দলে রানাওয়াডে? সেট পিসে ভরসা মোহনবাগানেরমোহনবাগান

আইএসএল শুরু হতে আর মাত্র একটা দিন। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সার্জিও লোবেরার মোহনবাগান সুপার জায়েন্ট। বৃহস্পতিবারের অনুশীলনে প্রথমে নিজেদের মধ্যে হালকা পাসিং ও ফিজিক্যাল ট্রেনিং সেরে সেটপিসে বিশেষ জোর দিতে দেখা গেল সবুজ-মেরুন শিবিরকে। ফ্রি-কিক, কর্নার কিক এবং পেনাল্টি-তিন ক্ষেত্রেই আলাদা করে দীর্ঘ সময় অনুশীলন করেন ফুটবলাররা। 

একের পর এক বল ভেসে আসছিল আলবার্তো রদ্রিগেজ, দিমিত্রি পেত্রাতোস এবং জেমি ম্যাকলারেনদের দিকে। কখনও নিখুঁত হেড, কখনও সাইড ভলিতে বল জড়িয়ে যাচ্ছিল জালে। ম্যাচের আগে আক্রমণভাগকে আরও ধারালো করে তুলতেই এই বাড়তি মনোযোগ।

তবে আক্রমণভাগ যতই কার্যকর হোক, গোলের নিচে সেই চেনা ভরসা বিশাল কাইথ। বৃহস্পতিবারের অনুশীলনেও সতীর্থদের নেওয়া একাধিক কঠিন শট দুরন্ত দক্ষতায় রুখে দেন তিনি। তাঁর ফিটনেস ও রিফ্লেক্স দেখে স্পষ্ট, নতুন মরশুমেও নিজের সেরা ফর্ম ধরে রাখতে প্রস্তুত বাগানের নির্ভরযোগ্য এই গোলরক্ষক। এদিকে চোটের কারণে দলের নিয়মিত রাইটব্যাক আশিস রাই পুরো মরশুমের জন্য ছিটকে গিয়েছেন। তবুও পায়ে অস্ত্রোপচারের পর বৃহস্পতিবারের অনুশীলনে হাজির ছিলেন তিনি। মাঠে দাঁড়িয়ে সতীর্থদের উৎসাহ দিতে দেখা যায় তাঁকে। তাঁর উপস্থিতি যেন আরও একবার মনে করিয়ে দিল, মোহনবাগান শুধু একটি পেশাদার দল নয়, বরং একে অপরের পাশে থাকা এক পরিবারের নাম।

চোট পেয়ে পুরো মরসূমের জন্য ছিটকে যাওয়া আশিস রাইয়ের জায়গায় মোহনবাগান সুপার জায়ান্টে যোগ দিয়েছেন আমে রানওয়াড়ে। তাঁর সঙ্গে সবুজ-মেরুনের চুক্তি ২০২৫-২০২৬ মরসূমের শেষ পর্যন্ত। মহারাষ্ট্রের ফুটবলার আমে রানওয়াড়ে মূলত রাইট ব্যাক। ২৮ বছর বয়সী এই ডিফেন্ডার যোগ দেওয়ায় সের্জিও লোবেরার দলের রক্ষণে শক্তি বেড়েছে। সের্জিও লোবেরার কোচিংয়ে এর আগে মুম্বই সিটি এবং ওড়িশায় খেলেছেন আমে।

মোহনবাগানে যোগ দেওয়ার পর এদিন প্রথমবার অনুশীলনে নামলেন রানওয়াড়ে। তাঁকে স্বাগত জানালেন সতীর্থরা। আইএসএল শুরুর আর বেশি দেরি নেই। তার আগে চূড়ান্ত প্রস্তুতি চালাচ্ছে সবুজ মেরুন ব্রিগেড।

Advertisement

POST A COMMENT
Advertisement