Mohun Bagan: ইস্টবেঙ্গলের 'ঘরের ছেলে' এবার মোহনবাগানে, বিশালদের কোচিং-এর দায়িত্বে এই বাঙালি

ফুটবলার জীবনে তিনি ছিলেন ইস্টবেঙ্গল সমর্থকদের 'ঘরের ছেলে'। ফুটবলার জীবনে কোনওদিন চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান ক্লাবের জার্সি গায়ে চাপাননি বাঙালি গোলরক্ষক অভ্র মণ্ডল। মাঝে অন্য ক্লাবে গেলেও কেরিয়ারের সিংহভাগ সময় ইস্টবেঙ্গল তিনকাঠির মধ্যেই কাটিয়েছেন তিনি। খেলেছেন প্রায় ১২ বছর। জিতেছেন একাধিক ট্রফি। এবার তাকেই গোলকিপার কোচ করার সিদ্ধান্ত নিল মোহনবাগান সুপার জায়েন্ট।

Advertisement
ইস্টবেঙ্গলের 'ঘরের ছেলে' এবার মোহনবাগানে, বিশালদের কোচিং-এর দায়িত্বে এই বাঙালি

ফুটবলার জীবনে তিনি ছিলেন ইস্টবেঙ্গল সমর্থকদের 'ঘরের ছেলে'। ফুটবলার জীবনে কোনওদিন চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান ক্লাবের জার্সি গায়ে চাপাননি বাঙালি গোলরক্ষক অভ্র মণ্ডল। মাঝে অন্য ক্লাবে গেলেও কেরিয়ারের সিংহভাগ সময় ইস্টবেঙ্গল তিনকাঠির মধ্যেই কাটিয়েছেন তিনি। খেলেছেন প্রায় ১২ বছর। জিতেছেন একাধিক ট্রফি। এবার তাকেই গোলকিপার কোচ করার সিদ্ধান্ত নিল মোহনবাগান সুপার জায়েন্ট।

এবার বিশালদের কোচ অভ্র
ফুটবলার জীবন থেকে অবসর নেন সেই ইস্টবেঙ্গলেই। আবার গোলরক্ষক কোচ হিসেবেও নতুন ইনিংস শুরু করেছিলেন সেই লাল-হলুদেই। এরপরই প্রথমবার সবুজ-মেরুন জার্সি তাঁর গায়ে চাপে। কোচিং জীবনে মোহনবাগানের ছোটদের দলে যোগ দেন অভ্র। শেষ কয়েক বছর ধরে তিনি যুক্ত ছিলেন মোহনবাগানের ডেভেলপমেন্ট দলের গোলরক্ষক কোচ হিসেবে। এবার সেখান থেকে অভ্র সুযোগ পেলেন সিনিয়র দলে। গোলরক্ষক কোচ হিসেবেই। বাগানের বিদেশি গোলরক্ষক কোচ ফ্রান মার্টিনেজ বুধবারই দায়িত্ব ছেড়েছেন। সূত্রের খবর, প্রাক্তন মোহনবাগান কোচ হোসে মোলিনার সহকারী হিসেবে তিনি হন্ডুরাসের জাতীয় দলে যোগ দিচ্ছেন।

মার্টিনেজ অনুশীলন থেকে সরে যাওয়ায় গত দিন দুয়েক ধরে অভ্রই সিনিয়র দলকে অনুশীলন করাচ্ছিলেন। বৃহস্পতিবার থেকে পূর্ণ দায়িত্ব পেলেন এই বাঙালি গোলরক্ষক কোচ। মোহনবাগান তিন কাঠির মধ্যে টানা ভরসা দিয়ে চলেছেন বিশাল কাইথ। অভ্রর দায়িত্ব বিশাল-সহ দলের বাকি গোলরক্ষকদের আরও নিখুঁত করা। 

আইএসএলের মঞ্চে মোহনবাগান এখন সবচেয়ে শক্তিশালী দল। চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার। সেই দলে একজন প্রাক্তন বাঙালি গোলরক্ষকের কোচিংয়ের দায়িত্ব পাওয়া অবশ্যই বাংলা ফুটবলের জন্য ভাল বিজ্ঞাপন। অভ্র মোহনবাগানের সিনিয়র দলের গোলরক্ষক কোচ হিসেবে যুক্ত হওয়ায় খুশি তাঁর সমসাময়িক বাঙালি ফুটবলাররাও। বিশেষ করে একজন বিদেশি গোলকিপার কোচের জায়গায় বাঙালি কোচ দায়িত্ব নেওয়ার ঘটনা এখনকার ময়দানে নজিরবিহীন। আর সেই কারণেই অভ্র মন্ডলের মোহনবাগান সুপার জায়েন্টের সিনিয়র দলে গোলকিপার কোচ হিসেবে যোগ দেওয়া খুব স্পেশাল বলেই মনে করা হচ্ছে। 

Advertisement

POST A COMMENT
Advertisement