Mohun Bagan: জামশেদপুরে হোটেল বদল মোহনবাগানের, ভাগ্য বদলে জয় আসবে?

জামশেদপুরে ভাগ্য ফেরাতে মরিয়া সবুজ-মেরুন ব্রিগেড। ফিফা ব্রেকের আগে টানা দুই ম্যাচে পয়েন্ট খোয়ানোয় চাপে সের্জিও লোবেরার দল। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তাই ভাগ্য বদলাতে টিম হোটেলও পরিবর্তন করল মোহনবাগান সুপার জায়েন্ট।

Advertisement
জামশেদপুরে হোটেল বদল মোহনবাগানের, ভাগ্য বদলে জয় আসবে? মোহনবাগান

জামশেদপুরে ভাগ্য ফেরাতে মরিয়া সবুজ-মেরুন ব্রিগেড। ফিফা ব্রেকের আগে টানা দুই ম্যাচে পয়েন্ট খোয়ানোয় চাপে সের্জিও লোবেরার দল। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তাই ভাগ্য বদলাতে টিম হোটেলও পরিবর্তন করল মোহনবাগান সুপার জায়েন্ট।

ম্যাচের দু'দিন আগে যুবভারতীয় অনুশীলন মাঠে সকালেই ঘাম ঝড়াল সবুজ-মেরুন ব্রিগেড। জাতীয় দলের দায়িত্ব সেরে শিবিরে ফিরেছেন মনবীর সিং, লিস্টন আপুইয়া ও বিশাল কাইথ। একইসঙ্গে হন্ডুরাস জাতীয় দলের দায়িত্ব সামলে দলে যোগ নিয়েছেন ফিটনেস ট্রেনার সের্জিও, যা দলের ফিটনেস প্রস্তুতিতে বাড়তি জোর দিয়েছে। সকালের কলকাতায় অনুশীলন শেষে দুপুরের বাসে জামশেদপুর রওনা হল মোহনবাগান। সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ হোটেলে পৌঁছয় দল।

যদিও কোচ লোবেরা ও সহকারী কোচ দলের সঙ্গে আসেননি। পরে আলাদা গাড়িতে হোটেলে আসেন তাঁরা। জামশেদপুরের বিরুদ্ধে এই মাচ থেকেই ঘুরে দাঁড়াতে মরিয়া গোটা দল। মোহনবাগান স্ট্রাইকার কামিন্স স্পষ্ট জানিয়ে দিলেন, 'এই ম্যাচটাই আমাদের কাছে এইবারের আইএসএলের সবচেয়ে গুরুত্বপূর্ণ। জিততে পারলে আবার লিগ টেবিলের শীর্ষে ফিরব। তাই তিন পয়েন্ট নিয়েই ফিরতে হবে, এয় কোনও বিকল্প নেই। সব মিলিয়ে, লিগে নিজেদের অবস্থান মজবুত করতে এবং ছন্দে ফিরতে জামশেদপুরের বিরুদ্ধে জয় না সবুজ-মেরুন ব্রিগেড।' 

 ফরোয়ার্ড ববসন রবিনহোও একই সুরে বলেন, 'লিগ টেবিল দেখলেই বোঝা যায় প্রতিযোগিতা কতটা কঠিন। শুধু জয় নয়, হারানো ছন্দ ফিরে পাওয়ার জন্যও এই ম্যাচ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।' অন্যদিকে জাতীয় শিবির থেকে আরাবিশ্বাস নিয়ে ফিরেছেন মনবীর সিং। তাঁর কথায়, 'স্ট্রাইকার হিসেবে খেলেছি এবং অনেকদিন পর পুরো ৯০ মিনিট মাঠে ছিলাম। এতে আত্মবিশ্বাস অনেক নেড়েছে। আশা করি, এই আত্মবিশ্বাস আইএসএল-এর ম্যাচেও ভাল পারফরম্যান্স করতে সাহায্য করবে।' সবমিলিয়ে আইএসএল-এর শীর্ষে দলকে তুলে নিয়ে যেতে মরিয়া মোহনবাগান।

মোহনবাগান মুম্বইয়ের বিরুদ্ধে হেরে চাপে পড়েছে। শীর্ষে থাকা দল নেমে গিয়েছে ২ নম্বরে। শীর্ষে উঠে গিয়েছে মুম্বই। জামশেদপুরও এবারের আইএসএল ট্রফি জয়ের অন্যতম দাবিদার। ফলে এই ম্যাচ হাড্ডাহাড্ডি হবে বলেই আশা করছেন ফুটবলপ্রেমীরা। 

Advertisement

POST A COMMENT
Advertisement