খালিদ জামিলআইএসএল-এর ভবিষ্যৎ নিয়ে কোনও স্বচ্ছ ধারণা পাওয়া গেল না শনিবারের বিশেষ এক্সিকিউটিভ কমিটির সভায়। আর এর পরেই মোহনবাগান সুপার জায়েন্ট সাত ফুটবলার ইউনিটি কাপের জন্য ছাড়বে না বলে জানিয়ে দিয়েছে। ফিফা উইন্ডোর মধ্যে না থাকায়, এই সিদ্ধান্ত নিল ক্লাব।
সাত ফুটবলারকে ফেরাল মোহনবাগান
জাতীয় দলের শিবির থেকে ফুটবলারদের ফিরিয়ে আনল মোহনবাগান সুপার জায়েন্ট। একই পথে হাঁটল কেরালা ব্লাস্টার্স। ক্লাব সূত্রে খবর, সবুজ-মেরুনের সাত ফুটবলার শুক্রবার আর জাতীয় দলের অনুশীলনে যোগ দেবেন না। শুধু তাই নয়, শনিবার রাতে দলের সঙ্গে লন্ডন যাওয়ার কথাও ছিল তাঁদের, সেই সফরেও যাচ্ছেন না কেউ। ক্লাব ও জাতীয় দলের সূচি নিয়ে অনিশ্চয়তার মধ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। চোটের জন্য ভারতীয় শিবিরে যোগ দিচ্ছেন না ইস্টবেঙ্গলের আনোয়ার আলি। ভারতীয় ফুটবলে এই ঘটনা নতুন করে বিতর্ক উস্কে দিল। ফলে দ্রুত যে রূপরেখা পরিস্কার হওয়ার আশা দেখা যাবে বলে মনে করা হচ্ছিল তা হল না। ফের অপেক্ষা করতে হবে। প্রসঙ্গত ক্লাবজোট এফএসডিএল এর বানিজ্যিক সমীকরনের পক্ষে আইএসএলে অংশ নিতে পরোক্ষে রাজি।
ইউনিটি কাপ খেলতে আজই রওনা হবে ভারত
ইউনিটি কাপ খেলতে আজই ইংল্যান্ডে উড়ে যাওয়ার কথা ভারতীয় দলের। চার দেশীয় টুর্নামেন্টে ভারত ছাড়াও খেলবে নাইজেরিয়া, জামাইকা এবং জিম্বাবোয়ে। চার্লটন অ্যাথলেটিক এফসির ঘরের মাঠ দা ভ্যালিতে হবে ম্যাচগুলো। ২৭ মে দ্বিতীয় সেমিফাইনালে জামাইকার বিরুদ্ধে খেলবে ভারত। খেলা শুরু সন্ধে সাড়ে সাতটায়। ২৬ মে নাইজেরিয়া এবং জিম্বাবোয়ের মধ্যে প্রথম সেমিফাইনাল। ৩০ মে ফাইনাল।
ফিফা ক্রমতালিকা অনুযায়ী, ১৩৬ নম্বরে রয়েছে ভারত। নাইজেরিয়া রয়েছে ২৬ নম্বরে, জামাইকা ৭১ নম্বরে এবং জিম্বাবোয়ের ১৩০ নম্বরে। সম্প্রতি এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে উদ্বুদ্ধ পারফরম্যান্সে হংকংয়ের বিরুদ্ধে জেতে খালিদ জামিলের ভারতীয় দল। এটাই ভারতীয় ফুটবলের টার্নিং পয়েন্ট হতে পারে।