Mohun Bagan: মহমেডান ম্যাচে চোট পেয়ে বেরিয়ে যেতে হয়েছিল, রবসন কী খেলবেন ওড়িশা ম্যাচে?

মহমেডান স্পোর্টিং-এর বিরুদ্ধে ম্যাচে চোট পেয়ে মাঠের বাইরে চলে যেতে হয়েছিল রবসন রবিনহোকে। সেই চোট কতটা গুরুতর সেটা জানতেই অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন মোহনবাগান সুপার জায়েন্ট সমর্থকরা। ওড়িশা এফসি-র বিরুদ্ধে ম্যাচে কি খেলবেন তিনি?

Advertisement
মহমেডান ম্যাচে চোট পেয়ে বেরিয়ে যেতে হয়েছিল, রবসন কী খেলবেন ওড়িশা ম্যাচে?রবসন রবিনহো

মহমেডান স্পোর্টিং-এর বিরুদ্ধে ম্যাচে চোট পেয়ে মাঠের বাইরে চলে যেতে হয়েছিল রবসন রবিনহোকে। সেই চোট কতটা গুরুতর সেটা জানতেই অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন মোহনবাগান সুপার জায়েন্ট সমর্থকরা। ওড়িশা এফসি-র বিরুদ্ধে ম্যাচে কি খেলবেন তিনি?


ম্যাচের মাঝে চোট পেয়েছিলেন রবসন। ২ গোলের পর তাঁকে তুলে নিতে হয়েছিল। তবে ম্যাচের সেরা রবসন ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এসে জানালেন, কাফ মাসলে একটা ব্যথা এখনও আছে। আশা করছেন ঠিক হয়ে যাবেন, পরের ম্যাচে খেলতে পারবেন। গোল পেয়ে খুশি রবসন। বলেন, ‘‌ গোল পেলে সবসময়ই ভাল লাগে। মরশুমের শুরুতে ফিট ছিলাম না। এখন পুরো ফিট। কোচ লোবেরা আমার ওপর আস্থা রাখছেন। সতীর্থদের সহযোগিতা পাচ্ছি মাঠে খেলার সময়। লক্ষ্য থাকবে পরের ম্যাচগুলোতেও জয় পাওয়া, আর ট্রফি জেতাক রাস্তা মসৃণ করতে।’‌


ম্যাচ শেষে তিনি উন্নতি প্রসঙ্গে তিনি জানান, দলে যোগ দেওয়ার পর থেকে কঠোর পরিশ্রম করেছেন। "জিমে এবং অনুশীলনে অনেক পরিশ্রম করেছি। এখন আমি পুরোপুরি ফিট এবং দলের জন্য সেরাটা দিতে প্রস্তুত।" গোল উদযাপনের সময় পেশীতে সামান্য টান অনুভব করলেও তিনি খেলা চালিয়ে যান। "দলকে সাহায্য করাই আমার দায়িত্ব। অস্বস্তি আছে, তবে দ্রুত সুস্থ হয়ে উঠব," বলেন তিনি। বলেন, "আমার গোলের থেকেও দলের তিন পয়েন্ট পাওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সোজা কথা, আমরা লিগটা জিততে চাই, তাই প্রতিটি ম্যাচ আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ।"

নিজের ফিটনেস ও পারফরম্যান্সের উন্নতি প্রসঙ্গে তিনি জানান, দলে যোগ দেওয়ার পর থেকে কঠোর পরিশ্রম করেছেন। "জিমে এবং অনুশীলনে অনেক পরিশ্রম করেছি। এখন আমি পুরোপুরি ফিট এবং দলের জন্য সেরাটা দিতে প্রস্তুত।" গোল উদযাপনের সময় পেশীতে সামান্য টান অনুভব করলেও তিনি খেলা চালিয়ে যান। "দলকে সাহায্য করাই আমার দায়িত্ব। অস্বস্তি আছে, তবে দ্রুত সুস্থ হয়ে উঠব," বলেন তিনি

Advertisement

POST A COMMENT
Advertisement