Mohun Bagan New Coach: মোহনবাগানের কোচ হচ্ছেন প্যানাজিওটিস দিলম্পেরিস? ময়দানে জল্পনা তুঙ্গে

মোহনবাগান সুপার জায়েন্টের পরবর্তী হেড কোচের দায়িত্ব নিতে চলেছেন প্যানাজিওটিস দিলম্পেরিস? পঞ্জাব এফির প্রাক্তন এই কোচকে নিয়ে জল্পনা তুঙ্গে। এখনও সরকারিভাবে কোনও ঘোষণা হয়নি। তবে অনেকদিন ধরেই তাঁকে নিয়ে গুঞ্জন চলছিল। তবে সেটা সত্যি হবে কিনা তা সময় বলবে।

Advertisement
মোহনবাগানের কোচ হচ্ছেন প্যানাজিওটিস দিলম্পেরিস? ময়দানে জল্পনা তুঙ্গেদিলম্পেরিস

মোহনবাগান সুপার জায়েন্টের (Mohun Bagan Super Giant) পরবর্তী হেড কোচের দায়িত্ব নিতে চলেছেন প্যানাজিওটিস দিলম্পেরিস (Panagiotis Dilmperis)? পঞ্জাব এফির (Punjab FC) প্রাক্তন এই কোচকে নিয়ে জল্পনা তুঙ্গে। এখনও সরকারিভাবে কোনও ঘোষণা হয়নি। তবে অনেকদিন ধরেই তাঁকে নিয়ে গুঞ্জন চলছিল। তবে সেটা সত্যি হবে কিনা তা সময় বলবে। 

সার্জিও লোবেরার (Sergio Lobera) উত্তরসূরি খুঁজছিল মোহনবাগান। কারণ এটাই ছিল চুক্তি অনুযায়ী তাঁর শেষ মরসুম। আমেরিকার অধিনায়ক টমাস ডুলিকে কোচ হিসেবে চাইলেও, বাংলাদেশের জাতীয় দল এই স্প্যানিশ কোচের প্রতি আগ্রহ দেখিয়েছিল। তাই দিলম্পেরিসেই হয়ত ভরসা রাখছে সবুজ-মেরুন শিবির।

প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করার পর দিলম্পেরিস আনুষ্ঠানিকভাবে মেরিনার্স শিবিরে যোগ দেবেন। ৫১ বছর বয়সী এই কোচ ২০২৪ সাল থেকে পঞ্জাব দলের দায়িত্বে আছেন এবং গত মরসুমে তাদের এআইএফএফ সুপার কাপের সেমিফাইনালে নিয়ে যাওয়ার পাশাপাশি শেষ ম্যাচে লিগ শিরোপার খুব কাছাকাছি পৌঁছে দিয়েছিলেন। ইস্টবেঙ্গল জয় পেলেও, খুব দূরে ছিল না পঞ্জাব। এবার সেই দলের কোচ ফের মোহনবাগানকে শিরোপা জেতার লড়াইয়ে সাহায্য করতে চলেছেন বলেই সূত্রের খবর।

উয়েফা প্রো লাইসেন্স রয়েছে তাঁর। কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলার পাশাপাশি ৪-২-৩-১ ফর্মেশন ব্যবহার করেন দিলম্পেরিস। ২০২৭ সাল পর্যন্ত পঞ্জাব এফসি-র সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন তিনি। ফলে এই ট্রান্সফারের ব্যাপারে পঞ্জাব এফসি-রও সম্মতির ব্যাপার ছিল। ফলে মোহনবাগানকে কিছুটা কাটখড় পোড়াতে হয়েছে।

গ্রিক কোচ একা নন, গোটা টিম নিয়ে যোগ দিচ্ছেন মোহনবাগানে। এমনটাই সূত্রের খবর। সহকারী কোচ কনস্টান্টিনোস কাটসারাস এবং স্ট্রেথ ও কন্ডিশনিং কোচ পাপাইওনৌ ইওয়ানিসও আসছেন সবুজ-মেরুনকে ফের ভারত সেরা করার লক্ষ্যে।

গত মরসুমে আইএসএল- এ গোল পার্থক্যে রানার্স হয়েছিল মোহনবাগান। যা সাম্প্রতিক সময় দেখা যায়নি। ২০২৫-২৬ মরসুম জুড়ে ধারাবাহিকতার অভাবে ভুগিয়েছে মোহনবাগানকে। সুপার কাপ থেকে বিদায়ের পর তাঁরা হোসে ফ্রান্সিসকো মলিনার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এবং গোটা মরসুম শেষে লোবেরাকেও বিদায় জানায়।

Advertisement

POST A COMMENT
Advertisement