Mohun Bagan: লিগ জেতার পরেই ঘর ভাঙছে ইস্টবেঙ্গলের, একসঙ্গে ৩ তারকাকে টার্গেট মোহনবাগানের

আইএসএল জিতে উৎসবে মাতোয়ারা ইস্টবেঙ্গল। পাড়ায় পাড়ায় বিজয় মিছিলের প্রস্তুতি নিচ্ছেন গাল-হলুদ সমর্থকরা। এরই মধ্যে নিঃশব্দে ঘর গোছানো শুরু করে দিল মোহনবাগান সুপার জায়েন্ট। ইস্টবেঙ্গলের সায়ন বন্দোপাধ্যায়কে তুলে নিল সবুজ-মেরুন টিম ম্যানেজমেন্ট। সূত্রের খবর, পড়শি ক্লাবের বড় প্রস্তাবে সাড়া দিয়ে ইতিমধ্যেই প্রি-কন্ট্রাক্টে সই করে দিয়েছেন বঙ্গসন্তান। দীর্ঘমেয়াদি চুক্তিতেই গঙ্গাপাড়ের ক্লাবে নৌকা ভেড়ালেন সায়ন।

Advertisement
লিগ জেতার পরেই ঘর ভাঙছে ইস্টবেঙ্গলের, একসঙ্গে ৩ তারকাকে টার্গেট মোহনবাগানেরDerby

আইএসএল জিতে উৎসবে মাতোয়ারা ইস্টবেঙ্গল। পাড়ায় পাড়ায় বিজয় মিছিলের প্রস্তুতি নিচ্ছেন গাল-হলুদ সমর্থকরা। এরই মধ্যে নিঃশব্দে ঘর গোছানো শুরু করে দিল মোহনবাগান সুপার জায়েন্ট। ইস্টবেঙ্গলের সায়ন বন্দোপাধ্যায়কে তুলে নিল সবুজ-মেরুন টিম ম্যানেজমেন্ট। সূত্রের খবর, পড়শি ক্লাবের বড় প্রস্তাবে সাড়া দিয়ে ইতিমধ্যেই প্রি-কন্ট্রাক্টে সই করে দিয়েছেন বঙ্গসন্তান। দীর্ঘমেয়াদি চুক্তিতেই গঙ্গাপাড়ের ক্লাবে নৌকা ভেড়ালেন সায়ন।

বছর তিনেক আগে কালীঘাট এমএস থেকে ইস্টবেঙ্গলে সই করেছিলেন সায়ন। কার্লেস কুয়াদ্রাতের কোচিংয়ে বেশ নজরও কাড়েন আসানসোলের উইং-হাফ। ডার্বিতে মোহনবাগানের দিমিত্রি পেত্রাতোসের সঙ্গে সায়নের বাকবিতণ্ডার মুহূর্ত সোশ্যাল সাইটে ভাইরাল। এমনকী, কল্যাণীতে ঘরোয়া লিগের ডার্বিতে, মোহনবাগানের বিরুদ্ধে দুরন্ত গোলও ছিল তাঁর। তবে অস্কার জমানায় সিনিয়র দলে সেভাবে সুযোগ পাননি সায়ন। ক্রমশই হতাশা বাড়ছিল। এই সুযোগে বাজিমাত করল মোহনবাগান। আসলে আগামী মরসুমে আইএসএলের পাশাপাশি ঘরোয়া লিগেও ভালো ফল করতে মরিয়া মোহনবাগান। ঢেলে সাজানো হচ্ছে স্কোয়াড। শোনা যাচ্ছে, ইস্টবেঙ্গলের কেরালাইট ফুটবলার জেসিন টিকের দিকেও নজর রয়েছে সবুজ-মেরুন ব্রিগেডের। জেসিনের সঙ্গে ইস্টবেঙ্গলের চুক্তি শেষ। পাশাপাশি শ্যামল বেসরাও ক্লাব ছাড়তে পারেন বলে মনে করা হচ্ছে।

সেক্ষেত্রে কলকাতা লিগের আগে ফের দল গঠনে মন দিতে হবে লাল-হলুদ শিবিরকে। কলকাতা লিগের আগে একের পর এক তারকা ফুটবলারকে সই করিয়ে মোহনবাগান কলকাতা লিগ নিজেদের দখলে আনতে চাইছে। কারণ এ মরসুমে তাঁরা একটাও ট্রফি ঘরে তুলতে পারেনি। পরের মরসুমে সেই ট্রফি খরা কাটাতে মরিয়া সবুজ-মেরুন ব্রিগেড।

এ মরসুমে বেশিরভাগ ম্যাচে পরিবর্ত হিসেবে দলে থাকলেও সায়ন সেভাবে নামার সুযোগ পাননি। যদিও কলকাতা লিগে চুটিয়ে খেলেছেন বাঙালি তারকা। তবে আইএসএল-এ আরও বেশি খেলার সুযোগ পেতে মোহনবাগানে সই করার সিদ্ধান্ত নিলেন সায়ন। এমনটাই মনে করা হচ্ছে। এর সঙ্গে শ্যামল বেসরার মতো স্ট্রাইকার ও জেসিন টিকেও যদি মোহনবাগানে চলে যান, তা হলে সবুজ-মেরুন শিবির যে বিরাট শক্তিশালি হয়ে মাঠে নামবে তা বলাই যায়। 

Advertisement

POST A COMMENT
Advertisement