Mohun Bagan: মরসুমের প্রথম প্র্যাকটিসে নেই সাহাল, ডুরান্ডের পরস্তুতি শুরু মোহনবাগানের

সহকারী কোচ বাস্তব রায়ের তত্ত্বাবধানে ডুরান্ড কাপের প্রস্তুতি শুরু করে দিল মোহনবাগান সুপার জায়েন্ট। বৃহস্পতিবার সিনিয়র দলের যে সমস্ত ভারতীয় প্লেয়াররা রয়েছেন তারা প্রত্যেকেই এসেছিলেন। শুধুমাত্র সাহাল আব্দুল সামাদ তিনি কিন্তু আজকে অনুশীলনে আসেননি। কী কারণে আসেননি তা এখন পর্যন্ত জানা যায়নি।

Advertisement
মরসুমের প্রথম  প্র্যাকটিসে নেই সাহাল, ডুরান্ডের পরস্তুতি শুরু মোহনবাগানেরমোহনবাগান

সহকারী কোচ বাস্তব রায়ের তত্ত্বাবধানে ডুরান্ড কাপের প্রস্তুতি শুরু করে দিল মোহনবাগান সুপার জায়েন্ট। বৃহস্পতিবার সিনিয়র দলের যে সমস্ত ভারতীয় প্লেয়াররা রয়েছেন তারা প্রত্যেকেই এসেছিলেন। শুধুমাত্র সাহাল আব্দুল সামাদ তিনি কিন্তু আজকে অনুশীলনে আসেননি। কী কারণে আসেননি তা এখন পর্যন্ত জানা যায়নি।

মাঠে নামেননি দুই ফুটবলার
অন্যদিকে আশিস রাই এবং আপুইয়া রালতে দলের সঙ্গে মাঠে উপস্থিত থাকলেও, অনুশীলনে নামেননি। জিম সেশন করেই কাটিয়েছেন আশিস রাই, অন্যদিকে আপুইয়া অনুশীলনে নামলেও পরে তিনি কিছুটা সময় পরে বেরিয়ে যান। সামনেই ডুরান্ড কাপ রয়েছে। সেই কথা মাথায় রেখে সিনিয়র দল তারা অনুশীলনে নামে। 

হালকা অনুশীলন সারেন মোহনবাগান ফুটবলাররা
প্রথমদিন হওয়ায় খুব একটা কঠোর অনুশীলন হয়নি। প্রথমে তারা নিজেদের মধ্যে পাসিং এবং স্ট্রেচিং, ওয়ার্ম আপ করার পর ছোট করে একটি জায়গা করে সিনিয়র দলের মধ্যে কিছু ফুটবলারকে বিব পরিয়ে এবং কিছু ফুটবলারকে জার্সিতে রেখেই একটা ম্যাচ প্র্যাকটিস করানো হয়। এরপর এক ঘণ্টার কিছু সময় বেশি অনুশীলন হয়।

আসলে ডুরান্ড কাপ এবার খুব গুরুত্বপূর্ণ মোহনবাগানের জন্য। কারণ মরসুমের শুরুতে ডার্বি ম্যাচের মতো মর্যাদার লড়াইয়ে নামতে হবে। বিপক্ষ দল ইস্টবেঙ্গলের ডাগ আউটে ভারতে অন্যতম সফল কোচ আন্তনিও লোপেজ হাবাস। ফলে চাপ থাকবেই। সেই কারণেই প্রস্তুতি ভাল করে সারতে চায় সবুজ-মেরুন। 

কলকাতা লিগের সূচি জানায়নি আইএফএ
অন্যদিকে এখনও ঘোষণা হয়নি কলকাতা লিগের তারিখ। ফলে দল নিয়ে সমস্যায় বাস্তবরা। পরিকল্পনা ছিল, রোটেশন করে সিনিয়র দল ও রিজার্ভ দলের ফুটবলারদের খেলানো হবে। তবে ডুরান্ডের সূচি দিয়ে দেওয়ায়, কলকাতা লিগের রিজার্ভ দল থেকে একাধিক ফুটবলারকে ছাড়তে হচ্ছে সিনিয়র দলের জন্য। এবারে মোহনবাগান কলকাতা লিগ জেতার জন্য বাড়তি আগ্রহ নিয়ে ঝাঁপাচ্ছে। যা বিগত বেশ কিছু বছরে দেখা যায়নি। অন্যদিকে ডুরান্ড কাপেও শক্তশালি দল নামাতে মরিয়া মোহনবাগান।   

Advertisement

POST A COMMENT
Advertisement