Mohun Bagan: একাই ৪ গোল, ইস্টবেঙ্গলকে গুরুত্বই দিচ্ছেন না মোহনবাগানের ম্যাকলরেন

মোহনবাগানের জার্সিতে ফের স্বমহিমায় জ্বলে উঠলেন অস্ট্রেলিয়ান স্ট্রাইকার জেমি ম্যাকলারেন। একাই প্রতিপক্ষের জালে বল জড়ালেন চার-চারবার। নিজের এমন বিধ্বংসী পারফরম্যান্সে উচ্ছ্বসিত হলেও, চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল বা লিগের অন্য কোনও দল নিয়ে মাথা ঘামাতে একেবারেই রাজি নন মোহনবাগানের এই গোলমেশিন। তাঁর পুরো ফোকাস এখন শুধুমাত্র নিজের দল এবং ট্রফির দিকে।

Advertisement
একাই ৪ গোল, ইস্টবেঙ্গলকে গুরুত্বই দিচ্ছেন না মোহনবাগানের ম্যাকলরেনজেমি ম্যাকলরেন

মোহনবাগানের জার্সিতে ফের স্বমহিমায় জ্বলে উঠলেন অস্ট্রেলিয়ান স্ট্রাইকার জেমি ম্যাকলারেন। একাই প্রতিপক্ষের জালে বল জড়ালেন চার-চারবার। নিজের এমন বিধ্বংসী পারফরম্যান্সে উচ্ছ্বসিত হলেও, চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল বা লিগের অন্য কোনও দল নিয়ে মাথা ঘামাতে একেবারেই রাজি নন মোহনবাগানের এই গোলমেশিন। তাঁর পুরো ফোকাস এখন শুধুমাত্র নিজের দল এবং ট্রফির দিকে।

ম্যাচ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ম্যাকলারেন তাঁর সাফল্যের কৃতিত্ব ভাগ করে নিয়েছেন সতীর্থদের সঙ্গে। তিনি বলেন, 'আমি ততটাই ভালো খেলতে পারি, যতটা আমার পিছনের খেলোয়াড়রা আমাকে সাহায্য করে।' সতীর্থদের প্রশংসা করে তিনি আরও জানান, 'শুভাশিস অসাধারণ একটা ক্রস বাড়িয়েছে যেখান থেকে আমি হেডে গোল করেছি। এছাড়া লিস্টন আজ আমাকে দুটো দারুণ অ্যাসিস্ট করেছে। নিমিত্রি, জেসন, মনবীর সবার সঙ্গে আমার বোঝাপড়া খুব ভালো হচ্ছে।'

দলের আক্রমণাত্মক ফুটবলের কথা বলতে গিয়ে ম্যাকলারেন মনে করিয়ে দেন যে মোহনবাগান শেষ দুই ম্যাচে মোট ১০টি গোল করেছে। দলের রক্ষণ নিয়ে সমালোচনা হলেও, তিনি মনে করেন যে বেশি গোল করার ক্ষমতাই তাঁদের সবচেয়ে বড় শক্তি।

অন্যান্য দলের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন কর হলে তিনি অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে উত্তর দেন, 'আমরা এখন লিগ টেবিলের এক নম্বরে আছি এবং সেখানেই থাকতে চাই। ইস্টবেঙ্গল বা অন্য কোনো দল নিয়ে যে আলোচনা বা শোরগোল হচ্ছে, তা নিয়ে আমরা মাথা ঘামাই না। আমাদের লক্ষ্য শুধু নিজেদের খেলায় ফোকাস করা।'

এক ম্যাচে চার গোল করা ম্যাকলারেনের পেশাদার কেরিয়ারে এটি দ্বিতীয় সেরা পারফরম্যান্স। এর আগে মেলবোর্ন ডার্বিতে তিনি এক ম্যাচে ৫ গোল করেছিলেন। তবে মোহনবাগানের জার্সিতে নিজের এই প্রথম হ্যাটট্রিক এবং চার গোল করার রাতটি তাঁর কাছে অত্যন্ত আবেগের।
এই পারফরম্যান্স তিনি তাঁর সদ্য প্রয়াত কাকাকে উৎসর্গ করেছেন। আবেগপ্রবণ ম্যাকলারেন বলেন, 'এই সপ্তাহেই আমেরিকায় আমার কাকা মারা গিয়েছেন। প্রথম গোলটা করার পর আমি আকাশের দিকে আঙুল তুলে গোলটা তাঁকেই উৎসর্গ করেছি। পাশাপাশি আমাদের যে সমর্থকরা এতদিন ধরে আমার এমন একটা পারফরম্যান্স দেখার অপেক্ষায় ছিলেন, তাঁদেরকেও এই সাফল্য উৎসর্গ করছি।'

Advertisement

ম্যাকলারেনের পরবর্তী লক্ষ্য এখন অ্যাওয়ে ম্যাচে শক্তিশালী বেঙ্গালুরুর বিরুদ্ধে জয় তুলে নেওয়া। সব মিলিয়ে, মোহনবাগানের জার্সিতে নিজের জাত চেনাচ্ছেন এই তারকা স্ট্রাইকার, যা সবুজ-মেরুন সমর্থকদের জন্য এক বিরাট স্বস্তির খবর। লিগ টেবিলের শীর্ষে থাকা মোহনবাগান যে ম্যাকলারেনের ছন্দে ফেরার পর আরও ভয়ঙ্কর হয়ে উঠবে, তা বলাই বাহুল্য।

POST A COMMENT
Advertisement