Mohun Bagan: মিগুয়েলের পর ছাংতেও মোহনবাগানে, টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

ভারতীয় ফুটবলের দলবদলের বাজারে বড়সড় চমক দিল মোহনবাগান সুপার জায়েন্ট। ইস্টবেঙ্গল থেকে মিগুয়েল ফিগুয়েরাকে সই করানোর পর মুম্বই সিটি এফসি-র অধিনায়ক তথা ভারতের অন্যতম সেরা উইঙ্গার লালিয়ানজুয়ালা ছাংতে-কে সই করাতে চলেছে সবুজ-মেরুন শিবির। সূত্র মারফত জানা গিয়েছে, প্রায় ৬.২ কোটি টাকার বিনিময়ে তিন বছরের চুক্তিতে তিনি কলকাতায় আসছেন।

Advertisement
মিগুয়েলের পর ছাংতেও মোহনবাগানে, টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন লালরিনজুয়ালা ছাংতে

ভারতীয় ফুটবলের দলবদলের বাজারে বড়সড় চমক দিল মোহনবাগান সুপার জায়েন্ট। ইস্টবেঙ্গল থেকে মিগুয়েল ফিগুয়েরাকে সই করানোর পর মুম্বই সিটি এফসি-র অধিনায়ক তথা ভারতের অন্যতম সেরা উইঙ্গার লালিয়ানজুয়ালা ছাংতে-কে সই করাতে চলেছে সবুজ-মেরুন শিবির। সূত্র মারফত জানা গিয়েছে, প্রায় ৬.২ কোটি টাকার বিনিময়ে তিন বছরের চুক্তিতে তিনি কলকাতায় আসছেন।

চুক্তির মেয়াদ আরও এক বছর বাকি থাকা সত্ত্বেও, দলের বেতনের বোঝা কমাতে মুম্বই সিটি তাঁকে ফ্রি ট্রান্সফারে ছেড়ে দিয়েছে। ট্রান্সফার ফি ছাড়া ভারতের অন্যতম সেরা তারকাকে দলে নেওয়া মোহনবাগানের জন্য কার্যত মাস্টারস্ট্রোক। ছাংতে আইএসএল-এর ইতিহাসে অন্যতম ধারাবাহিক পারফর্মার। মুম্বইয়ের হয়ে লিগ শিশু এবং আইএসএল কাপ জয়ে তাঁর বড় ভূমিকা ছিল। ছাংতে তাঁর কেরিয়ারে ২৩৭টি ম্যাচে ৬৩টি গোল এবং ২৯টি অ্যাসিস্ট করেছেন।

নতুন গ্রিক কোচ পানাগিওটিস ডিলমপেরিসের অধীনে আসন্ন ২০২৬-২৭ মরশুমের জন্য দল ঢেলে সাজাচ্ছে মোহনবাগান। অভিজ্ঞ এই উইঙ্গারের অন্তর্ভুক্তি সবুজ-মেরুনের আক্রমণভাগকে যে আরও ভয়ংকর করে তুলবে, তা আর বলার অপেক্ষা রাখে না। বেশ কয়েক সপ্তাহ ধরে ছাংতে'কে পেতে আসরে নেমেছিল দু'বারের আইএসএল জয়ীরা ৷ মুম্বই'য়ের সঙ্গে জাতীয় দলের তারকা আরও একবছর চুক্তিবদ্ধ ছিলেন ৷ কিন্তু সিটি গ্রুপের হাত মাথার উপর থেকে সরে যাওয়ায় আর্থিকভাবে এখন দুর্বল 'আইল্য়ান্ডার্স' ৷ তাই ছাংতে'কে মোহনবাগানের হাতে তুলে দিতে সবরকম পথই খোলা রেখেছিল মুম্বই সিটি এফসি ৷

শেষমেশ চুক্তি ভঙ্গ করে তারকা উইঙ্গার'কে ফ্রি-ফুটবলার হিসেবে ছেড়ে দিল তারা ৷ অর্থাৎ, ছাংতে'কে পেতে কোনও ট্রান্সফার-ফি খরচ করতে হল না সবুজ-মেরুন'কে ৷ ছ'কোটিরও বেশি অর্থে তিনবছরের জন্য তাঁকে সই করাল ট্রান্সফার মার্কেটে সবচেয়ে সক্রিয় থাকা মোহনবাগান ৷ আনুষ্ঠানিক ঘোষণা না-এলেও বিভিন্ন রিপোর্ট মোতাবেক চুক্তি চূড়ান্ত ৷ খুব শীঘ্রই মেগাস্টারের আগমনও ঘোষণা করে দেবে মোহনবাগান ৷

এদিকে চুক্তি চূড়ান্ত হওয়ার সঙ্গে সঙ্গেই ছাংতে'কে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাল মুম্বই সিটি এফসি ৷ গত সাড়ে চার বছরে আইল্যান্ডার্সের হয়ে আইএসএল কাপ এবং শিল্ড সবই জিতেছেন ছাংতে ৷ মুম্বই এক বিবৃতিতে লিখেছে, 'এই সিদ্ধান্ত গ্রহণ করাটা মোটেই সহজ ছিল না ৷ তবে ক্লাবের দীর্ঘমেয়াদি আর্থিক স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত শেষমেশ গৃহিত হয়েছে ৷' তবে হাতের চোটের কারণে ২৩ জুলাই থেকে শুরু হতে চলা ডুরান্ডের শুরু থেকে ছাংতে'কে পাচ্ছে না বাগান ৷ জুলাইয়ের শেষদিকে সম্ভবত দলের সঙ্গে যোগ দেবেন তিনি ৷
 

Advertisement

POST A COMMENT
Advertisement