মোহনবাগান ক্যাপ্টেন শুভাশিস বসুমোহনবাগান সুপার জায়েন্টের (Mohun Bagan Super Giant) কোচ কে হবেন তা নিয়ে জল্পনা অব্যহত। ফের শোনা গিয়েছিল আন্তনিও লোপেজ হাবাসের (Antonio Lopez Habas) নাম। তবে সূত্রের খবর, তিনি কোচ নন, টেকনিক্যাল ডিরেক্টর হতে পারেন। বেশ কয়েকজনের সঙ্গেই কথাবার্তা বলেছে সুপার জায়েন্ট ম্যানেজমেন্ট। সেই তালিকায় নানা বড় নাম থাকলেও, উঠে আসছে একটা বড় নাম। কে তিনি? সেটাই এখজন মোহন জনতার মনে বড় প্রশ্ন।
কে হতে পারেন মোহনবাগানের কোচ?
পঞ্জাব এফসি-র ঘর ভেঙে আগেই জেলজোকোভিককে সই করিয়ে ফেলেছে মোহনবাগান। আর সূত্রের খবর, এবার পানাজিওটিস ডিলম্পেরিসকে কোচ করতে চলেছে সবুজ-মেরুন ক্লাব। পঞ্জাবকে একের পর এক ধাক্কা দিচ্ছে কলকাতার জায়েন্টরা। গ্রীসের এই কোচের UEFA A লাইসেন্স আছে। ৫১ বছত বয়সী এই প্রাক্তন ফুটবলারের কোচিং কেরিয়ার বেশ চমকপ্রদ। ২০১১ থেকে নানা দেশের নানা ক্লাবে কোচিং করিয়েছেন এই গ্রীক কোচ। এর আগে ফুটবলার হিসেবে গ্রীসের চার ক্লাবে খেলেছেন পানাজিওটিস।
ভারতে কোচ হিসেবে ৪৯টা ম্যাচে দায়িত্ব পালন করেছেন পানাজিওটিস। গত মরসুমে ২০টা ম্যাচে ডাগ আউটে ছিলেন তিনি। মোহনবাগান দলে তিনি এলে তাঁর সঙ্গে হাবাসের কেমিস্ট্রি কেমন হয় সেটা দেখার।
টম অলড্রেড দল ছাড়তেই বড় ঘোষণা
বসিনিয়া হারজেগোেভনিয়া জাতীয় দলে খেলা ফুটবলার সামীর জেলজোকোভিক (Samir Zeljkovic) এবার খেলবেন সবুজ মেরুন জার্সিতে। সদ্য সমাপ্ত ইন্ডিয়ান সুপার লিগে (Indian Super League) পঞ্জাব এফ সি-র (Punjab FC) জার্সিতে দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছিলেন এই ফুটবলার। মূলত সেন্ট্রাল ডিফেন্সিভ মিডিও হলেও স্টপার পজিশনেও খেলতে পারেন সামীর। মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) তারকা সমৃদ্ধ দলে তাঁকে নেওয়ার অন্যতম কারণ হল তাঁর দুটি পজিশনে সমানতালে খেলার অভিজ্ঞতা।
ছয় ফুট উচ্চতার আঠাশ বছর বয়সী সামীর হঠাৎ হঠাৎ উঠে গিয়ে আক্রমণভাগকে সাহায্য করতেও সিদ্ধহস্ত। বসনিয়া প্রিমিয়ার লিগ বা উজবেকিস্তানের যে লিগে যখন খেলেছেন তখনই গোল করেছেন এবং করিয়েছেন। সদ্য সমাপ্ত জাতীয় লিগেও দুটি গোল করার পাশাপাশি তিনটি গোলের বলও বাড়িয়েছেন সামীর।