Mohun Bagan: ISL শুরুর আগেই খারাপ খবর মোহনবাগানে, ছিটকে গেলেন তারকা ডিফেন্ডার

আইএসএল শুরুর আগে সমস্যায় মোহনবাগান সুপার জায়েন্ট। চোট পেয়ে গোটা মরসুমের জন্য ছিটকে গিয়েছেন আশিস রাই। হাঁটুতে চোট লেগেছে তাঁর। সূত্রের খবর, শুক্রবার তাঁর অপারেশনও হয়েছে। আশিস ছিটকে গেলেও হুঙ্কার সের্জিও লোবেরার গলায়। তারাই এ দেশের সেরা ক্লাব বলে দাবি মোহনবাগান কোচের।

Advertisement
ISL শুরুর আগেই খারাপ খবর মোহনবাগানে, ছিটকে গেলেন তারকা ডিফেন্ডারমোহনবাগান

আইএসএল শুরুর আগে সমস্যায় মোহনবাগান সুপার জায়েন্ট। চোট পেয়ে গোটা মরসুমের জন্য ছিটকে গিয়েছেন আশিস রাই। হাঁটুতে চোট লেগেছে তাঁর। সূত্রের খবর, শুক্রবার তাঁর অপারেশনও হয়েছে। আশিস ছিটকে গেলেও হুঙ্কার সের্জিও লোবেরার গলায়। তারাই এ দেশের সেরা ক্লাব বলে দাবি মোহনবাগান কোচের।

দীর্ঘ টালবাহানার পরে লিগ শুরু হলেও সময় কম থাকার কারণে এবারে একটি মাত্র লেগেই অনুষ্ঠিত হবে ভারতীয় ফুটবলের 'নাম্বার ওয়ান' লিগ। আর দীর্ঘ অনিশ্চয়তার পরে বল মাঠে গড়ানোয় খুশি মোহনবাগান সুপার জায়েন্ট হেড কোচ সের্জিও লোবেরা। বাগান কোচ হয়ে বৃহস্পতিবার প্রথম সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন লোবেরা। সেখানেই প্রশ্নের উত্তরে বাগান কোচ বলেন, 'ভারতীয় ফুটবল একটা কঠিন সময় কাটিয়ে অবশেষে আবার আশার আলো দেখেছে। আমরা শুধুমাত্র এখন প্রথম ম্যাচটা ভাল খেলার দিকেই নিজেদের ফোকাস করছি। দলের ফুটবলাররা দীর্ঘদিন ধরে প্রাক মরসুমের প্রস্তুতি সারছে। তবে প্রতিযোগিতায় নামা অন্য এক অনুভূতি। শুরুতে সম্ভবত আমরা কেরালার মুখোমুখি হব। ওরা খুবই ভাল দল।'

মোহনবাগানের ঐতিহ্য এবং সমর্থকদের চাওয়া-পাওয়া নিয়েও যথেষ্ট ওয়াকিবহাল বাগান কোচ। দেশের অন্যতম সেরা ক্লাবে এসে তিনি চাপে আছেন কিনা এই প্রশ্নের উত্তরে লোবেরা বলেন, 'আমি জানি আমি কোথায় কোচিং করাতে এসেছি। মোহনবাগান একটা চ্যাম্পিয়ন ক্লাব। তাই আমার লক্ষ্যও এখানে দলকে আরও ট্রফি দেওয়া। এমন ঐতিহ্যবাহী ক্লাবে কোচিং করানোটাও একটা বাড়তি অনুপ্রেরণা।' পাশাপাশি দলের প্রথম একাদশ বেছে নেওয়া কঠিন বলে মেনে নিয়েও লোবেরা বলেন, 'আমাদের দলে এত ভাল ভাল ফুটবলার রয়েছে এবং তাদের যা অভিজ্ঞতা তাতে কাকে ছেড়ে কাকে খেলানো যায় সেই সিদ্ধান্ত নেওয়াটাও বেশ কঠিন। তবে আমি সেরা একাদশই মাঠে নামাব।' 

এছাড়াও চির প্রতিদ্বন্দী ইস্টবেঙ্গল নিয়ে প্রশ্ন করা হলে বাগান কোচ মুচকি হেসে বলেন, 'ডার্বি জিতলে অবশ্যই সমর্থকরা খুশি হয়। ওটা একটা স্পেশাল ম্যাচ। তাই ডার্বি জয়ের পাশাপাশি ট্রফিটাও জিততে চাই।'

Advertisement

POST A COMMENT
Advertisement