Pep Guardiola: ম্যাঞ্চেস্টার সিটিতে গোয়ার্দিওলা অধ্যায় শেষ? নয়া রিপোর্টে জল্পনা তুঙ্গে

গত কয়েক বছরে ম্যাঞ্চেস্টার সিটির সঙ্গে সমার্থক হয়ে গিয়েছিলেন কোচ পেপ গুয়ার্দিওলা। তাঁর পরিকল্পনার উপর ভর করেই ইউরোপের সব বড় কাপই জিতেছে সিটি। আর যতদূর খবর, এবার সেই সম্পর্কই ছিন্ন হতে চলেছে। রিপোর্ট অনুযায়ী, এটিহ্যাড স্টেডিয়ামে প্রিমিয়ার লিগ মরশুমের শেষ ম্যাচে অ্যাস্টন ভিলার বিরুদ্ধে নিজের বিদায়ের ঘোষণা করতে পারেন এই জনপ্রিয় স্প্যানিশ কোচ।

Advertisement
ম্যাঞ্চেস্টার সিটিতে গোয়ার্দিওলা অধ্যায় শেষ? নয়া রিপোর্টে জল্পনা তুঙ্গে পেপ গুয়ার্দিওলা
হাইলাইটস
  • গত কয়েক বছরে ম্যাঞ্চেস্টার সিটির সঙ্গে সমার্থক হয়ে গিয়েছিলেন কোচ পেপ গুয়ার্দিওলা
  • তাঁর পরিকল্পনার উপর ভর করেই ইউরোপের সব বড় কাপই জিতেছে সিটি
  • এবার সেই সম্পর্কই ছিন্ন হতে চলেছে

গত কয়েক বছরে ম্যাঞ্চেস্টার সিটির সঙ্গে সমার্থক হয়ে গিয়েছিলেন কোচ পেপ গুয়ার্দিওলা। তাঁর পরিকল্পনার উপর ভর করেই ইউরোপের সব বড় কাপই জিতেছে সিটি। আর যতদূর খবর, এবার সেই সম্পর্কই ছিন্ন হতে চলেছে। রিপোর্ট অনুযায়ী, এটিহ্যাড স্টেডিয়ামে প্রিমিয়ার লিগ মরশুমের শেষ ম্যাচে অ্যাস্টন ভিলার বিরুদ্ধে নিজের বিদায়ের ঘোষণা করতে পারেন এই জনপ্রিয় স্প্যানিশ কোচ।

দ্য অ্যাথলেটিকের রিপোর্ট অনুযায়ী, ২০২৪ সালের নভেম্বরে চুক্তি বেড়েছিল পেপের। বর্তমানে গুয়ার্দিওলার চুক্তির মেয়াদ ২০২৭ পর্যন্ত। তবে চুক্তি নবীকরণের পরেও গত কয়েক মাস ধরে তাঁর ভবিষ্যৎ নিয়ে জল্পনা তরি হয়েছিল। এই বিদায় যদি সত্যি হয়, তবে ইংল্যান্ডের ফুটবল ইতিহাসের অন্যতম সফল কোচিং অধ্যায়ের ইতি ঘটবে বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।

কবে কাজ শুরু করেন পেপ?
২০১৬ সালের ফেব্রুয়ারিতে পেপ তিন বছরের চুক্তিতে ম্যাঞ্চেস্টার সিটিতে যোগ দেন। তিনি ২০১৬-১৭ মরশুমের আগে ম্যানুয়েল পেলাগরিনির জায়গা নেন। যদিও প্রথম মরশুমে কোনও ট্রফি না পাননি তিনি। আর সেটাই ছিল তাঁর কোচিং কেরিয়ারের একমাত্র ট্রফিহীন বছর।

তবে প্রথম বছরের ট্রফির খড়ার কাটিয়ে উঠতে সময় নেননি পেপ। গুয়ার্দিওলার অধীনে ম্যানচেস্টার সিটি ইংল্যান্ডের ঘরোয়া ফুটবলে নতুন আধিপত্য গড়ে তোলে। ২০১৭-১৮ মরশুমে দলটি প্রথম প্রিমিয়ার লিগ ক্লাব হিসেবে ১০০ পয়েন্ট স্পর্শ করে। সেই মরশুমে রেকর্ড ১০৬ গোল করে দলটি।

এরপর একের পর এক নজির গড়েছে সিটি। ২০২২-২৩ মরশুমে ম্যাঞ্চেস্টার ইংল্যান্ডের দ্বিতীয় ক্লাব হিসেবে ঐতিহাসিক ট্রেবল জেতে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ১৯৯৮-৯৯ মরশুমের পর সিটিই একমাত্র ক্লাব, যারা একই মরশুমে প্রিমিয়ার লিগ, এফএ কাপ এবং ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ জিতে নেয়।

এরপর ২০২৩-২৪ মরশুমে টানা চারবার লিগ জিতে ইংল্যান্ডের ইতিহাসে প্রথম দল হিসেবে নতুন রেকর্ড গড়ে ম্যানচেস্টার সিটি।

প্রসঙ্গত, এই সম্ভাব্য বিদায়ের সময়েই প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভঙ্গের ১১৫টিরও বেশি অভিযোগ নিয়ে তদন্ত চলছে। যদিও ম্যাঞ্চেস্টার সিটি এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। এমনকী একাধিক মামলার নিষ্পত্তি এখনও হয়নি।

Advertisement

এ দিকে, গুয়ার্দিওলার উত্তরসূরি হিসেবে এগিয়ে রয়েছেন চেলসির প্রাক্তন কোচ এনজো মারেস্কা। চার মাস আগে চেলসি ছাড়া মারেস্কা ইতিমধ্যেই ম্যানচেস্টার সিটির কোচিং কাঠামোর সঙ্গে পরিচিত। ২০২০-২১ মরশুমে তিনি সিটির অনূর্ধ্ব ২১ দলের কোচ ছিলেন। ২০২২ সালে গুয়ার্দিওলার প্রথম দলের কোচিং স্টাফে যোগ দেন।


 

POST A COMMENT
Advertisement