বিশ্ব ফুটবলের তারকার সঙ্গে বলিউড নায়িকা প্রেম করছেন? জোর গুঞ্জন

মরোক্কর ফুটবলার আশরাফ হাকিমির সঙ্গে ডেট করছেন বলিউড তারকা নোরা ফতেহি। নৃত্যশিল্পী-অভিনেত্রী আফ্রিকান কাপ অফ নেশনস ম্যাচ দেখতে মরক্কো যাওয়ার করার সময় থেকেই গুঞ্জন শুরু হয়েছিল। নোরা এবং হাকিমি তাদের সম্পর্ক সামনে না আনলেও, মরক্কোর তারকা ফুটবলারের সঙ্গে বলিউড তারকার এই সম্পর্ক নিয়ে বেশ আলোড়ন চলছে ফুটবল মহলে। 

Advertisement
বিশ্ব ফুটবলের তারকার সঙ্গে বলিউড নায়িকা প্রেম করছেন? জোর গুঞ্জনআসরাফ হাকিমি ও নোরা ফতেহি

মরোক্কর ফুটবলার আশরাফ হাকিমির সঙ্গে ডেট করছেন বলিউড তারকা নোরা ফতেহি। নৃত্যশিল্পী-অভিনেত্রী আফ্রিকান কাপ অফ নেশনস ম্যাচ দেখতে মরক্কো যাওয়ার করার সময় থেকেই গুঞ্জন শুরু হয়েছিল। নোরা এবং হাকিমি তাদের সম্পর্ক সামনে না আনলেও, মরক্কোর তারকা ফুটবলারের সঙ্গে বলিউড তারকার এই সম্পর্ক নিয়ে বেশ আলোড়ন চলছে ফুটবল মহলে। 

কিছুদিন আগেই মরক্কো বেড়াতে গিয়েছিলেন নোরা। সেখানে আফ্রিকান কাপ অব নেশন ফুটবল ম্যাচ দেখতে যান তিনি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা গিয়েছে, আশরাফ হাকিমির খেলা দেখে ক্রমাগত উৎসাহ দিচ্ছিলেন নোরা। নোরার উচ্ছ্বাস নজর এড়ায়নি নেটিজেনদের।তার পরেই জল্পনা-কল্পনার শুরু। প্রেমে পড়েছেন নোরা ফাতেহি! নোরা মরক্কোয় ফুটবল ম্যাচ দেখতে যাওয়ায় সবারই চোখ কপালে উঠেছে। আগেই শোনা যাচ্ছিল, এক ফুটবলারের সঙ্গে তিনি প্রেম করছেন। অনুমান, মরক্কোর ফুটবলার আশরফ হাকিমির সঙ্গেই প্রেম করছেন তিনি।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nora Fatehi (@norafatehi)

বর্তমানের প্রথম সারির ফুটবলতারকাদের মধ্যে আশরফ অন্যতম। অন্য দিকে কয়েকটি মিউজিক ভিডিওর মাধ্যমে নোরারও আন্তর্জাতিক পরিচিতি তৈরি হয়েছে। গত বছরই আমেরিকার ছোট পর্দার অনুষ্ঠান ‘দ্য জিম্মি ফ্যালন শো’-তে কাজ শুরু করেছেন নোরা। কিছু দিন আগে ফরাসি ডিজে ডেভিড গেট্টার সঙ্গেও একটি কাজ করেছেন নোরা।

বলিউডে নোরার এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে বলেছেন, 'নোরা মরক্কোয় ফুটবল ম্যাচ দেখতে যাওয়ায় সকলেরই চোখ কপালে উঠেছে। আগেই শোনা যাচ্ছিল, এক ফুটবলারের সঙ্গে তিনি প্রেম করছেন। সেই জল্পনাই এ বার আরও ঘনীভূত হল। অনুমান, মরক্কোর ফুটবলার আশরফ হাকিমির সঙ্গেই প্রেম করছেন তিনি। এই বিষয়ে, নোরা বা আশরফ কেউই কিছু বলেননি যদিও। কিন্তু নোরার ছবিতে আশরফের প্রতিক্রিয়াই অনেক কিছু স্পষ্ট করে দিয়েছে।'

Advertisement

দু'জনেই মরক্কোন। এই মুহূর্তে বিশ্বের সেরা পাঁচ ফুটবলারদের মধ্যে অন্যতম হাকিমি। অন্যদিকে মিউজিক নিয়ে নিজেকে আন্তর্জাতিক মঞ্চে মেলে ধরতে চাইছেন নোরা। এমন সময় তাঁর ফুটবল স্টেডিয়ামে উপস্থিতি প্রশ্ন তুলেছে। দেশের জয়ের জন্য তাঁর প্রার্থনার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেই ম্যাচ জিতে সেমিফাইনালে যায় মরক্কো। নোরার ম্যাচ পোস্টে লাইক করেন হাকিমি। সেখান থেকেই জল্পনার সূত্রপাত। তবে সম্পর্ক নিয়ে কোনও মন্তব্য করেননি দুই তারকা। সবটাই এখনও গুঞ্জনের পর্যায়। তবে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা চলছে। 

POST A COMMENT
Advertisement