Mohun Bagan: রবসনের চোটেই হোঁচট খেতে হল মোহনবাগানকে, ম্যাচ ড্র করে হতাশ লোবেরা

বেঙ্গালুরুর ঘরের মাঠে কঠিন লড়াইয়ের পর গোলশূন্য ড্র করে ফিরতে হচ্ছে মোহনবাগান সুপার জায়েন্টকে (Mohun Bagan Super Giant)। দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট হলেও, সুযোগ নষ্টের কারণে জয় হাতছাড়া হওয়ায় আক্ষেপ লুকিয়ে রাখেননি সবুজ-মেরুন কোচ। ম্যাচ শেষের সাংবাদিক সম্মেলনে কোচ তাঁর হতাশা ব্যক্ত করে বলেন, 'আমার মতে, এক পয়েন্ট পাওয়ার চেয়ে আমরা আজ দুটি পয়েন্ট হারিয়েছি।'

Advertisement
রবসনের চোটেই হোঁচট খেতে হল মোহনবাগানকে, ম্যাচ ড্র করে হতাশ লোবেরামোহনবাগান

বেঙ্গালুরুর ঘরের মাঠে কঠিন লড়াইয়ের পর গোলশূন্য ড্র করে ফিরতে হচ্ছে মোহনবাগান সুপার জায়েন্টকে (Mohun Bagan Super Giant)। দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট হলেও, সুযোগ নষ্টের কারণে জয় হাতছাড়া হওয়ায় আক্ষেপ লুকিয়ে রাখেননি সবুজ-মেরুন কোচ। ম্যাচ শেষের সাংবাদিক সম্মেলনে কোচ তাঁর হতাশা ব্যক্ত করে বলেন, 'আমার মতে, এক পয়েন্ট পাওয়ার চেয়ে আমরা আজ দুটি পয়েন্ট হারিয়েছি।'

ম্যাচের ধরন নিয়ে তিনি যোগ করেন, 'ম্যাচটা ভীষণ কঠিন ছিল এবং প্রতিপক্ষ যথেষ্ট শক্তিশালী। তবে ছেলেরা কিছু কঠিন মুহূর্তে ভুল করলেও দারুণ মানসিকতার পরিচয় দিয়েছে। আমরা ম্যাচ জেতার জন্য একাধিক সুযোগ তৈরি করেছিলাম। ম্যাচের শেষভাগে অন্তত একটি গোল করে তিনটি পয়েন্ট আমাদের প্রাপ্য ছিল।'

অ্যাওয়ে ম্যাচ হওয়া সত্ত্বেও দলের মিডফিল্ডের সৃজনশীলতা এবং নিজেদের খেলার স্টাইলের প্রতি অবিচল থাকার প্রশংসা করেন তিনি। ম্যাচের রেফারিং এবং হলুদ কার্ড নিয়ে প্রশ্ন করা হলে তিনি অত্যন্ত সতর্কতার সঙ্গে এড়িয়ে গিয়ে বলেন, 'রেফারিং বা হলুদ কার্ড নিয়ে আমি কোনও মন্তব্য করতে চাই না।'

তিনি আরও বলেন, 'রেফারিদের কাজটা মাঠে খুব কঠিন। আমাদের মতো ওদেরও উন্নতি করার জায়গা রয়েছে। আমি রেফারিদের প্রতি পূর্ণ সম্মান রেখেই এ কথা বলছি।' রক্ষণভাগে পরিবর্তন এনে টম অলড্রেডকে খেলানোর বিষয়ে কোচ স্পষ্ট জানান, 'টমকে খেলানোর জন্য আমাদের আক্রমণাত্মক খেলায় কোনো প্রভাব পড়েনি, বরং আমরা অনেক সুযোগ তৈরি করেছি।'

দলের বেঞ্চের ওপর অগাধ আস্থা রেখে তিনি বলেন, 'আমাদের বেঞ্চের শক্তি নিয়ে আমি আত্মবিশ্বাসী। প্রথম একাদশ এবং বেঞ্চের খেলোয়াড়দের মান প্রায় একই।' লিগ টেবিলের শীর্ষে থাকা নিয়ে আত্মতুষ্টির বিরুদ্ধেও সতর্ক করে দেন তিনি। কোচের কথায়, 'চোট আঘাত দলের একটি অংশ, তবে লিগ টেবিলের শীর্ষে থাকলেও আত্মতুষ্টির কোনো জায়গা নেই। মুম্বই এফসির বিরুদ্ধে পরের ম্যাচটা সহ প্রতিটি ম্যাচই কঠিন।'

সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা কলকাতার বাইরেও বিপুল সংখ্যক মোহনবাগান সমর্থকের উপস্থিতি দেখে মুগ্ধ কোচ তাঁদের ধন্যবাদ জানিয়ে বলেন, 'কলকাতার বাইরেও এত সমর্থক দেখে আমি মুগ্ধ। ভারতীয় ফুটবলের প্রাণ এই সমর্থকদের আমি ধন্যবাদ জানাই।' তিনি আরও যোগ করেন, "আজ জয় উপহার দিতে না পারলেও, আমি আশাবাদী যে সমর্থকরা মাথা উঁচু করে গর্বের সঙ্গে বাড়ি ফিরতে পারবেন।"

Advertisement

POST A COMMENT
Advertisement