ভেঙে গেল রোনাল্ডোর বিশ্বকাপ জেতার স্বপ্ন, স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিদায় পর্তুগালের

ফুটবল জগতে শেষ হওয়ার পথে রোনাল্ডো যুগ। বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরা রইল পর্তুগিজ মহাতারকার। স্পেনের কাছে ০-১ হেরে এবারের মতো সফর শেষ করল রোনাল্ডোর পর্তুগাল।

Advertisement
ভেঙে গেল রোনাল্ডোর বিশ্বকাপ জেতার স্বপ্ন, স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিদায় পর্তুগালেরভেঙে গেল CR7-এর স্বপ্ন, স্পেনের কাছে বিদায় পর্তুগালের
হাইলাইটস
  • শূন্য হাতে ২০২৬ বিশ্বকাপ থেকে বিদায় রোনাল্ডোর পর্তুগালের।
  • স্পেনের কাছে ০-১ হেরে এবারের মতো সফর শেষ করল পর্তুগিজরা।
  • ফলে বিশ্বকাপ ছোঁয়ার স্বপ্ন অপূর্ণ রইল ফুটবল জগতের খ্যাতনামা তারকা রোনাল্ডোর জন্য।

অধরাই রইল বিশ্বকাপ। শূন্য হাতে ২০২৬ বিশ্বকাপ থেকে বিদায় রোনাল্ডোর পর্তুগালের। স্পেনের কাছে ০-১ হেরে এবারের মতো সফর শেষ করল পর্তুগিজরা। ফলে বিশ্বকাপ ছোঁয়ার স্বপ্ন অপূর্ণ রইল ফুটবল জগতের খ্যাতনামা তারকা রোনাল্ডোর জন্য। 

হারের পর মাঠেই হতাশায় ভেঙে পড়েন রোনাল্ডো। তিনি চোখের জল ধরে রাখতে পারেননি। নিজেই জানিয়ে দিয়েছেন, এবারই শেষ, আর বিশ্বকাপে খেলবেন না। আশা করেছিলেন স্পেনের বিরুদ্ধে ম্যাচই বিশ্বকাপে তাঁর শেষ ম্যাচ হবে না। কিন্তু ঠিক সেটাই হল। যে কাজ লিওনেল মেসি ঠিক ৪ বছর আগে করেছিলেন আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করে, সেই একই কাজ করতে পারলেন না ক্রিশ্চিয়ানো। 

তবে এদিন স্পেনের বিরুদ্ধে পর্তুগাল যে দারুণ লড়াই চালিয়েছে তাতে সন্দেহ নেই। ৯০ মিনিট পর্যন্ত গোলের মুখ খুলতে পারেনি কোনও গদলই। কার্যত কাঁটায় কাঁটায় টক্কর হয় উভয় পক্ষেরই। অবশেষে অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে মিকেল মেরিনো বদলে দিলেন যাবতীয় হিসেব। তাঁর আগুন শটেই লেখা হয়ে যায় রোনাল্ডোর বিদায়গাথা।

প্রসঙ্গত, স্পেনের বিরুদ্ধে ম্যাচে নামার আগে তিনি ঘোষণা করে দিয়েছিলেন, এটাই তাঁর শেষ বিশ্বকাপ হতে চলেছে। ফলে এদিন অবসরের বার্তা না দিলেও পরের বিশ্বকাপ তো অসম্ভব, আগামীতে রোনাল্ডোকে আর জাতীয় দলের জার্সিতে আর দেখা যাবে কি না, তা নিয়ে গুরুতর সন্দেহ রয়েছে।

ক্লাব ফুটবল চালিয়ে যেতে পারেন CR7 

এই বিশ্বকাপ দেখিয়ে দিয়েছে ফুটবল আসলেই নিষ্ঠুর ফিটনেসের খেলা।  ৪১ বছর বয়সে বারেবারেই এই ইস্যুতে ভুগেছেন CR7 । কঙ্গোর মতো একটা দুর্বলতর দলের বিরুদ্ধে বেশ কয়েকটি সহজ গোল করার সুযোগ তিনি মিস করেছিলেন। তবে পরের ম্যাচে ফের ঘুরে দাঁড়িয়েছিলেন রোনাল্ডো। তবে শেষ রক্ষা হল না। বয়স এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করলই। আর শেষমেষ বিশ্বকাপ থেকে ছিটকে গেল পর্তুগাল। শেষ হয়ে গেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর স্বপ্ন।

 

POST A COMMENT
Advertisement