FIFA World Cup 2026: চোখ রাখুন এই ৫ 'ধুরন্ধর' ফুটবলারের উপর, বিশ্বকাপে মাস্ট ওয়াচ

বিশ্বকাপের (FIFA World Cup 2026) মঞ্চ সবসময়ই তারকার জন্ম দেয়। এবারের বিশ্বকাপেও এমন কিছু তরুণ ফুটবলার আছেন যারা যে কোনও ম্যাচের মোড় যে কোনও সময় ঘুরিয়ে দিতে পারেন। ক্লাব ফুটবলে দাপটের সঙ্গে খেলা এই তরুণ ফুটবলাররা। ফলে তাঁদের উপর প্রত্যাশার চাপ থাকবে। সেই চাপ সামলে তাঁরা কি দারুণ কিছু করে দেখাতে পারবেন সেটাই দেখার।

Advertisement
চোখ রাখুন এই ৫ 'ধুরন্ধর' ফুটবলারের উপর, বিশ্বকাপে মাস্ট ওয়াচনিকো পাজ, দেজিরে দুয়ে, নিকো ও'রাইলি, এনড্রিক, পেদ্রি
হাইলাইটস
  • এই পাঁচ ফুটবলারের দিকে নজর রাখুন
  • তালিকায় আছেন কারা?

বিশ্বকাপের (FIFA World Cup 2026) মঞ্চ সবসময়ই তারকার জন্ম দেয়। এবারের বিশ্বকাপেও এমন কিছু তরুণ ফুটবলার আছেন যারা যে কোনও ম্যাচের মোড় যে কোনও সময় ঘুরিয়ে দিতে পারেন। ক্লাব ফুটবলে দাপটের সঙ্গে খেলা এই তরুণ ফুটবলাররা। ফলে তাঁদের উপর প্রত্যাশার চাপ থাকবে। সেই চাপ সামলে তাঁরা কি দারুণ কিছু করে দেখাতে পারবেন সেটাই দেখার।

নিকো পাজ (Nico Paz)
আর্জেন্টিনার তরুণ তারকা নিকো পাজ, প্রাক্তন ফুটবলার পাবলো পাজের পুত্র। স্পেনে জন্ম বা বেড়ে ওঠা হলেও, তিনি খেলেন আর্জেন্টিনার হয়ে। রিয়াল মাদ্রিদের অ্যাকাডেমির এই প্রতিভাবান ফুটবলার পরে ইতালির ক্লাব কোমোর হয়ে খেলছেন। টেকনিকের পাশাপাশি তাঁর দূর থেকে গোল করার ক্ষমতা তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে। ইতিমধ্যেই ইউরোপিয়ান নানা ক্লাব তাঁকে পরের মরসুমে নেওয়ার জন্য ঝাঁপাচ্ছে। ফলে বড়ো নায়ক হয়ে ওঠার সুযোগ থাকছে তাঁর সামনে। 

দেজিরে দুয়ে (Desire Doue)
ফ্রান্স গতবারের রানার্স দল। এবারেও তাঁরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নামছে। ২০ বছরের তরুণ এই ফুটবলার গত মরসুমে পিএসজি-র চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পেছনে বড় ভূমিকা নিয়েছিলেন। তবে দুয়ের সামনে এটাই প্রথম বড় টুর্নামেন্ট। তবে ফ্রান্স দলে যে অবস্থা, তাতে তিনি আদৌ সুযোগ পাবেন কিনা সেটা বড় প্রশ্ন। মার্চে কলম্বিয়ার বিরুদ্ধে প্রীতি ম্যাচে জোড়া গোল পেয়েছিলেন তিনি। 

নিকো ও'রাইলি (Nico O'reilly)
২১ বছর বয়সী এই ইংল্যান্ড তারকা ম্যাঞ্চেস্টার সিটির হয়ে দুর্দান্ত খেলেছেন। মার্চে লিগ কাপে আর্সেনালের বিরুদ্ধে নেমে জোড়া গোল করেন তিনি। সবচেয়ে উল্ল্যেখযোগ্য ব্যাপার হল, তিনি মিডফিল্ডার হিসেবে কেরিয়ার শুরু করলেও, পরের দিকে তাঁর উচ্চতার কথা চিন্তা করে ডিফেন্সে নিয়ে আসা হয়। ইংল্যান্ড ২০২৪-এর ইউরো কাপে লেফট ব্যাকের সমস্যায় ভুগছিল। লুক শ সেই সময় চোট পেয়েছিলেন। সেই জায়গায় নিকো সেই সমস্যার সমাধান করেন। ও’রাইলি এবারের বিশ্বকাপে ইংল্যান্ডকে ভাল জায়গায় নিয়ে যেতে পারেন কিনা সেটাই দেখার। 

Advertisement

এনড্রিক (Endrick)
১৯ বছর বয়সের এনড্রিক ব্রাজিলের অন্যতম বড় ভরসা। পালমেইরাসে ১৬ বছর বয়সে ডেবিউ হয় এই তারকার। এরপর তাঁর প্রতিভা দেখে সই করায় রিয়াল মাদ্রিদও। তবে সুযোগ পাচ্ছেন না তিনি। ভিনিশিয়াস জুনিয়র, কিলিয়ান এম্বাপেদের দাপটে খুব বেশি সুযোগ পাননি। তবে দুই বছর আগে ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে জয়সূচক গোল করে ব্রাজিলের হয়ে সবচেয়ে কম বয়সে গোল করার রেকর্ড করেন তিনি। 

পেদ্রি (Pedri)
স্পেনের এই তরুণ ফুটবলার ২৩ বছর বয়সে নজর কেড়েছেন। খেলার গতি নিয়ন্ত্রণ, বল ধরে রেখে আক্রমণে উঠে আসা এমনকি ছোট ছোট পাস খেলার দক্ষতা তাঁকে অন্য ফুটবলারদের থেকে আলাদা করেছে। দুই বছর আগে জার্মানিতে অনুষ্ঠিত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ে স্পেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন। তবে চোটের কারণে সেমিফাইনাল ও ফাইনালে খেলতে পারেননি।      

POST A COMMENT
Advertisement