আজ বিকেলেই ডুরান্ড কাপে কলকাতা ডার্বি, কী অবস্থায় ইস্টবেঙ্গল-মোহনবাগান শিবির?

Kolkata Derby: শনিবারে যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান শিবির। তবে এবার প্রথমবারের জন্য ইস্টবেঙ্গলের কোচ হিসেবে পরীক্ষা দেবেন ডার্বিতে অপরাজিত স্পেনীয় কোচ হাবাস।

Advertisement
আজ বিকেলেই ডুরান্ড কাপে কলকাতা ডার্বি, কী অবস্থায় ইস্টবেঙ্গল-মোহনবাগান শিবির?প্রথম ম্যাচেই সম্মুখ সমরে নামতে চলেছে ইস্টবেঙ্গল- মোহনবাগান
হাইলাইটস
  • শুরু হয়ে গেল এশিয়ার প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা ১৩৫তম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ।
  • শনিবার টুর্নামেন্টের প্রথমেই একেবারে হেভিওয়েট ম্যাচ।
  • প্রথম ম্যাচেই সম্মুখ সমরে নামতে চলেছে ইস্টবেঙ্গল- মোহনবাগান।

শুরু হয়ে গেল এশিয়ার প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা ১৩৫তম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ। শনিবার টুর্নামেন্টের প্রথমেই একেবারে হেভিওয়েট ম্যাচ। প্রথম ম্যাচেই সম্মুখ সমরে নামতে চলেছে ইস্টবেঙ্গল- মোহনবাগান। ফলে ডুরান্ডের শুরুটাই হতে চলেছে একেবারে ধামাকাদার ভাবে। 

ম্যাচ কখন?

শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে সন্ধ্যা ৫টা থেকে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এফসি ও মোহনবাগান সুপার জায়ান্ট। তবে এই ম্যাচ কিন্তু শুধুমাত্র ইলিশ-চিংড়ির লড়াই নয়। আজ ম্যাচের মধ্যেও রয়েছে আরও একটা মিনি গেম। এদিন মগজাস্ত্রের পরীক্ষা স্পেনীয় কোচ ও গ্রিসের কোচেরও। এখন ১৮০ ডিগ্রি উলটপুরাণে ইস্টবেঙ্গলের কোচ হয়েছেন প্রাক্তন মোহনবাগানী  আন্তোনিও লোপেজ হাবাস। স্পেনীয় এই কোচ ম্যাচ জেতার জন্য একাধিক গেম প্ল্যান তৈরি করেছেন। এখন পর্যন্ত ডার্বিতে তিনি অপরাজেয়। ফলে ডার্বির নার্ভ ধরে রাখার ক্ষেত্রে হাবাসের থেকে এগিয়ে নেই কোনও কোচ।

অন্যদিকে, গ্রিসের কোচ পানাজিওটিস দিলমপেরিসও প্রথমবারের মতো কলকাতা ডার্বিতে মোহনবাগানের দায়িত্ব সামলাতে চলেছেন। ডার্বির অভিজ্ঞতা তার জন্য একেবারে নতুন। চ্যালেঞ্জ যে রয়েছে, সেই বিষয়টি  তিনি গোপনও করেননি। তিনি বলেন, ‘চ্যালেঞ্জ অনেক রয়েছে। আমাকে যেমন মানিয়ে নিতে হবে, দলকেও তেমন মানিয়ে নিতে হবে। অনেক কিছু দ্রুত রপ্ত করতে হবে। ম্যাচটি গুরুত্বপূর্ণ। দলের অবস্থা, খেলোয়াড়দের পরিস্থিতি সব কিছু মাথায় রেখে যত দ্রুত সম্ভব নিজেদের গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। আশা করি, ডার্বিতে ভালো ফুটবল খেলছে এমন একটি দলকে দেখতে পাবেন।’

কোন পক্ষের প্রস্তুতি কেমন?

ইস্টবেঙ্গল শিবিরে হাবাসের মগজাস্ত্রের উপর ভরসা করছেন লাল হলুদ সমর্থকেরা। শুক্রবার দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করেন রশিদ এবং রামিরেজ। তবে ধন্দ রয়েছে গোলকিপারকে নিয়ে। প্রভসুখন গিল না লাচেনপাকে তেকাঠির নীচে দেখা যাবে তা এখনও নিশ্চিত নয়। 

অন্যদিকে, শুক্রবার কড়া প্র্যাকটিস করেছে সবুজ মেরুন ব্রিগেডও। শারীরিক কসরতের পর বল প্র্যাকটিস। তারপর ম্যাচ সিচুয়েশন ট্রেনিং এবং সব শেষে সেট পিস অনুশীলন করে মোহনবাগান শিবির। সমর্থকদের চিন্তা দূর করে শুক্রবার অনুশীলন করেন ড্রাজিচও। ফলে  এবার লড়াই সম্মুখ-সমরে। আর কোচেদের মগজাস্ত্রে। প্রশ্ন একটাই, প্রাক্তন মোহনবাগানী, ডার্বিতে অপারজেয় হাবাসকে কি চালে মাত দিতে পারবেন মোহনবাগানের নতুন হেড কোচ পানাজিওটিস দিলমপেরিসও? 

Advertisement

 

POST A COMMENT
Advertisement