Durand Cup Derby 2026: শনিবার মোহনবাগান VS ইস্টবেঙ্গল, ডুরান্ডের ডার্বি TV ও মোবাইলে LIVE কোথায় দেখা যাবে? বিস্তারিত

Mohun Bagan vs East Bengal: ২৫ জুলাই অর্থাত্‍ শনিবার বিকেলে যুবভারতীয় ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। শনিবার ম্যাচ শুরু হবে বিকেল ৫টায়। ডুরান্ড কাপ জয়ের নিরিখে দেখতে গেলে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই। কারণ মোহনবাগান ডুরান্ড জিতেছে ১৭ বার ও ইস্টবেঙ্গল জিতেছে ১৬ বার। অর্থাত্‍ প্রায় সমান। 

Advertisement
শনিবার মোহনবাগান VS ইস্টবেঙ্গল, ডুরান্ডের ডার্বি TV ও মোবাইলে LIVE কোথায় দেখা যাবে? বিস্তারিতমোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচ
হাইলাইটস
  • কবে ও কখন ডুরান্ড কাপের ডার্বি ম্যাচ?
  • কোথায় দেখা যাবে ডুরান্ড কাপের ম্যাচ?
  • কোথায় টিকিট মিলছে?

রাত পোহালেই মোহনাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচ। এবারে ডার্বি দিয়েই শুরু হচ্ছে ডুরান্ড কাপ। শনিবার অর্থাত্‍ ২৫ জুলাই ডুরান্ডের উদ্বোধনী ম্যাচেই মেগা লড়াইয়ের দিকে তাকিয়ে ফুটবলপ্রেমীরা। যাঁরা আজও টিকিট কাটতে পারেননি, তাঁরা এখনও অনলাইনে ডার্বি ম্যাচের টিকিট কাটতে পারেন। গত ২১ জুলাই থেকে ডার্বির টিকিট বিক্রি চলছে অনলাইনে। ইতিমধ্যেই রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ জানিয়ে দিয়েছেন, এ বার পেপারলেস টিকিট নিয়েই মাঠে ঢুকতে পারবেন সমর্থকরা। পেপার টিকিট সংগ্রহ করতে হবে না।

কবে ও কখন ডুরান্ড কাপের ডার্বি ম্যাচ?

২৫ জুলাই অর্থাত্‍ শনিবার বিকেলে যুবভারতীয় ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। শনিবার ম্যাচ শুরু হবে বিকেল ৫টায়। ডুরান্ড কাপ জয়ের নিরিখে দেখতে গেলে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই। কারণ মোহনবাগান ডুরান্ড জিতেছে ১৭ বার ও ইস্টবেঙ্গল জিতেছে ১৬ বার। অর্থাত্‍ প্রায় সমান। 

কোথায় দেখা যাবে ডুরান্ড কাপের ম্যাচ?

Sony Sports Network-এ সরাসরি সম্প্রচার করা হবে ডুরান্ড কাপ। অর্থাত্‍ মোহনবাগান-ইস্টবেঙ্গল ম্যাচ Sony Sports Network-এ দেখা যাবে।  এ ছাড়া যাঁরা মোবাইলে ম্যাচ দেখবেন, তাঁরা দেখতে পাবেন SonyLIV-এ। সব ম্যাচের লাইভ স্ট্রিমিং চলবে এই অ্যাপে।

কোথায় টিকিট মিলছে?

ডার্বির জন্য কাগজের টিকিট প্রয়োজন নেই। যাঁরা অনলাইনে টিকিট কাটবেন, তাঁরা মোবাইলেই টিকিট দেখিয়ে স্টেডিয়ামে বসে ম্যাচ দেখতে পারবেন। আলাদা করে কাগজের টিকিট কালেক্ট করতে হবে না।  BookMyShow অ্যাপ এবং ওয়েবসাইটে সকাল ১১টা থেকে টিকিট কাটা যাচ্ছে। এছাড়া আজ অফলাইনেও টিকিট কাটতে পারেন মোহনবাগান ও ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে। সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পাওয়া যাচ্ছে ডার্বির টিকিট। অর্থাত্‍ আজ যদি আপনি অফলাইনে ডার্বির টিকিট কাটতে চান, তাহলে দুই ক্লাবের তাঁবুতে সন্ধে ৬টার মধ্যে যেতে হবে আপনাকে। BookMyShow-এর মাধ্যমে অনলাইন টিকিট পাওয়া যাবে, যার সাহায্যে কাগজের টিকিট ছাড়াই সরাসরি স্টেডিয়ামে প্রবেশ করা যাবে।

Advertisement

POST A COMMENT
Advertisement